ডাই: রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -২৮ শে, জ্যৈষ্ঠ || ১৪৩১ বঙ্গাব্দ ||মঙ্গলবার||গ্রীষ্মকাল ||



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


আমি মনে করি নিজের চেষ্টার দ্বারা সফলতা সম্ভব।ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে জীবনে কিছু একটা করে ফেলবো- এমনটা আশা করে কোন লাভ নাই। কারণ দুনিয়াতে ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে কাউকে বিচার করা হয় না। বিচার করা হয় অর্জন দিয়ে।


আজ আপনাদের মাঝে উপস্থাপনা করবো কিভাবে সহজে রঙিন পেপার দিয়ে ফুল বানাতে হয়।আশাকরি আপনাদের ভালো লাগবে।



PhotoEditor_2024611113931279.jpg

ফটো-এডিটর দিয়ে বানানো


রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি।

device:redmi note 10


প্রয়োজনীয় উপকরন

  • রঙিন কাগজ
  • আঠা
  • পেন্সিল
  • কাঁচি

কাজের ধারা



1718083954977-01.jpeg


ধাপ:-প্রথমে ফুল বানানোর জন্য যে জিনিস গুলা লাগবে সব এক জায়গায় করে নিলাম। সরঞ্জামাদি এক জায়গায় করে নিলে ফুল বানানোর সময় সব হাতের পাশে পাওয়া যাবে।


1718083997817-01.jpeg


ধাপ:-তারপরে কাগজগুলোকে মাপ নিয়ে ভাজ করে নিলাম। ফুল বানানোর জন্য প্রত্যেকটা কাগজ একইরকম ভাজ করে নিতে হবে। ভাজ এলোমেলো হলে ফুলগুলো ছোট বড় হয়ে যাবে।


1718084037937-01.jpeg


ধাপ:-এরপর একটা কলম দিয়ে কাগজের উপর দাগ কেটে নিতে হবে। কারণ দাগের উপর দিয়ে কাচি দিয়ে কেটে ফুলের সেপ বানাতে হবে।


1718084063175-01.jpeg

1718084087511-01.jpeg


ধাপ:-এরপর কাঁচি দিয়ে কেটে ফুল বানিয়ে নিতে হবে। ফুল বানানোর সময় কাটা এলোমেলো হলে চলবে না। প্রত্যেকটা কাগজ একই রকম কেটে ফুলগুলো একই রকম বানাতে হবে।


1718084114007-01.jpeg

1718084133240-01.jpeg


ধাপ:-এখন একটা ফুলের উপর আঠা দিয়ে আরেকটা ফুল লাগিয়ে নিলাম। প্রত্যেকটা ধাপ একই রকম আঠা দিয়ে লাগাতে হবে।


1718084186790-01.jpeg

1718084207815-01.jpeg


ধাপ:-এখন হলুদ বর্ণের কাগজ কেটে ছোট একটা ফুল বানাতে হবে। এই ফুলটা মূল ফুলের উপরে লাগিয়ে নিলে দেখতে খুবই সুন্দর লাগবে।


1718084267731-01.jpeg


ধাপ:-হলুদ বর্ণের ফুল আঠা দিয়ে ফুলের উপরে লাগিয়ে নেয়ার পর দেখতে খুবই সুন্দর লাগছে। খুবই সহজে এই ফুলটি বানিয়ে ফেললাম। এ ধরনের ফুল বানাতে আমার কাছে বেশ ভালো লাগে। ঘরে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।



ধাপ:-অবশেষে বানিয়ে ফেললাম রঙিন কাগজ ও কার্ডবোর্ড দিয়ে ওয়ালমেট। এ ধরনের ওয়ালমেট ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। রঙিন কাগজের জিনিস গুলো দেখতাম আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের মত অত সুন্দর করে ওয়ালমেট তৈরি করতে পারি না। চেষ্টা করি শুনে ভালো তৈরি করার জন্য।



আমার পরিচয়

IMG-20240308-WA0014.jpg

আমি মো: রাজু আহমেদ, আমি একজন ছাত্র। আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি। আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে, রান্না করতে, বই পড়তে, কবিতা পড়তে, খেলাধুলা করতে খুবই পছন্দ করি।স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি।


ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করেছেন। রঙ্গিন কাগজ দিয়ে আমরা সকলেই কমবেশি ফুল তৈরি করে থাকি। আপনার তৈরি করা ফুলটি দেখতে আমার কাছে ভালো লেগেছে। আশা করি কাগজ দিয়ে বিভিন্ন রকমের ফুল তৈরি করা আরো দেখতে পাবো। আপনি ফুলটি তৈরি করার প্রতিটি ধাপ সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজে কোন কিছু তৈরি করলে মেয়ে দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। আমি মাঝে মাঝে রঙটা জিনিস গুলো তৈরি করে শেয়ার করে থাকে।

 2 years ago 

এভাবে প্রতিনিয়ত অল্প হলেও সাপোর্ট দিয়ে পাশে আছেন জানিয়ে এভাবে সবসময় পাশে থেকে সাপোর্ট দিয়ে যাবেন।

 2 years ago 

রঙিন কাগজ কেটে তৈরি আপনার ফুলটি চমৎকার হয়েছে। আসলে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাতে এবং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে ।আজ আপনি রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি ফুল বানিয়ে শেয়ার করলেন, দেখে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজের জিনিস গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে ঘরে রাখলে ঘরে সৌন্দর্য বৃদ্ধি পায়

 2 years ago 

ভাই আপনার আমাদের মাঝে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে তৈরি খুব সুন্দর একটি ফুল। সত্যিই আপনি দেখছি এই রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে ফুলটি তৈরি করেছেন। সেই সাথে এই ফুলটি তৈরি করার পদ্ধতি প্রণালী খুব সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন । দেখে খুবই ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ ভাইয়া পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি দেখে সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য। এভাবে উৎস মূলক মতামত আশা করি

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন ফুলটি দেখতে ভীষণ সুন্দর লাগছে। এরকম ফুল বাসায় সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুলটি দেখতে আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। কালার কম্বিনেশন টাও বেশ ভালো ছিল।আর ধাপ গুলোও সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাংলা ব্লগার কমিউনিটিতে রঙিন কাগজের বিভিন্ন ধরনের জিনিস দেখা যায় আমার কাছে বেশ ভালো লাগে। আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনি অনেক সুন্দর ফুল তৈরি করেছেন। এভাবে অনেকগুলো ফুল তৈরি করে একটি ওয়ালমেট তৈরি করা যায় কিন্তু। আপনি ফুল তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। দেখে খুব সহজেই শিখে গেলাম। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

চেষ্টা করেছি ধাপগুলো সুন্দর করে উপস্থাপন করে শেয়ার করার জন্য যাতে ফুল তৈরি পদ্ধতি বুঝতে সুবিধা হয়।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। রঙিন কাগজের কালার টা বেশ ভালো লাগছে দেখতে। এই কাজগুলো করা বেশ সময় সাপেক্ষ। আপনি সময় এবং ধৈর্য নিয়ে পুরো কাজটা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুল তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

এখন তো দেখছি রঙিন কাগজ দিয়ে সবাই নতুন নতুন জিনিস তৈরি করছে। আপনি ও তো দেখছি রঙিন কাগজ দিয়ে বেশ দারুন একটি ফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফুলটি বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

রোহন কাগজ দিয়ে ফুল বাঙালি দেখতে খুবই সুন্দর লাগে। আমিও মাঝে মাঝে চেষ্টা করি কিছু তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অত্যন্ত সুন্দর একটি ফুল তৈরি করেছেন। দেখতে আমার ভীষণ ভালো লাগতেছে। পদ্ধতিটা খুব সুন্দর করে তুলে ধরেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য দারুন ভাবে এই পোস্টটি তুলে ধরার জন্য। অনেক সুন্দর ছিল।

 2 years ago 

রোহিঙ্গাদের ফুল তৈরি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 64056.44
ETH 1676.52
USDT 1.00
SBD 0.41