নগরের জীবন।

in আমার বাংলা ব্লগ8 months ago

আজ- ২৩শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্তকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।





আমরা যারা নগরে বসবাস করি তাদের এই শহরের জীবন নিয়ে নানা অভিযোগ থাকলেও দিনশেষে কিন্তু এই শহরে জীবনটাতে আমরা আষ্টেরপৃষ্ঠে জড়িয়ে রয়েছি। আমরা চাইলেও এই কোলাহল, দূষিত শহর থেকে বেরিয়ে আসতে পারি না। শিক্ষা ব্যবস্থা, চাকরির সুবিধা, কর্মসংস্থান, নাগরিক সুযোগ-সুবিধা থাকার কারণে এই শহরে আমাদের বসবাস করে আসতে হচ্ছে। শহরে বসবাস করার অনেক সুবিধা ও অসুবিধা রয়েছে। দিনশেষে আমরা সেই সকল অসুবিধাগুলোকে দূরে ঠেলে দিয়ে সুবিধা গুলো নিয়েই বেঁচে আছি এই জীবনে।

এ যান্ত্রিক জীবনে আমরা যন্ত্রের মধ্য প্রতিনিয়ত ছুটে চলছি। এখন যদিও গ্রাম এবং শহর দুটোই সমান তালে উন্নয়ন হচ্ছে তারপরও শহরের জীবন যেন গ্রামীণ সে জীবন গুলো থেকে অনেকটাই ভিন্ন।

আজও অনেক গ্রামে ভালো ডাক্তারের ব্যবস্থা নেই ভালো চিকিৎসার অভাবে রোগীরা প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছে। এখনো গ্রামের অনেক মানুষ আছে যারা ভালো চিকিৎসার জন্য শহরগুলোতে আসে। নিঃসন্দেহে তাদের শহরের আসাটা একটি দুর্ভোগের মতো। কোন আত্মীয়-স্বজন কিংবা হোটেলগুলোতে থেকে শহরের চিকিৎসা করে তাদের গ্রামে বাড়িতে ফিরতে হয়।

তাছাড়া গ্রামে ভালো শিক্ষার ব্যবস্থা নেই ভালো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আসতে হচ্ছে শহরে। এত কিছু সুযোগ সুবিধা থাকার পরেও শহর জীবন কেমন যেন নিষ্প্রাণ গ্রামীণ জীবন থেকে।

1000064250.jpg

শহরের জীবনের এই চাকচিক্যর আড়ালে রয়েছে বিষাদ। গ্রামীন জীবনটাই না কত সুন্দর প্রকৃতির কত কাছাকাছি উন্মুক্ত পরিবেশ। আশেপাশের মানুষ জন আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে দারুন উপভোগ্য একটি জীবন।

নগরের এই বড় বড় দালানের মাঝে ছোট ছোট ঘর গুলোতে কতই না বৈচিত্র লুকিয়ে রয়েছে। কত দুঃখ, কত আনন্দ কত রকমেরইনা ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়ত ।

মাঝে মধ্যেই আনমনে দাঁড়িয়ে ছোট ছোট এই ঘরগুলোর ভিতরের আত্মকাহিনী গুলো যেন শুনতে মন চাই। এত চাকচিক্য এত কোলাহলের ভেতরের প্রত্যেকটি মানুষকি সুখী? নাকি শুধুমাত্র বেঁচে থাকার জন্যই বেঁচে আছে তারা এই যান্ত্রিক জীবনে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 8 months ago 

নাকি শুধুমাত্র বেঁচে থাকার জন্যই বেঁচে আছে তারা এই যান্ত্রিক জীবনে।

আমার মনে হয় শুধুমাত্র বেঁচে থাকার জন্যই বেঁচে আছে তারা এই যান্ত্রিক জীবনে। কারণ শহুরে জীবনে শুধুমাত্র বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। আর যারা প্রকৃতিকে ভালোবাসে,তাদের কাছে গ্রাম্য জীবন বেস্ট। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59292.90
ETH 1557.14
USDT 1.00
SBD 0.42