লইট্টা মাছের রেসিপি।
আজ- ২৯ ই ফাগুন | ১৪২৮ , বঙ্গাব্দ | বসন্তকাল | | সোমবার |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের সাথে লইট্টা মাছের রেসিপি শেয়ার করব।
কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন। আজ আমি আপনার সাথে লইট্টা মাছের রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনার ভালো লাগবে।











সমুদ্রের মাছ গুলোর মধ্যে লইট্টা মাছ আমার খুব পছন্দের একটা মাছ। এবং খুব সহজেই এই লইট্টা মাছ রান্না করা যায়। এছাড়াও এ মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়োডিন। যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমাদের এদিকে সাধারণত দুই ধরনের লইট্টা মাছ পাওয়া যায় একটি ছোট ছোট সাইজের আর একটি হচ্ছে বড় বড়। আমরা সাধারনত ছোট সাইজের লইট্টা মাছ খেতে খুবই ভালো লাগে। সাধারণত এই সিজনে খুবই কম লইট্টা মাছ পাওয়া যায়। আমার কাছে খুবই ভালো লাগে যখন এই লইট্টা মাছের সাথে টমেটো ধনেপাতা দিয়ে রান্না করা হয়।
প্রয়োজনীয় উপকরণঃ
- পেঁয়াজ কুচি।
- মরিচের গুঁড়া।
- লবণ।
- তেল।
- জিরা বাটা।
- লইট্টা মাছ ।
- রসুন বাটা।
- টমেটো।
- কাঁচা মরিচ।
প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
- প্রথমে মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নেব।
ধাপ-২ঃ
- এরপর পাত্রে তেল গরম করতে দিব তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি, জিরা বাটা, রসুন বাটা কাঁচা মরিচ, মরিচের গুঁড়া ও লবণ সবকিছু দিয়ে দিব। এরপর মসলাগুলো গুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিব।
ধাপ-৩ঃ
- এরপর মসলাতে কেটে রাখা মাছ গুলো দিয়ে দিব। এবং ভালোভাবে নেড়ে চেড়ে দেবো।
ধাপ-৪ঃ
- এবার ঢাকনা দিয়ে ঢেকে দিবো কিছুক্ষণ।
ধাপ-৫ঃ
- এবার ঢাকনা উঠানোর পর দেখা যাবে মাছগুলো থেকে ঝোল বেরিয়ে এসেছে এবং তখনই আমরা কেটে রাখা টমেটোগুলো মাছের মধ্যে দিয়ে দিব।
ধাপ-৬ঃ
- মাছগুলোকে কিছুক্ষণ রান্না করবো। রান্নার মাঝে মাঝে মাছগুলোকে নেড়েচেড়ে নিব।
ধাপ-৭ঃ
- যখন দেখবো ঝোল কিছুটা কমে এসেছে এবং টমেটো সিদ্ধ হয়ে গেছে তখন ধনেপাতা দিয়ে দিব।
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সত্যি কথা বলতে লইট্টা মাছের শুটকি খাওয়া হইছে তবে তাজা লইট্টা এখনো খাওয়া হয় নাই। টমেটো দিয়ে ভুনা করার পর যে লুক আসছে, সত্যি ভাই আমি লোভে পড়ে গেলাম। সামুদ্রিক মাছ মানেই অনেক মজার হয়। দেখি এর পর অবশ্যই লট্টা মাছ পাইলে নিয়ে আসবো। আপনার রেসিপি ফলো করেই রান্নার চেষ্টা করবো। ইউনিক ছিলো আজকের রেসিপি টি। ❣️❣️❣️✌️
আমার লইট্টা মাছের রেসিপি খাইতে অনেক ভালো লাগে। আমি কয়েকবার খেয়েছি টেস্ট টাই যেন অন্যরকম লাগে। কিন্তু ভাইয়া টমেটো দিয়ে কখনো খাওয়া হইনি। ভাইয়া আপনি অনেক সুন্দর টমেটো দিয়ে লইট্টা মাছের রেসিপি তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। একদিন এ ভাবে তৈরি করবো। সুন্দর একটি রেসিপি তৈরি করা আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আমার মাছ তেমন ভালো লাগে না,তাই কখনো লইট্টা মাছ খাওয়া হয়নি।তবে লইট্টা শুটকি খাওয়া হয়েছে।আমার কাছে ভালো লাগে।তবে ভাইয়া আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক দারুন হয়েছে।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে মজার একটি রেসিপি শেয়ার করার জন্য।
ভাই সামুদ্রিক মাছ গুলোর মধ্যে লইট্টার অবস্থান আমার কাছে তিন নম্বরে। প্রথমে আছে ইলিশ দ্বিতীয় রূপচাঁদা তৃতীয় লইট্টা। বিশেষ করে এই মাছের শুটকি আমার কাছে খুবই ভালো লাগে। আপনি যেভাবে রান্না করছেন এভাবে কখনো রান্না করে খাই নি। তবে দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। শেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
লইট্টা মাছের খুবই সুন্দর একটি রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা এই রেসিপিটি দেখে মনে হচ্ছে এটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। রেসিপিটি তৈরীর পদ্ধতি দ্বারা আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দেয় এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমাদের এলাকায় আশেপাশে কোন সমুদ্র না থাকায় এই মাছগুলো কয়েকটা খেতে পারে না। বাজারেও খুব একটা বেশি দেখা যায় না বললেই চলে। টমেটো এবং ধনেপাতা দিয়ে লইট্টা মাছের রেসিপি রান্না করার পদ্ধতি গুলো ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর এই রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
লইট্টা মাছের শুটকি রেসিপি একবার খেয়েছিলাম তবে লইট্টা মাছের রেসিপি কখনো খাওয়া হয়নি। কারণ আমাদের এইদিকে খুব একটা পাওয়া যায় না। তবে আপনার রেসিপিটি অনেক সুন্দর ও লোভনীয় মনে হচ্ছে দেখে। যদি কখনো পাওয়া যায় অবশ্যই এভাবে একদিন ট্রাই করে দেখব। আর সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাইয়া লইট্টা মাছের আজকের এই রেসিপিটি দেখে আমার তো লোভ লেগে যাচ্ছে ।বিশেষত আমরা যখন এই মাছ রান্না করি তখন হয়তোবা এগুলোকে একদম গোটা রেখেই রান্না করি ।আর নাহলে এগুলোকে ভালো ভাবে ভেঙে ভুনা করে ফেলি ।খুবই ভালো লাগে খেতে ।আর এই মাছ রান্না করা হলে সেদিন আর কিছুই লাগে না। আজকেও আপনি মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন।
এই মাছ আমার অনেক প্রিয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এদিকে এই মাছ পাওয়া যায়না বেশি একটা। আপনার রেসিপি দেখে জিবে জল চলে এলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
লইট্টা মাছের রেসিপি তৈরি করেছেন দারুন হয়েছে। দেখে তো লোভ সামলানো মুশকিল খেতে ইচ্ছা করছে। লইট্টা মাছ খেতে ভিশন সুস্বাদু। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো