ডাই: রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -২৯ শে, বৈশাখ || ১৪৩১ বঙ্গাব্দ ||রবিবার||গ্রীষ্মকাল||



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


আমি মনে করি নিজের চেষ্টার দ্বারা সফলতা সম্ভব।ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে জীবনে কিছু একটা করে ফেলবো- এমনটা আশা করে কোন লাভ নাই। কারণ দুনিয়াতে ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে কাউকে বিচার করা হয় না। বিচার করা হয় অর্জন দিয়ে।


আজ আপনাদের মাঝে উপস্থাপনা করবো কিভাবে সহজে রঙিন পেপার দিয়ে ফুল বানাতে হয়।আশাকরি আপনাদের ভালো লাগবে।



PhotoEditor_2024512194324976.jpg

ফটো-এডিটর দিয়ে বানানো


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।

device:redmi note 10


প্রয়োজনীয় উপকরন

  • রঙিন কাগজ
  • আঠা
  • পেন্সিল
  • কাঁচি

কাজের ধারা



1715520495156-01.jpeg


ধাপ:-নীলবর্ণের রঙিন কাগজ পরিমাপ মতো কেটে নিতে হবে। কাগজ কাটা সুন্দর হলে ফুলের ডিজাইন সুন্দর হয়।


1715520545816-01.jpeg


ধাপ:-কাগজগুলো সব একই পরিমাপে সুন্দরভাবে কেটে নিলাম। তারপর ফুলের আকৃতি অনুযায়ী ভাঁজ করতে হবে।


1715520585045-01.jpeg


ধাপ:-এরপর কাগজ গুলো ভাঁজ করে নিতে হবে। সবগুলো কাগজের টুকরা একই আকৃতি অনুযায়ী ভাঁজ করে নিলাম।


1715520594268-01.jpeg


ধাপ:-এরপর একটা কাচি দিয়ে সুন্দরভাবে ভাঁজ অনুযায়ী কেটে নিলাম।


1715520601781-01.jpeg


ধাপ:-কাচি দিয়ে কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এলোমেলো না হয়ে যায়। এলোমেলো হয়ে গেলে ফুলের আকৃতি অন্যরকম হয়ে যাবে।


1715520609968-01.jpeg


ধাপ:-তারপর একটা কার্ডবোর্ড গোল করে কেটে নিলাম। এখন আঠা দিয়ে কার্ডবোর্ডের উপর ফুল গুলো লাগিয়ে দিলাম।


1715520620184-01.jpeg


ধাপ:-ফুলগুলো লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন সার্কেলের মত হয়। কারণ সুন্দর ভাবে আঠা দিয়ে না লাগালে ফুলের ডিজাইন নষ্ট হয়ে যাবে।


1715520632199-01.jpeg


ধাপ:-এখন হলুদ কাগজ কেটে সুন্দর করে আরেকটি ফুল বানিয়ে নিলাম।


1715520644636-01.jpeg


ধাপ:-হলুদ কাগজ দিয়ে মূলত দুইটি ফুল বানাতে হবে একটা ফুলের উপর আরেকটি ফুল আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে।


1715520653796-01.jpeg


ধাপ:-হলুদ বর্ণের যে ফুলটি বানিয়ে রেখেছি সেই ফুলটি কার্ডবোর্ড এর উপর ঠিক মাঝখানে আঠা দিয়ে সুন্দর ভাবে লাগিয়ে নিলাম।


1715520668346-01.jpeg


ধাপ:-এইতো হয়ে গেল রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল। রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে সেটা আমার কাছে বেশ ভালো লাগে। এ ধরনের ফুল দেয়ালে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।



আমার পরিচয়

IMG-20240308-WA0014.jpg

আমি মো: রাজু আহমেদ, আমি একজন ছাত্র। আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি। আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে, রান্না করতে, বই পড়তে, কবিতা পড়তে, খেলাধুলা করতে খুবই পছন্দ করি।স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি।


ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে ভালো লাগে। আপনার তৈরি করা কাগজের ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। কালারফুল কাগজের ব্যবহার করাতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। আমার কাছে বেশ ভালো লেগেছে।

 2 years ago 

রঙিন কাগজে কোন কিছু তৈরি করে ঘরে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। চেষ্টা করেছি সুন্দর ভাবে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অবশ্যই বন্ধু আমি তোমার সাথে সহমত মানুষ চেষ্টা দ্বারাই সফলতা অর্জন করে। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুলের অনেক আমি তৈরি করেছ দেখতে ভীষণ ভালো লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

 2 years ago 

চেষ্টা না করলে সফলতা এমনি এমনি হাতে ধরা দেবে না। তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু পোস্টটি পড়ে সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

আপনার ফুলটি অসাধারণ হয়েছে তবে প্রথম যেসব ছবিগুলো নিয়েছিলেন সেগুলো হয়তো ফ্লাশের কারণে একটু অন্যরকম লাগছিল। তবে সর্বোপরি ফাইনাল ছবিটি অনেক ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু প্রথম দুইটি ছবি ফ্লাশ দেওয়ার এর কারণে কেমন জানি হয়ে গিয়েছিল। আপনার সুন্দর মতামত পেয়ে অনেক ভালো লাগলো

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার মত আমারও রঙিন কাগজের বিভিন্ন জিনিস তৈরি করতে অনেক ভালো লাগে কিন্তু সময়ের অভাবে করতে পারে না। এই ফুলগুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে।

 2 years ago 

আসলে রঙিন কাগজে যে কোন কিছু তৈরি করলে একটু সময় দরকার হয়। সময় নিয়ে কাজ করলে পরিশেষে সুন্দর একটা জিনিস পাওয়া যায়। মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি কিন্তু চমৎকার ফুল তৈরি করে দেখিয়েছেন। আপনার এই অসাধারণ ফুল তৈরি করা দেখে আমি মুগ্ধ হয়েছি। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে। তবে অসাধারণ দক্ষতা দিয়ে আপনি ফুল তৈরি করেছেন এটা কিন্তু নিশ্চিত বলা যায়। বেশ দারুণ হয়েছে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো। আপনার কথার সাথে আমি একমত রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে সেটা খুবই ভালো লাগে।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন ভাইয়া। ফুল টি দেখতে খুবই ভালো লাগছে। ফুল তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর উপস্থাপন করেছেন। রঙিন কাগজে দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে। এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমার তৈরি রঙিন কাগজ দিয়ে ফুল আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। আপনাদের কাছ থেকে উৎসাহ মূলক মতাম ত পেতে আমার অনেক ভালো লাগে।

 2 years ago 

খুব সুন্দর একটা জিনিস তৈরি করেছেন ভাইয়া। দেখতে কিন্তু দারুন লাগছে। রঙিন কাগজ দিয়ে কোন কিছু করতে হলে মূলত সময়ের প্রয়োজন হয়। সময় নিয়ে যদি কোন কিছু করা যায় তাহলে এমনিতেই অনেক বেশি সুন্দর হয়। আপনি যেভাবে ধাপে ধাপে এগুলো শেয়ার করছেন সেভাবে দেখতে মনে হচ্ছে এটা সহজেই কেউ তৈরি করতে পারবে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন সময় নিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে সেটা অসম্ভব রকম সুন্দর লাগে। চেষ্টা করেছি সুন্দর ভাবে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অসম্ভব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। দেখতেও ভীষণ ভালো লাগতেছে। এই ধরনের কাজগুলো করতে বেশ দক্ষতা লাগে। দক্ষতা ছাড়া কখনোই সম্ভব হয় না। কালার কম্বিনেশন অত্যন্ত সুন্দর ছিল। সব মিলিয়ে দারুন লাগলোবআপনার এই ফুলটি।

 2 years ago 

এক্সপেরিয়েন্স তো একটু লাগবে। তবে চেষ্টা করি সুন্দর কিছু তৈরি করার জন্য। পোস্টটি পড়ে সুন্দর মতামত করার জন্য ধন্যবাদ

 2 years ago 

ওয়াও , আজকে নতুন আরেকটা জিনিস শিখলাম। সত্যিই আপনার তৈরী ফুলটা দারুন লাগছে দেখতে। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি জিনিস তৈরির প্রসেস আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে ফুলটি ভালো লেগেছে জানতে পেরে অনেক খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি পড়ে উৎসাহ মূলক মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

ওয়াও থেকে মুগ্ধ হয়ে গেলাম চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করলেন আপনি। রঙিন কাগজ দিয়ে আপনার তৈরি করা ফুল দেখে বেশ ভালো লাগলো। এত সুন্দর করে আপনি তৈরি করলেন প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করলেন। রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা যে কোন জিনিস আমার দেখতে বেশ ভালো লাগে। আপনার তৈরি করা ফুল খুব সুন্দর হয়েছে দেখতে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করলে দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছ থেকে এমন উৎসাহমূলক মতামত পেয়ে কাজের প্রতি আগ্রহ বেশি হবে । গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59324.62
ETH 1565.64
USDT 1.00
SBD 0.42