প্রশ্ন করা?
আজ- ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, হেমন্তকাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
একটি ছোট্ট শিশুই যখন সে ধীরে ধীরে বেড়ে উঠে থাকে তখন তার ব্রেনে নানা ধরনের প্রশ্ন জাগে। চারপাশের পরিবেশের ঘটনা গুলো কিংবা বিভিন্ন বিষয়গুলো নিয়ে তার মনে হাজারটা প্রশ্নের সৃষ্টি হয় । তখন সে বড়দেরকে প্রশ্ন করে। এবং বিষয়গুলো নিয়ে সে জানতে চায়,কেন এমনটা হলো, কেন ঐরকমটা হলো না, কেন এটা এভাবে । আর এভাবেই করে সে নিজের মধ্যে নতুন কিছু শিখে, আবিষ্কার করে এবং বুঝতে পারে। অথচ তাদের এ প্রশ্নটা আমাদের কাছে মাঝে মাঝে অনেকটা অযৌক্তিক এবং আমরা কিছুটা বিরক্ত হইয়া পরি তাদের এই প্রশ্নের উত্তর দিতে দিতে।
তবে যে কোন জিনিস এর ক্ষেত্রে প্রশ্ন করলেই এর উত্তর পাওয়া সম্ভব আর না হলে নয়। কোন একটা বিষয়কে আপনি যদি খুব সাধারণভাবে মেনে নেন তাহলে সেটির পিছনের কারণটা কিংবা এ বিষয়টি সম্পর্কে পুরোপুরি ধারণা আপনি কখনোই পাবেন না। আর যদি বিষয়টি নিয়ে আপনি প্রশ্ন করেন উত্তর জানতে চান রিচার্জ করেন তাহলে আপনি ওই বিষয়টি সম্পর্কে ভালো ধারণা রাখতে পারেন।
বড় বড় বিজ্ঞানীরা তাদের আবিষ্কারের অনেকটা জুড়ে রয়েছে প্রশ্ন কে কেন্দ্র করে। যেখানে কোন ঘটনা বা বিষয়কে আমরা খুব সাধারণভাবে নিই কিন্তু তারা এই বিষয়টার পিছনে কারণ জানতে চেয়েছে, তারা বুঝতে চেষ্টা করেছে এটি এমনটা কেন হয়েছে ওরকম না হয়ে। যেমন নিউটনের মাধ্যাকর্ষণ সূত্রটি কিন্তু তার এ প্রশ্নবিদ্ধ থেকে সৃষ্টি হয়েছে। যখন নিউটনের মাথায় আপেলটি পড়লো তখন তার ধারণা আসলো এটি উপরের দিকে না গিয়ে কেন নিচের দিকে আসলো। অথচ আমাদের মাথায় কিন্তু কখনো এ প্রশ্নটি আসেনি না। আর এভাবে এর পিছনে ব্যথাগুলোর মাধ্যমে এটি আবিষ্কার হয়েছে । তো প্রতিটা জিনিস আসলে প্রশ্নকে কেন্দ্র করেই তৈরি হয়। আপনার মধ্যে যদি প্রশ্ন করার খুব বেশি প্রবণতা থাকে তাহলে আমি মনে করার বিষয়টা অবশ্যই অনেক ভালো।
আসলে আমরা এখন অলস মস্তিষ্কের হয়ে পড়েছে। কোন বিষয় সম্পর্কে আমরা আর প্রশ্ন করি না, আমাদের মনের প্রশ্ন জাগে না খুব সাধারণভাবে সবকিছুকেই আমরা মেনে নিই। যার ফলে আমাদের মধ্যে জ্ঞানের অনেক স্বল্পতা রয়েছে। কোন জিনিস বা কোন বিষয়ে অন্য কেউ মেনে নিয়েছে বলে আমাকে মেনে নিতে হবে কিংবা তার যৌক্তিক কথাগুলো আমাকেও যুক্তিকতার মনে করতে হবে এমনটা আসলে কখনোই উচিত না। নিজেকে প্রশ্ন করুন নিজে এর উত্তর খোঁজার চেষ্টা করুন দেখবেন অনেক বিষয় আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে।
যাইহোক আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী দিন আবার কোন ভিন্ন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
মূলত কোন বিষয়ের প্রতি যদি গুরুত্ব না থাকে তাহলে সেই বিষয় নিয়ে প্রশ্ন করার মত ইচ্ছা শক্তি কখনোই তৈরি হয় না। আর এই প্রশ্ন না করার কারণ প্রতিনিয়ত আমাদের মস্তিষ্ক যেন অলস হয়ে যাচ্ছে।
প্রশ্ন শব্দটা ছোট হলেও এর গভীরতা অনেক। আসলে যেকোনো বিষয় সম্পর্কে জানার জন্য সাধারণত আমাদেরকে প্রশ্ন করতে হয় এবং যে যত বেশি প্রশ্ন করে থাকে, সে তত বেশি জানতে পারে। তাই মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব না রেখে প্রশ্ন করা উচিত সবারই। এতে করে সবারই লাভ হবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কথাটা খারাপ বলেননি ভাই। সত্যি আমাদের মাঝে এখন আর প্রশ্ন করার ঐ প্রবণতা টা নেই। যদি এটা থাকত তাহলে হয়তো অনেক অনাকাঙ্খিত পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হতো না। এটা নিয়ে ঐরকমভাবে কখনও ভাবিনি। কিন্তু কথাটা একেবারে সঠিক।