অভিজ্ঞতা বিষয়ে আলোকপাত।

in আমার বাংলা ব্লগ5 years ago

আজ - ৩রা আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে অভিজ্ঞতা বিষয়ে আলোকপাত করব।




4632774972af75b1-1.png
ছবি Canva apps এর মাধ্যমে তৈরি।

প্রতিবারের মতো আজও নতুন একটি টপিক নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে অভিজ্ঞতা তো চলুন শুরু করি আজকের আলোচনাটি।

অভিজ্ঞতা যেটিকে ইংরেজিতে বলা হয় এক্সপেরিয়েন্স। আমরা কম-বেশি এ অভিজ্ঞতা বিষয়টির সম্পর্কে অবগত। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু অভিজ্ঞতা রয়েছে আর সে অভিজ্ঞতা টি ভালো হতে পারে আবার খারাপও হতে পারে। আমি মনে করি, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অভিজ্ঞতা। আসলে এই অভিজ্ঞতা বিষয়টি কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা, বই পুস্তকে এইসব থেকে হয় না বরং নিজেই নিজের জীবন থেকে গ্রহণ করতে হয়।আর এই অভিজ্ঞতা সব থেকে মূল্যবান এবং সব থেকে দামি একটি বিষয়। অন্য কোন কিছুর বিনিময়ে এই অভিজ্ঞতা পাওয়া সম্ভব নয়। মানুষের জীবনে যে, সবসময় অভিজ্ঞতাগুলো ভালো হবে হয় তা কিন্তু নয় জীবনে অনেক সময় খারাপ অভিজ্ঞতার সম্মুখীন ও লহতে হয়।


আর এই সকল ভালো-খারাপ অভিজ্ঞতাগুলো কিন্তু আমাদের জীবনের অনেক বড় ভুমিকা পালন করে। ভালো অভিজ্ঞতাগুলো অবশ্যই আমাদের জীবনে উপকার আসবে। কিন্তু তার পাশাপাশি জীবনের সাথে ঘটে যাওয়া খারাপ অভিজ্ঞতাগুলো ও আমাদের উপকারে আসে, কেননা এই খারাপ অভিজ্ঞতাগুলোর কারনেই কিন্তু আমরা আমাদের ভুল গুলোকে সম্পর্কে ধারণা করতে পারি।এছাড়া ও খারাপ অভিজ্ঞতাগুলোর মাধ্যমে আমাদের খারাপ সময়গুলোকে উপলব্ধি করতে পারি। আমাদের জীবনে করা ভুল গুলো সম্পর্কে ধারণা আনতে পারি।


1.png
ছবির ব্যাকগ্রাউন্ড এখান হতে নেওয়া হয়েছে।


আমরা সকলেই জানি যে কোন চাকরি বা অন্য কোন কর্ম ক্ষেত্রে শিক্ষার বিষয়টি ছাড়াও এই অভিজ্ঞতার বিষয়টিকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। কেননা একজন অভিজ্ঞ মানুষের কাজের গতি আর একজন শিক্ষিত অথচ অভিজ্ঞ নয় এমন মানুষের কাজের গতি কখনোই এক হবে না। এছাড়াও অভিজ্ঞ এবং অভিজ্ঞ নয় এমন ব্যক্তিদের মধ্যে কাজের সম্পর্কে ধারণা ও ভিন্ন ভিন্ন রকম থাকবে। তাই আমি মনে করি প্রত্যেক কাজের সাথে অভিজ্ঞতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।


যে যত বেশি অভিজ্ঞ সে ততো বেশি উপরে অবস্থান করার অধিকারী। আসলে অভিজ্ঞতা বিষয়টির সাথে কোন কিছু তুলনা চলে না। মানুষের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে অভিজ্ঞতার মূল্য রয়েছে। মানুষের অভিজ্ঞতা হয় হারতে হারতে। যখন তার হারার অভিজ্ঞতা হবে তখন সে বুঝতে পারবে যে, কিভাবে জিততে হয়। বা তার হারার পেছনের কারণগুলো কী কী হতে পারে। আমাদের যেকোনো কাজের শুরু সবক্ষেত্রে ভালো হয়না। কিন্তু পরের বার যখন আমরা ঐ কাজটি আবার করি তখন ঐ কাজটিতে সফল হওয়ার সুযোগ বেশি থাকে। কেননা ওই যে কাজটির সম্পর্কে প্রথম বারে একটি অভিজ্ঞতা হয়ে গিয়েছে।


সিস্টেমের একজন পুরনো ইউজার এবং একজন নতুন ইউজার এর সাথে তুলনা করলে সে ক্ষেত্রে এই দুজনের মধ্যে অবশ্যই পুরনো ইউজারই সবকিছু থেকে এগিয়ে থাকবে কেননা সে এই প্লাটফর্ম থেকে ভালো-মন্দ অনেক কিছুই শিখেছে। অন্যদিকে একজন নতুন ইউজার যতোই পারদর্শী হোক না কেন সে কখনোই পুরনো ইউজারদের সমপরিমাণ হতে পারবেন ন। কেননা সে পূর্ব অভিজ্ঞ নয়। আমি সবসময়ই সবকিছুতেই অভিজ্ঞতার প্রাধান্য দিয়ে থাকি। আমি মনে করি যেকোনো কাজে অন্তত অভিজ্ঞতা অর্জনের জন্য হলেও একবার করে দেখা দরকার। আমি প্রথমে যেকোনো কাজ করে থাকি শুধুমাত্র অভিজ্ঞতা অর্জনের জন্য।

তাই আমি মনে করি অভিজ্ঞতা হল সম্পদের মত।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 5 years ago 

এই পৃথিবীতে যে যতো অভিজ্ঞতা সম্পন্ন তার সফলতার ছোয়া ততো দূর। সেটা ভালো দিক হোক বা মন্দ দিক হোক। কখনো কোন অভিজ্ঞতা কাজে লাগে তা বলা যায় না। বর্তমান যেকোনো চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে বেশি প্রাধান্য দেওয়া হয়। জীবনের জন্য বড় ভূমিকা পালন করে। প্রতিটি পরিবেশের সাথে মিশতে হলে অভিজ্ঞতা অপরিসীম। এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 5 years ago 

অভিজ্ঞতা জীবনের সফলতা অর্জনের মূল চাবিকাঠি। অভিজ্ঞতা ছাড়া জীবনে সফল হওয়া সম্ভব নয়। ব্যক্তি জীবনের অভিজ্ঞতা ও দক্ষতাই তাকে উন্নতির শিখরে পৌঁছে দেয়।

ঠিক বলছেন ভাই,জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতা থাকলে আমরা খুব সহজেই যে কোন কাজ করতে পারি। তবে অভিজ্ঞতা কে আমাদের ভালো কাজে লাগানো উচিত। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 years ago 

দশ বছরের শিক্ষার চেয়ে দশ দিনের অভিজ্ঞতা বেশি জ্ঞান লাভ করাই। জীবনে সফল হতে হলে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। খুব ভালো বিষয়ে আলোচনা করেছেন ভাই।

 5 years ago 

খুবই চমৎকার লিখেছেন ভাইয়া আপনার পুরো লেখাটি পড়ে আমার এতটাই ভাল লাগল যে আপনাকে ভাষায় বোঝাতে পারব না আসলে অভিজ্ঞতা ভালো হতে পারে অভিজ্ঞতা খারাপও হতে পারে হ্যাঁ এটাও ঠিক বলেছেন খারাপ অভিজ্ঞতাগুলো থেকেই আমরা ভালো হওয়ার পথ খুঁজে পাই সবাইকে ভালো হওয়ার আহ্বান জানিয়ে ভালো অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে আপনার কথাটি বলতে হচ্ছে আসলে অভিজ্ঞতা অর্জনের জন্য হল প্রত্যেকটি কাজ করা উচিত♥

একদম বাস্তবমুখী কথা বলেছেন ভাই। আজ আমাদের যোগ‍্যতাকে বাদ দিয়ে অভিজ্ঞতাকেই বেশি প্রাধান্য দেয়।এই অভিজ্ঞতা থাকলে আমরা খুব সহজেই যে কোন কাজ করতে পারি। তবে অভিজ্ঞতা কে আমাদের ভালো কাজে লাগানো উচিত।
ধন‍্যবাদ ভাই এতো সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন‍্য।অভিন্দন ও দোয়া রইল ভাইয়া।

 5 years ago 

অনেক সুন্দর ও শিক্ষনীয় একটি বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন। মানুষের জীবনের প্রতিটা জায়গা থেকে কোনো না কোনো ভাবে সে অভিজ্ঞতা অর্জন করে থাকে। তবে তার জন্য আপনাকে সব ধরণের কাজের সাথে যুক্ত থাকতে হবে। অভিজ্ঞতা এমন একটা জিনিস যা এমনি এমনি হয়না। সময়ে ব্যাবধানে অভিজ্ঞতা হয়। ধন্যবাদ ভাইয়া আপনাকে মূল্যবান কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 years ago 

ব্যক্তি জীবনে অভিজ্ঞতা গুরুত্ব আলোচনায় প্রকাশ করা যাবেনা। অভিজ্ঞতা অর্জন এমন একটি অধ্যায় জীবন চলার প্রতিটি পদক্ষেপে আপনার প্রয়োজন হবে। অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি সবার দ্বারা সম্মানিত হয়। ধন্যবাদ ভাইয়া গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন।

 5 years ago 

শিক্ষার পাশাপাশি অবশ্যই অভিজ্ঞতার দরকার আছে কারণ আমরা যখন কর্ম ক্ষেত্রে ধাবিত হব তখন শিক্ষাগত যোগ্যতার চেয়ে অভিজ্ঞতা কে বেশি প্রাধান্য দেওয়া হয় কেননা একজন শিক্ষিত লোকের চেয়ে একজন শিক্ষিত অভিজ্ঞ লোকের কাজে আউটপুট পাওয়া যাবে বেশি

 5 years ago 

ভাল এবং মন্দ দুইটি অভিজ্ঞতা আমাদের জীবনের জন্য প্রয়োজন।
তবে ভালো অভিজ্ঞতাগুলোকে অনুপ্রেরণা এবং মন্দ অভিজ্ঞতাগুলোকে চিরতরে জীবন থেকে মুছে দিতে পারলেই জীবনের সুন্দর মুহূর্ত গুলো প্রতিফলিত হবে।

খুব সুন্দর কনটেন্ট তৈরি করেছেন আপনি। খুবই মূল্যবান বিষয় আমাদের জীবনের জন্য যেটি আমরা আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65855.69
ETH 1930.19
USDT 1.00
SBD 0.38