পেপার কাটিং।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ১৯শে ভাদ্র |১৪৩০ বঙ্গাব্দ, | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




IMG_20230903_112852.jpg

কেমন আছেন সকালে? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি কাগজের তৈরি নকশা নিয়ে। ছোটবেলায় আসলে বন্ধুদের সাথে খেলার ছলে এমন কাগজের নকশা অনেক তৈরি করেছিলাম । আসলে তখন তো আর এত কালার পেপার ছিল তাই তখন খাতার কাগজ ছিঁড়ে এই সকল কিছু তৈরি করতাম। আসলে তখনকার ওই সময়গুলো ছিল অনেক মজার। যাইহোক, আজকের এই কাগজের নকশাটি কেমন হয়েছে তা জানাবেন ।

প্রয়োজনীয় উপকরণঃ


  • কাগজ।
  • স্কেল।
  • কাঁচি।

প্রস্তুতিকরণঃ


ধাপ- ১ঃ


  • প্রথমে সাদা রঙের একটি কাগজ নিয়ে নিব।

IMG_20230903_111731.jpg

ধাপ- ২ঃ


  • এবার কাগজটিকে দুই ভাঁজ করে নেব।

IMG_20230903_111738.jpg

ধাপ- ৩ঃ


  • এবার কাগজের কোনাকুনি করে ভাজ করে নিব।

IMG_20230903_111744.jpg

ধাপ- ৪ঃ


  • আবারো কোনাকুনি করে ভাজ করে নিব ।

IMG_20230903_111751.jpg

ধাপ- ৫ঃ


  • এবার স্কেলের সাহায্যে ডিজাইনটি অঙ্কন করে নিব।

IMG_20230903_110937.jpg

ধাপ- ৬ঃ


  • যেসব অংশগুলো কাটবো সেসব অংশগুলোতে দাগ কেটে নিব।

IMG_20230903_111002.jpg

ধাপ- ৭ঃ


  • এবার পেপার কাটিং করে নিব।

IMG_20230903_111759.jpg

ধাপ- ৮ঃ


  • পেপার কাটিং টি সম্পন্ন করে নিব।

ধাপ- ৯ঃ


  • এবার কাগজের ভাঁজ খুলে নিব।

IMG_20230903_111811.jpg

IMG_20230903_111404.jpg

IMG_20230903_111357.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

সত্যিই এখন কমিউনিটিতে সকলের এরকম সুন্দর সুন্দর নকশা দেখিয়ে ছোটবেলার কথা খুবই মনে পড়ে। যদিও ছোটবেলায় এরকম কালার পেপার ছিল না আমরা সাদা কাগজ দিয়ে অনেক রকম নকশা তৈরি করতাম কিন্তু এখনকার নকশাগুলো আরো বেশি সুন্দর হয়। রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি নকশা তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রঙিন কাগজের নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সাদা কাগজ কেটে অনেক সুন্দর ভাবে নকশা তৈরি করেছেন ভাইয়া। কাগজের এই সুন্দর নকশা গুলো তৈরি করে ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে। আপনি অনেক সহজ ভাবে নকশা তৈরি প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভাই আপনি আজকে সাদা কাগজ কেটে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন। এই নকশাটি তৈরি করতে আপনি যদি সাদা কাগজ ব্যবহার না করে রঙিন কাগজ ব্যবহার করতেন তাহলে দেখতে আরো সুন্দর লাগতো। নকশা তৈরির ধাপ গুলো খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

তবে কি ভাইয়া জানেন ছেলেবেলায় স্কুলের খাতা ছিড়ে কত কিছু তৈরি করতাম। কিন্তু আজ যেন সব ভুলেই গেলাম। কিছু আর মনে নেই। তবে আপনি কিন্তু অনেক সুন্দর করে রঙিন কাগজটির নকশা করেছেন। শুভ কামনা রইল ভাইয়া আপনার প্রতি।

 3 years ago 

ভাইয়া আপনি আজকে কাগজ দিয়ে যে নকশাটি তৈরি করেছেন এই নকশাটি আমিও তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু সময়ের অভাবে করতে পারিনি।যাইহোক আজকে আপনার তৈরি কাগজের এই নকশাটি দেখে খুবই ভালো লাগছে।আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার সুবাদে কাগজের তৈরি বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি।

 3 years ago 

ছোটবেলায় আমিও বন্ধুদের সাথে খাতার কাগজ ছিঁড়ে কাগজ দিয়ে নকশা তৈরি করে খেলা করতাম। তখনকার সময় গুলো সত্যি অনেক আনন্দে ছিল। তবে যাই হোক ভাইয়া আপনি খুবই সুন্দর একটি কাগজের নকশা তৈরি করেছেন। কাগজের নকশার ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ছোটবেলায় কাগজ দিয়ে নকশা তৈরি করা সহ কাগজ দিয়ে বিভিন্ন ফুল তৈরি করতাম। ঠিক তেমনি আপনিও কাগজ কেটে অনেক সুন্দর একটি নকশা তৈরি করেছেন আর বিশেষ করে কিভাবে এই নকশা তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পেপার কাটিং টি চমৎকার হয়েছে ভাইয়া।আপনার নকশা দেখে বোঝা যাচ্ছে আপনি বেশ দক্ষ, এই ডাইগুলো তৈরি করতে।আপনি দারুন ভাবে নকশাটি তৈরির প্রক্রিয়া আমাদের মাঝে উপস্থাপন করেছেন।এটা দেখে সহজেই যে কেউ নকশাটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে কাগজ কেটে নকশা তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি কাগজের নকশা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি প্রতিটি স্টেপ বেশ সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

ছেলেবেলায় খাতা ছিঁড়ে ছিঁড়ে কতো কিছু ই না তৈরি করতাম।বৃষ্টি হলে নৌকা করে পানিতে ভাসিয়ে দিতাম।আপনার কাগজ কেটে নকশাটি চমৎকার হয়েছে ভাইয়া।এ ধরনের নকশাগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার।আপনি খুব চমৎকার ভাবে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া আপনাকে। সুন্দর এই নকশাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38