আমার তোলা কিছু এলোমেলো ফটোগ্রাফি ।

in আমার বাংলা ব্লগlast year

আজ - ২৭শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, শীতকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে আমার তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব।



কেমন আছেন সকলে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতের শেষ এই সময়টাতে এসে ও যেন নতুন করে আবার ও শীত পড়া শুরু হয়েছে। কিছুদিন যাবত বেশ ঠান্ডা অনুভব হচ্ছে। যদিও এর আগের দিনগুলোতে অনেকটা উষ্ণ ছিল। আর বর্তমানে নতুন করে ঠান্ডা পড়ার কারণে অসুস্থতা ও বেড়ে গিয়েছে চারদিকে। সকলে সাবধানে থাকবেন। যাইহোক, আজ কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। প্রকৃতি আসলে এমনিতেই সুন্দর। তাই নতুন করে প্রকৃতিকে সাজানোর খুব একটা প্রয়োজন হয় না। তবে সুন্দর প্রকৃতিকে সুন্দরভাবে ক্যামেরাবন্দি করলে সেই প্রকৃতির সৌন্দর্যের যেন আরো দ্বিগুণভাবে বেড়ে ওঠে। এখন যেহেতু শীতকাল তাই প্রকৃতি নতুনভাবে সেজে উঠেছে। গাছে গাছে ফুল ধরে আছে। আবার শীতকালীন সবজিও রয়েছে।



1000051639.jpg


Device : oneplus 9r
Taken on : 2025

নীল আকাশের নিচে ছোট্ট এই সাদা ফুলকে দেখে নিশ্চয়ই আপনারা সকলে চিনতে পেরেছেন। গোধূলি বিকেলে ছোট্ট সাদা এই মরিচ ফুলটি দেখতে দারুন লাগছিল।


1000051638.jpg



Device : oneplus 9r
Taken on : 2025

শীতকালে অন্যতম সবজি হচ্ছে টমেটো। আর সেই ছোট্ট টমেটোর একটি ফটোগ্রাফি।


1000051640.jpg



Device : oneplus 9r
Taken on : 2025

সূর্যাস্ত দেখতে কার না ভালো লাগে। ওই সময়টা যেন পুরো আকাশ এক ভিন্ন রঙে রঙিন হয়ে ওঠে।


1000050387.jpg



Device : oneplus 9r
Taken on : 2025

মালটা গাছের ফুল এটি। কচি পাতায় মাঝখান বরাবর এই সাদা ও হলুদ বর্ণে ফুলটি যেন যে কারো দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করবে।


1000050388.jpg



Device : oneplus 9r
Taken on : 2025

ফুল থেকে মধু আহরণে মৌমাছিও ছুটে এসেছে ফুলের গায়ে।




Device : oneplus 9r
Taken on : 2025

একগুচ্ছ ফুল যখন একটি ডালে ফোটে তখন তার আশপাশটা যেন গন্ধে ভরে ওঠে।

সকলকে ধন্যবাদ ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 last year 

আসলেই শীত শেষের পথে এসেও পুনরায় যেনো নতুন করে শীত অনুভব হচ্ছে।আর আপনি যে এত চমৎকার ফটোগ্রাফি করতে পারেন সেটা তো অজানা ছিলো ভাই। আপনার ফটোগ্রাফি গুলি দেখে একেবারে মন,হৃদয়,চোখ সবকিছুই শীতল হয়ে গেলো। সূর্যাস্তের ফটোগ্রাফি টমেটোর ফটোগ্রাফি সহ নিচের ফুলগুলির ফটো এক কথায় দুর্দান্ত ছিলো। এরকম মন জুড়ানো ফটোগ্রাফি গুলি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। বিশেষ করে সূর্যাস্তের ফটোগ্রাফি দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাছাড়া মাল্টা ফুলের ফটোগ্রাফি গুলোও দারুণ হয়েছে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ্,দারুন কিছু ফটোগ্রাফি আজ শেয়ার করেছেন ভাইয়া। ক্যামেরা বন্দী ফটোগ্রাফি গুলো চমৎকার লেগেছে।সুন্দর বর্ননায় আরো বেশী ভালো লাগলো। সময়টা সত্যি খারাপ যাচ্ছে এখন।ঘরে ঘরে অসুস্থতা।আপনিও সাবধানে থাকবেন আশা করি।

 last year 

আসলে প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো মনে হয়েছে। বিশেষ করে পড়ন্ত বেলার ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আজ আপনি এত সুন্দর এবং মনোমুগ্ধকর দেখতে ফটোগ্রাফি করেছেন দেখে তো এক নজরে তাকিয়ে ছিলাম। ধৈর্য ধরে এরকম ভাবে ফটোগ্রাফি করা হলে বেশি সুন্দর হয়। আর অনেক সুন্দর ভাবেই ফুটে ওঠে। আপনি অনেক সুন্দর করেই ফটোগ্রাফি করতে পারেন। এভাবে চেষ্টা করলে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন পরবর্তীতে। আমার কাছে আপনার মালটা গাছের ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে।

 last year 

অনেক বেশি সুন্দর হয়েছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি। আমার তো খুবই পছন্দ হয়েছে ফটোগ্রাফি গুলো। এরকম ফটোগ্রাফি দেখলে সব সময় খুব ভালো লাগে। কোনটা রেখে কোনটার প্রশংসা বেশি করবো বুঝতে পারছি না। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি আশা করি আমাদের মাঝে সব সময় শেয়ার করবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62751.41
ETH 1800.61
USDT 1.00
SBD 0.38