স্বস্তি!steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ২৪ই, বৈশাখ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




coding-g67afd6284_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকালে? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন যাবত বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে একটু চাপের মধ্যে রয়েছি। তবে বর্তমানে প্রজেক্টগুলো শেষ করতে পেরেছি। তাই এখন কিছুটা চাপ মুক্ত লাগছে । এখনো পর্যন্ত আমার ছয় থেকে সাতটি প্রজেক্ট কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর এই সবগুলো কাজ আমি নিজে নিজেই কমপ্লিট করেছি। অনেক বিষয় অজানা ছিল তবে সেগুলো কাজ করতে করতে শিখে গিয়েছি। যখন যেখানে যে সমস্যায় পড়েছি সেখানে চেষ্টা করেছি নিজে নিজে সে সমস্যার সমাধান করার। তবে খুব ভালো লাগে যখন অনেক সময়ের পর কোন কাজ সম্পূর্ণ করা যায়।

যাইহোক, প্রোগ্রামিং এই বিষয়টি খুব মজার সেই সাথে সাথে খুবই বিরক্তিকর। ঠিক অনেকটা ম্যাথের মত। আমরা যদি ম্যাথ বুঝে যাই তাহলে ম্যাথটা খুব সহজ আর না বুঝলে ম্যাথটা খুবই জটিল। আমার এই প্রোগ্রামিং টাও ঠিক এমনটাই। যারা প্রোগ্রামিং এই প্রফেশনে আছেন একমাত্র তারাই বুঝে এই প্রোগ্রামিংটা কতটা মজার। তবে এর মাঝে একটি বিরক্তিকর ব্যাপারেও আছে সেটি হলো প্রচুর সময় এবং বুদ্ধি খাটাতে হয় এখানে। আমার প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করলেও প্রোগ্রামিং নিয়ে প্রফেশনাল কাজ করা আমার খুব বেশি করা হয়নি। তবে শেষ কিছু মাস ধরে দাদার অনুপ্রেরণায় আমি কিছু কাজ শিখছি এবং কিছু প্রজেক্ট সম্পন্ন করেছি। আসলে প্রজেক্ট তৈরির বিষয়টি আমার প্রথম দিকে কিছুটা ভয় ছিল যে আমি পারব কিনা আর এই ভয় থেকে আমি বেশিরভাগ সময় প্রোগ্রামিং এর এই কাজটি থেকে দূরে সরে যেতাম। তবে এখন যেহেতু এ সকল কাজগুলো করার প্রতি সকলের কাছ থেকে বেশ অনুপ্রেরণা ও প্রশংসা পাচ্ছি তাই এখন আর কোন প্রজেক্ট এর কাজ শুরু করার আগে মনের মধ্যে সেই সংশয় এবং ভয়টা আর কাজ করে না।

আসলে একটি বিষয় দেখবেন যখন আপনার কোন কাজে আপনাকে উৎসাহিত করা হয় এবং প্রশংসিত করা হয় তখন আপনার মধ্যে কাজ করার প্রতি অন্যরকম এক ইচ্ছা বা শক্তি তৈরি হয়।

যাই হোক একজন প্রোগ্রামারের নেশা এবং পেশা হওয়া উচিত প্রোগ্রামিং তবে আমার মধ্যে এ নেশা বা পেশা কোনটাই প্রোগ্রামিং নই। আমি তো এখন নিজেকে প্রোগ্রামার নয় বরং ব্লগার হিসাবে পরিচয় দিতে সব থেকে বেশি স্বাচ্ছন্দবোধ করি।


programmer-gb2aa0cfa7_1280.png
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

যাই হোক আমার প্রোগ্রামিং করার এই একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে আমাদের দৈনন্দিন কাজগুলোকে খুব সহজে করে ফেলা এবং সে সাথে সাথে সহজ ও কম সময়ের মধ্যে কাজ করার কিছু টেকনিক তৈরি করা। আর এই টেকনিকের মাধ্যমে ১০ মিনিটের কাজ আমি দুই মিনিটে সেরে ফেলতে পারি। যাইহোক এই ব্লগিং এ আসার পরে আমার প্রোগ্রামিং করা খুব একটা হয়ে উঠেনি আর প্রোগ্রামিং থেকে অনেকটাই দূরে থাকায় বিষয়গুলো কিছুটা ভুলতে শুরু করেছিলাম। তবে পুনরায় বিষয়গুলো নিয়ে আবার একটু ঘাটাঘাটি করায় সবকিছু সে আগের মত স্পষ্ট হয়ে উঠেছিল।

যাই হোক শুরুতে যে কথাগুলো বলছিলাম। হাতে
দুটি প্রজেক্ট ছিল একটি হচ্ছে বাংলা উইটনেস আর অন্যটি হচ্ছে হিরোইজম ওই দুইটি প্রজেক্ট কমপ্লিট করতে পেরেছি তাই এখন কিছুটা স্বস্তি লাগছে। আমার আবার ছোটবেলা থেকেই অভ্যাস মাথার উপর খুব বেশি কাজ নিয়ে থাকতে পারি না। যখন যে কাজটি আমার সামনে আসে সেই কাজটি শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই। জানি অনেকের ক্ষেত্রে বিষয়টা এমন তবে আমার ক্ষেত্রে এর মাত্রাটা অনেকটাই বেশি। বিভিন্ন সময় আমার সাথে এমনও হয়েছে যে সাধারণ একটি কাজ শেষ করা বকি আমি যানি যে অল্প কিছু সময়ের মধ্যে তা শেষ হয়ে যাবে কিন্তু তারপরও সে কাজের চিন্তায় আমার সারারাত ঘুম হয়নি।

যাইহোক আজ একটা পর্যন্ত সকালে ভাল থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী দিন অন্য কোন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

একটা কাজ করতে করতে মানুষ অনেক কাজের ধারণা পায় এবং অনেক অজানা কিছু শিখে ও যায়।যেটা আপনার ক্ষেত্রে হয়েছে, ভালো লাগলো জেনে যে আপনার দুইটি প্রজেক্ট কমপ্লিট করা হয়ে গেছে।সত্যিই মাথার উপর কাজ থাকলে চিন্তার শেষ থাকে না, শুভকামনা রইলো আপনার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

যাক ভাইয়া আপনার প্রজেক্ট গুলো সম্পন্ন হয়েছে জেনে খুবই খুশি হলাম। নিশ্চয়ই আমরা এই প্রজেক্টগুলো নিয়ে নতুন কিছু আপডেট পেতে যাচ্ছি। এটা অবশ্য ঠিকই বলেছেন কোন একটা কাজ মাথার উপরে থাকলে এটা শেষ না হওয়া পর্যন্ত কেন জানি অস্বস্তিতে ভুগতে থাকি অন্য কোন কাজ করার মন মানসিকতাই থাকে না। যাইহোক আপনি আপনার প্রজেক্ট গুলো সম্পন্ন করেছেন আপনার জীবনে স্বস্তি ফিরেছে এটাই আনন্দের বিষয় অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি তো আমার বাংলা ব্লগের একটি বড় রোল মডেল ৷ প্রতিনিয়ত হ্যাংআউট আর ডেভলভার কথা গুলো শুনে থাকি ৷ আমার বাংলা ব্লগের প্রতিটি প্রোগ্রাম প্রজেক্ট আপনার হাত ধরে ৷ আশা করি সামনে আরও অনেক প্রজেক্ট দেখবো এমনটাই প্রতার্শা করি ৷ ভালো লাগলো যে এখন স্বস্থিতে আছেন ৷

Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

আসলে কোন কিছু সম্পর্কে যদি ঠিকঠাক বুঝতে পারি তাহলে সেটা খুবই সহজ মনে হয়। আর হ্যাঁ কোন কাজে যদি উৎসাহিত এবং প্রশংসা পাওয়া যায় তাহলে সেই কাজের প্রতি এমনিতে অনেক মনোযোগ বেড়ে যায়। আপনি ঠিক বলেছেন মাথার উপর যদি কোন কাজ পরে থাকে তাহলে সে কাজটা না করা পর্যন্ত কখনোই শান্তি পাওয়া যায় না। আসলে এমনটা মোটামুটি সবার ক্ষেত্রেই হয়ে থাকে ‌‌। আপনার দুইটা প্রজেক্ট শেষ হয়েছে জেনে ভালো লাগলো। আশা করি এখন একটু স্বস্তিতে থাকবেন। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার হাতে থাকা দুটি প্রজেক্টের কাজ আপনি সফল ভাবে সম্পন্ন করেছেন,জেনে ভালো লাগলো।এই প্রোগ্রামিং ব্যপারটা আমিও শুনেছি গণিতের মতো।অনেকটা বুদ্ধি খাটাতে হয় এই কাজে।তাছাড়া মানুষের অনুপ্রেরণা পেলে এমনিতেই কাজ করতে ভালো লাগে।আপনি যেমন অনুপ্রেরণা এবং প্রশংসা পেয়ে কাজ গুলো সম্পন্ন করেছেন।অনেকটা ভুলে যাচ্ছিলেন প্রোগ্রামিং,দাদার অনুপ্রেরণায় এই কাজগুলো করাতে আপনার অনেকটা উপকার হলো অনুশীলন হয়ে গেল।জি এটা ঠিক বলেছেন,মাথার উপর কোনো কাজের বোঝা থাকলে ঠিক থাকা যায় না এটা সবার ক্ষেত্রেই।আপনার এর মাত্রাটা বেশি বলছেন,এটা একদিক দিয়ে ভালো বিষয় আপনার তাহলে সময়ের কাজ সময়েই করে নেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। সেটা আজ আবার প্রমাণ হলো। আপনি পরিশ্রম করেছেন বিধায় আজ দুটি প্রজেক্ট সম্পন্ন করতে পেরেছেন। ভাইয়া আমার কিন্তু আপনার মত কোন একটি কাজ মাথায় ঢুকলে শেষ না হওয়া পর্যন্ত মাথায় কিলবিল করতে থাকে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া কোন কাজ করতে করতেই সেই কাজের দক্ষতা আসে। তাছাড়া কোন কাজে যদি উৎসাহ এবং অনুপ্রেরণা পাওয়া যায় তাহলে কে সেই কাজ করার আগ্রহ আরো বেড়ে যায়। আপনার ক্ষেত্রেও সেরকমই হচ্ছে দিন দিন এই বিষয়ে আরো বেশি দক্ষ হয়ে উঠছেন। তাছাড়া মাথার উপরে কাজের প্রেসার থাকলে কোন কিছুতেই আরাম পাওয়া যায় না। আপনার বাংলা উইটনেস আর হিরোইজম এর কাজ সম্পন্ন হয়েছে জেনে ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64792.27
ETH 1935.99
USDT 1.00
SBD 0.37