কাগজ দিয়ে নকশা তৈরি।
আজ- ২৪ই, আশ্বিন , | ১৪২৯ , বঙ্গাব্দ | শরৎকাল ||
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটি DIY অর্থাৎ পেপার কাটিং নিয়ে হাজির হয়েছি। এই পেপার কাটিং তৈরি করতে খুবই সহজ। এবং দেখতেও খুব সুন্দর।











আমার কাছে ব্যক্তিগতভাবে রঙিন কাগজের তুলনায় সাদা কাগজ দিয়ে পেপার কাটিং করতে বেশি ভালো লাগে। তাই আমি বেশিরভাগ সময় পেপার কাটিং সাদা রঙের কাগজ দিয়ে করে থাকি। এছাড়াও দেখা যায় মোটা কাগজের তুলনায় পাতলা কাগজের পেপার কাটিং গুলো বেশ সুন্দর হয়। পেপার কাটিং এর ক্ষেত্রে কাগজটিকে অনেকবার ভাজ করতে হয় যার ফলে কাগজটি অনেক শক্ত হয়ে যায় এবং সঠিক ডিজাইনের কাগজ কাটতে কিছুটা অসুবিধা হয় তাই পাতলা কাগজ দিয়ে পেপার কাটিং করলে ডিজাইনটা অনেক সুন্দর হয়। যাইহোক আমার আজকের এই পেপার কাটিং টি একটু বিশেষ আমার কাছে। কেননা এই ডিজাইন টা আমি সম্পূর্ণ নিজের থেকে তৈরি করেছি। ডিজাইন টি ছবিতে দেখতে না যতটা সুন্দর বাস্তবে তার থেকে অনেক সুন্দর হয়েছে । আমার কাছে তো ডিজাইনটি খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে তা নিশ্চয় জানাবেন।
প্রয়োজনীয় উপকরণঃ
- কাগজ।
- পেন্সিল ।
- কাঁচি।
- রাবার।
প্রস্তুতিকরণঃ
ধাপ- ১ঃ
- প্রথমে একটি সাদা রংয়ের কাগজ নিয়ে নিব।
ধাপ- ২ঃ
- এবার কাগজটিকে কোনাকুনি করে ভাঁজ করে নিব।
ধাপ- ৩ঃ
- কাগজটিকে কোনাকুনি করে ভাঁজ করা শেষে ওই কাগজটির মাঝ বরাবর ভাঁজ করে নেব নিচের ছবির মত করে।
ধাপ- ৪ঃ
- এরপর কাগজটিকে আরো একটি ভাঁজ করে নিব নিচের ছবির মত করে।
ধাপ- ৫ঃ
- এবার পেন্সিল দিয়ে কাগজটির মাঝে একটি ডিজাইন অঙ্কন করে নিয়েছে।
ধাপ- ৬ঃ
- এরপর ডিজাইনটির ক্রস দেওয়া অংশগুলোর মধ্যে কাঁচি সাহায্যে কেটে নিব।
ধাপ- ৭ঃ
- ডিজাইনটি কাটা শেষে এরকম দেখতে হয়েছে।
ধাপ- ৮ঃ
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
এ ধরনের রঙিন কাগজ এর ফুল তৈরি করার ক্ষেত্রে অবশ্যই পাতলা কাগজ ব্যবহার করা উচিত আমিও আপনার কথার সঙ্গে একমত পোষণ করছি। কারণ এগুলো তৈরি করতে অনেকগুলো ভাজ এর প্রয়োজন হয় আর ভাজ যখন বেশি হয় তখন কাগজ মোটা হয়ে যায় ফলে কাগজ কাটতে অনেক বেশি অসুবিধায় পড়তে হয়। আপনার এই রঙিন কাগজের নকশা দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে ভাইয়া আমি মুগ্ধ হয়েছি দেখে। ঘরের দেয়ালে টানিয়ে রাখলে খুবই চমৎকার দেখাবে।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
ভাইয়া আপনি ঠিক বলছেন রঙিন কাগজ থেকে সাদা কাগজের ফুল গুলো দেখতে বেশ সুন্দরও লাগে। আপনার সাদা কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলের ডিজাইন তৈরি করেছেন। আপনার এই রঙিন কাগজের কারু কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগে। ডিজাইন টি দেখতে খুবই সুন্দর লাগছে। এত ডিজাইন যে কিভাবে আপনার মাথায় আসে !!!
ভাইয়া, আপনি একদম ঠিক কথা বলেছেন পাতলা কাগজে যদি নকশা তৈরি করা হয় তাহলে কিন্তু কাটতে অনেক সুবিধা হয়।মোটা কাগজ দিয়ে নকশা তৈরি করে কাটার সময় অনেক সমস্যায় পড়তে হয় আর ডিজাইন টা নষ্ট হয়ে যায়। ভাইয়া, সাদা কাগজ দিয়ে আপনি অসাধারণ সুন্দর একটি নকশা তৈরি করেছেন । ভাইয়া,নকশার ডিজাইন টা আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর নকশা তৈরি করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া 💐💐
আরে বাহ চমৎকার!!!!
একদম ইউনিক এবং নতুন একটি আর্ট দেখলাম ৷ আর আগে অনেক কাগজ কেটে আর্ট দেখেছি ৷ তবে আপনার টা সত্যি ভিন্ন ৷ আপনার নিজের মতো করে ডিজাইন করেছেন৷ ভালো ছিল ভাই ধন্যবাদ ৷
ভাইয়া আপনার কাছ থেকে আমরা আজকে অনেক সুন্দর ভাবে চমৎকার একটি কাগজে তৈরি নকশা দেখলাম। আমি এর আগে কাগজ কেটে ফুল তৈরি করেছি কিন্তু কখনো নকশা তৈরি করা হয়নি তবে চেষ্টা করব আপনার পোস্ট দেখে শেখার। আপনি ঠিক বলেছেন ভাইয়া মোটা কাগজের তুলনায় পাতলা কাগজ দিয়ে অনেক সুন্দর নকশা তৈরি করা যায়। ভাইয়া ছবিতে যেমন সুন্দর লাগছে ডিজাইন বাস্তবে দেখতে তার চেয়েও বেশি সুন্দর লাগে আমি জানি এই বিষয়টা।
ভাইয়া আপনি আজকে পেপার কাটিং করে চমৎকার ভাবে ফুলের নকশা তৈরি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। এধরনের কাগজের নকশা গুলো দেখতে অসাধারণ লাগে। আপনার ডাই প্রজেক্ট গুলো দেখে সব সময়ই ভালো লাগে। আপনি ঠিকই বলেছেন পাতলা কাগজ হলে নকশা বেশি সুন্দর হয়।
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া মোটা কাগজগুলো অনেকগুলো ভাজ করার ফলে শক্ত হয়ে যায় তাই মোটা কাগজের তুলনায় পাতলা কাগজ দিয়ে এই ধরনের জিনিস তৈরি করলে খুবই ভালো হয়।
রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করার খুবই চমৎকার একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া।
বাহ এতো দিন অংকন দেখেছি নকশার। এখন দেখি কাগজ দিয়ে নকশা ডিজাইন করে ফেললেন। সুন্দর হয়েছে। আসলে এই ধরনের কাজ গুলো খুবই ভালো লাগে আমার কাছে। আমি নিজেও করবো বলে অনেকদিন অপেক্ষা করছি কাগজ কেনার। কিন্তু কেনাই হচ্ছেনা এখনো।