পাঁচটি ছবির একটি এ্যালবাম
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @mdsamad
আজ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৩/ ২০২১
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের মাঝে পাঁচটি ছবির একটি এ্যালবাম প্রদর্শন করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
প্রথম আলোকচিত্র
এই ছবিটি হলো একটি মেহেদি গাছের ছবি। আমি আলমডাঙ্গা বধ্যভূমিতে বেড়াতে গিয়ে এই ছবিটি তুলেছিলাম। বধ্যভূমির মধ্যে একটি সুন্দর ফুলের বাগান রয়েছে যেখানে এই মেহেদি গাছ লাগানো ছিল।
দ্বিতীয় আলোকচিত্র
এই ছবিটি হলো মাথাভাঙ্গা নদীর ছবি। এই মাথাভাঙ্গা নদী চুয়াডাঙ্গা জেলার হাটবোয়ালিয়া নামক স্থানে অবস্থিত। নদীটি দেখতে অনেক সুন্দর। আমি এই ছবিটি নদীর উপর অবস্থিত ব্রিজের ওপর থেকে তুলেছিলাম।
তৃতীয় আলোকচিত্র
এই ছবিটি হলো একটি রেল লাইনের ছবি। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে আমি এই ছবিটি তুলেছিলাম। দুপাশে সুন্দর গাছের সারি এবং মাঝে রেললাইন খুবই চমৎকার লাগছিল আমার কাছে।
চতুর্থ আলোকচিত্র
এই ছবিটি হলো ধান ক্ষেতের ছবি। বাংলাদেশের অর্থকরী ফসল হিসাবে ধান খুবই পরিচিত। আমি এই ধানক্ষেতের ছবিটি আমাদের স্থানীয় গাংনী এলাকা থেকে তুলেছিলাম।
পঞ্চম আলোকচিত্র
এই ছবিটি হলো সবজি ক্ষেতের ছবি। আমাদের এলাকার স্থানীয় সবজি চাষিরা এভাবে সবজি চাষ করে থাকে। আমি এই ছবিটি আমাদের স্থানীয় গাংনী এলাকা থেকে তুলেছিলাম।
আশা করি, সবার কাছে ভালো লেগেছে আমার পোস্টটি। লেখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
Cc:- @blacks @hafizullah @shuvo35 @moh.arif @rex-sumon @rme
আপনার ছবিগুলো খুবই চমৎকার হয়েছে। প্রথম ছবিটায় মেহেদির গাছটা মনে হচ্ছে খুব ঝোপালো। প্রত্যেকটা ছবি খুব সুন্দর হয়েছে ।গ্রামীণ প্রকৃতির ছবি খুব সুন্দর হয়েছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আমার পোস্ট টি দেখার জন্য আপনাকে ধন্যবাদ
অনেক ভালো কাজ করছেন ভাই দোয়া করি এগিয়ে যান
ধন্যবাদ
খুব সুন্দর ছবি তুলেছেন ভাই। গ্রামীণ চিত্র ভাল ভাবে ফুটিয়ে তুলেছেন একদম। রেল লাইনের ছবিটা অনেক ভাল লাগলো। শুভকামনা আপনার জন্য।
আপনার সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ।