পরিকল্পনা।
আজ- ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, শরৎকাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
যাইহোক আজকে পরিকল্পনা বিষয়ে আমার ব্যক্তিগত কিছু মতামত আপনাদের সামনে তুলে ধরবো ।
পরিকল্পনাকে কাজের অর্ধেক বলা চলে। কোন একটি কাজ শুরু করার আগে তা পরিকল্পনা করে নিলে কাজটি খুবই সুন্দর ভাবে বাস্তবায়ন করা যায় আর পরিকল্পনা ছাড়া যদি কাজটি করা হয় তাহলে কাজটি করতে অনেকটাই সমস্যা সম্মুখীন হতে হয়। একটি সুন্দর পরিকল্পনা কাজের অর্ধেক বলা চলে। ধরেন আপনি একটি কাজ কিভাবে করবেন তার একটু পরিকল্পনা যদি আগে থেকেই করে রাখেন তাহলে সে কাজটি নিয়ে খুব বেশি ভাবতে হবে না এবং সময় খুব কম লাগবে। কেননা ওই যে আপনি আগে থেকে একটি পরিকল্পনা করে রেখেছেন তাহলে আপনি নিশ্চয়ই খুব ভালোভাবে জানেন কোন কাজের পর আপনাকে কোন কাজটি করতে হবে। একটি সুন্দর পরিকল্পনা একটি সুন্দর কাজে বাস্তবায়নের সাহায্য করে। অগোছালো কাজ কখনোই খুব সুন্দর হয় না।
আমি ব্যক্তিগতভাবে কোন কাজ শুরুর আগে মনে মনে কিংবা খসড়া একটি পরিকল্পনা তৈরি করে রাখি। ফলে কাজটি করতে আমার অনেকটা সুবিধা হয়। এবং সে কাজের আউটপুট অনেক ভালো আসে। তাছাড়া কোন কাজে একটি পরিকল্পনা করে রাখলে সেই কাজের একটি আগাম ফলাফল সম্পর্কেও জানা যায়।
আমরা ধারণা করি পরিকল্পনা শুধু ভবিষ্যৎ নিয়েই করা হয়। কিন্তু এমনটা নয়। আমরা বর্তমানে ছোট ছোট বিষয়গুলো নিয়ে ও পরিকল্পনা করতে পারি। যেমন আমরা আমাদের জীবনে প্রত্যেকে কোনো না কোনো কাজের সাথে জড়িত। যারা পড়াশোনা করছে তারা পড়ালেখা নিয়ে, যারা গৃহিনী রয়েছে তারা তাদের কাজ নিয়ে, আর যারা চাকরি কিংবা ব্যবসার সাথে জড়িত তারা তাদের কাজের সাথে জড়িত। আর এই সকল দৈনন্দিন কাজগুলোকে ও যদি আমরা একটু পরিকল্পনার মাধ্যমে নিয়ে আসি তাহলে সে কাজটি আমাদের জন্য সুবিধা হয়। যেমন আপনি সারাটা দিন কিভাবে সময় বের করবেন। কোন সময়ে কি করবেন। সেরকম একটি পরিকল্পনা করে রাখলেন এবং পরিকল্পনা অনুযায়ী কাজগুলো করে নিলে দেখা যায় সময়ের মধ্যে কাজগুলো শেষ হয়ে যাচ্ছে।
তাই আমাদের অবশ্যই পরিকল্পনামাফিক কাজ করা উচিত। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আবারও ভিন্ন কোন আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
আসলে যেকোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য পরিকল্পনার কোনো বিকল্প নেই। তাই সবার উচিত যেকোনো কাজে সফলতা অর্জন করার জন্য সঠিক পরিকল্পনা করা। আমিও যেকোনো কাজ করার আগে সঠিক পরিকল্পনা করার চেষ্টা করি সবসময়। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।