বৃষ্টিভেজা গাছের কিছু ফটোগ্রাফি ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ - ১৮ই শ্রাবণ,১৪৩১ বঙ্গাব্দ, বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে আমার তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব।



কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন । গতকালকের ভারী বর্ষণের ফলে রাস্তাঘাটের অবস্থা একেবারে নাজেহাল হয়ে উঠেছে। রিক্সা চাকা পর্যন্ত ডুবে যাচ্ছে এতটাই পানি উঠেছে রাস্তায় । তবে আজ রাস্তাঘাটের পানি একেবারেই টেনে গিয়েছে তবে বৃষ্টি কিন্তু এখনো আছে। মাঝে মাঝে মেঘ কালো করে ভারী বৃষ্টি হয় আবার কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে যাই আর এভাবেই চলছে আজকের সারা সকালটা। বৃষ্টির সময়টা সবথেকে বেশি ভালো লাগে কালো মেঘ আর বৃষ্টিতে ভেজা সবুজ গাছপালা গুলো দেখতে। বৃষ্টির পানিতে সবুজ গাছপালা গুলো আরো যেন সবুজ এবং নতুন হয়ে ওঠে। আর এই সবুজ গাছপালার কারণে প্রকৃতির এক নতুন রূপে সেজে ওঠে । আর তাই তো আজকে বৃষ্টি ভেজা কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব।


1000037097.jpg



Device : oneplus 9r
Taken on : 2024

মেঘলা কালো আকাশের নিচে হলুদ রঙের ধুন্দুল ফুলটি কি দারুন ভাবে ফুটে আছে।


1000037099.jpg



Device : oneplus 9r
Taken on : 2024

আপনারা নিশ্চয়ই পুঁই পাতার মাঝে বিন্দু বিন্দু জমে থাকা বৃষ্টির ফোঁটা এগুলো দেখতে পাচ্ছেন। আর এ বৃষ্টির পানি গুলো যেন ওই গাছটাকে আরো তরতাজা এবং সুন্দর করে তুলেছে।


1000037095.jpg



Device : oneplus 9r
Taken on : 2024

লেবুটা ও বৃষ্টির পানিতে একেবারে তরতাজা হয়ে আছে।


1000037101.jpg



Device : oneplus 9r
Taken on : 2024

বৃষ্টির পানিতে সজীবতা পেয়ে গাছটিও কি সুন্দর লতা বেয়ে বেয়ে বড় হয়ে উঠছে।


1000037070.jpg



Device : oneplus 9r
Taken on : 2024

উষ্ণ এই শহরের এক পশলা বৃষ্টি যেন প্রশান্তি বয়ে নিয়ে এসেছে। সেই সাথে গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে।


1000037126.jpg



Device : oneplus 9r
Taken on : 2024

পাঁচ পাপড়ি বিশিষ্ট এই নয়ন তারা গাছটি ও যেন বৃষ্টির সজিবতাই একেবারে সজীব হয়ে উঠেছে। ঝড় বৃষ্টির কারণে কিছু ফুল মাটিতে পড়ে আছে আর কিছু ফুল এখনো পর্যন্ত গাছে খুব সুন্দর ভাবে ফুটে আছে।

সকলকে ধন্যবাদ ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

বৃষ্টির সময়ই প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে সজীবতায় ভরে যায় চারপাশ। আপনার করা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাই। বৃষ্টি ভেজা ফটোগ্রাফি দেখতে খুব সুন্দর লাগে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ‌।

 2 years ago 

ওয়াও দারুন হয়েছে বৃষ্টি ভেজা ফটোগ্রাফি গুলো। আর এই সময়ে যে কোন জিনিস বৃষ্টিতে ভিজলে নতুন প্রকৃতি জেগে উঠে।ভাইয়া আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর বর্ণনা শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

গত দুদিন ধরে প্রায় সকল জায়গাতেই বৃষ্টি হচ্ছে, আসলে বৃষ্টির সময়ে কালো মেঘ দেখতে অনেক বেশি ভালো লাগে সেই সাথে গাছের পাতার উপর বৃষ্টির ফোটার দৃশ্যটা আরো বেশি রোমাঞ্চকর মনে হয় আমার কাছে সব সময়। আপনি দারুণ কিছু বৃষ্টি ভেজা গাছের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

বৃষ্টির কথা আর কি বলবো। আমাদের এখানে তো আজকে পুরো দিনে এক মুহূর্তের জন্যও বৃষ্টি থামেনি এখন কিছুটা থেমেছে। অনেক সুন্দর করে আপনি আজকে এই ফটোগ্রাফি গুলো করেছেন। আমার কাছে দেখতে খুব ভালো লেগেছে আপনার তোলা ফটোগ্রাফি। প্রত্যেকটা ফটোগ্রাফি আপনি অনেক বেশি সুন্দর ভাবেই করেছেন। বৃষ্টি ভেজা ফুল এবং গাছপালা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। বৃষ্টি ভেজা নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে দেখতে।

 2 years ago 

আসলেই বৃষ্টি ভেজা অবস্থায় সবুজ গাছপালার সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায়। আমাদের এখানেও ৩ দিন ধরে থেমে থেমে প্রায় সারাক্ষণই বৃষ্টি হচ্ছে। যাইহোক ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে ভাই। বিশেষ করে লেবুর ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বৃষ্টির জলে PH থাকে। তাই গাছে বৃষ্টির জল পড়া মাত্রই দারুণ করে ঝলমলিয়ে ওঠে৷ আপনার ছবিগুলো খুব প্রাঞ্জল লাগছে দেখতে ভাইয়া।

ভালো লাগল ছবিগুলো দেখে। আপনাকে অনেক শুভকামনা ও শুভেচ্ছা জানাই।

 2 years ago 

বৃষ্টি ভেজা গাছের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন।সুন্দর ফটোগ্রাফির পাশাপাশি চমৎকার বিবরন তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 

বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে অনেক বেশি সতেজ এবং সুন্দর লাগে। আর বৃষ্টি ভেজা প্রকৃতির ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। চমৎকার সব ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64176.44
ETH 1798.29
USDT 1.00
SBD 0.38