অনু কবিতা:তোমাকে নিয়ে।
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।
আজ -০৩,অগ্রহায়ণ| ১৪৩০বঙ্গাব্দ |শনিবার| হেমন্তকাল|
আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
তাহলে চলুন শুরু করি
আজ আপনাদের মাঝে আমার ডায়েরি থেকে আরো একটা কবিতা শেয়ার করতে যাচ্ছি।কবিতার নাম "তোমাকে নিয়ে"।আশাকরি আমার কবিতাটি আপনাদের ভালো লাগবে।
তোমাকে নিয়ে
আমি আমার ভালবাসার
পুজারী বানীতে চাই যে
শুধুই তোমাকে ।
দয়া করে আমাকে
ফিরিয়ে দিওনা ।
অনেক স্বপ্ন দেখেছি ,
অনেক কবিতা লিখেছি ,
অনেক ছবি এঁকেছি ,
শুধুই তোমাকে নিয়ে ।
ফিরিয়ে দিওনা আমায়।
বন্ধুত্বের স্থান দিয়েছো যখনই
বিশ্বাস অর্জন করেছি তখনই ,
আমি কখনো দেবদাস হতে চাইনা ,
আমি কখনো মহাপুরুষ হতে চাইনা ,
আমি তোমারই প্রেমের
পুজারী হতে চাই ।
ফিরিয়ে দিওনা আমায়।
ধরনীর বুকে যখন
তোমায় দেখেছি প্রথম
হৃদয়ের মাঝে স্থান দিয়েছি তখন ।
শুরু হয় শুধু তোমাকে নিয়ে ভাবনা ,
এ ভাবনার শেষ কোথায় বলনা?
তুমি আমাকে বুঝতে পারনি বন্ধু ।
ভূল বুঝে আমাকে তুমি দুরে সরিয়ে দিলে।
কিন্তু কেনো?
যদি পৃথিবীর সব গোলাপ প্রতিদিন,
একটা করে তোমাকে দিয়ে বলি আমি
তোমাকে ভালোবাসি।
সব গোলাপ শেষ হয়ে যাবে।
তবুও আমার ভালোবাসা শেষ হবে না।
হয়তো আমার ভালোবাসার গভীরতা
আজও বুঝতে পারোনি তুমি।
যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়।সেই তো বেশি কষ্ট দেয়, যে সব সময় বলতো তুমি কষ্ট পেলে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যায়।কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে, সেটা আজ হক অথবা কাল।কাউকে বিশ্বাস করার আগে ভেবে নেওয়া উচিত সে বিশ্বাসের যোগ্য কিনা।ভালোবাসা মানে একে অপরের প্রতি আকর্ষণ না , ভালোবাসা মানে একে অপরকে সম্মান করা।কেউ কারো জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে যায় শুধু মরে যায় ভালোবাসা, আর কিছু স্বপ্ন।ভালোবাসা এমন একটা সম্পর্ক যেটা গড়তে দুইজনেরই প্রয়োজন হয় ,কিন্তু ভাঙতে একজনার ই।বিপদে পড়েছিলাম আল্লাহ ছাড়া আর কাউকে পাশে পাই নি।
ধন্যবাদ সবাইকে
>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
💞 আল্লাহ হাফেজ 💞
তাহলে চলুন শুরু করি
আজ আপনাদের মাঝে আমার ডায়েরি থেকে আরো একটা কবিতা শেয়ার করতে যাচ্ছি।কবিতার নাম "তোমাকে নিয়ে"।আশাকরি আমার কবিতাটি আপনাদের ভালো লাগবে।
তোমাকে নিয়ে
পুজারী বানীতে চাই যে
শুধুই তোমাকে ।
দয়া করে আমাকে
ফিরিয়ে দিওনা ।
অনেক কবিতা লিখেছি ,
অনেক ছবি এঁকেছি ,
শুধুই তোমাকে নিয়ে ।
ফিরিয়ে দিওনা আমায়।
বিশ্বাস অর্জন করেছি তখনই ,
আমি কখনো দেবদাস হতে চাইনা ,
আমি কখনো মহাপুরুষ হতে চাইনা ,
আমি তোমারই প্রেমের
পুজারী হতে চাই ।
ফিরিয়ে দিওনা আমায়।
তোমায় দেখেছি প্রথম
হৃদয়ের মাঝে স্থান দিয়েছি তখন ।
শুরু হয় শুধু তোমাকে নিয়ে ভাবনা ,
এ ভাবনার শেষ কোথায় বলনা?
ভূল বুঝে আমাকে তুমি দুরে সরিয়ে দিলে।
কিন্তু কেনো?
একটা করে তোমাকে দিয়ে বলি আমি
তোমাকে ভালোবাসি।
সব গোলাপ শেষ হয়ে যাবে।
তবুও আমার ভালোবাসা শেষ হবে না।
হয়তো আমার ভালোবাসার গভীরতা
আজও বুঝতে পারোনি তুমি।
যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়।সেই তো বেশি কষ্ট দেয়, যে সব সময় বলতো তুমি কষ্ট পেলে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যায়।কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে, সেটা আজ হক অথবা কাল।কাউকে বিশ্বাস করার আগে ভেবে নেওয়া উচিত সে বিশ্বাসের যোগ্য কিনা।ভালোবাসা মানে একে অপরের প্রতি আকর্ষণ না , ভালোবাসা মানে একে অপরকে সম্মান করা।কেউ কারো জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে যায় শুধু মরে যায় ভালোবাসা, আর কিছু স্বপ্ন।ভালোবাসা এমন একটা সম্পর্ক যেটা গড়তে দুইজনেরই প্রয়োজন হয় ,কিন্তু ভাঙতে একজনার ই।বিপদে পড়েছিলাম আল্লাহ ছাড়া আর কাউকে পাশে পাই নি।
মনে হচ্ছে যেন কবিতার মধ্য দিয়ে আপনার প্রিয়তমার প্রতি আপনার ভালোবাসা ফুটিয়ে তুলেছেন। সত্যি ভাইয়া খুব সুন্দর হয়েছে কবিতাটি। প্রতিটি লাইনে যেন ভালোবাসার কথা তুলে ধরেছেন প্রিয়তমার কাছে। এরকম রোমান্টিক কবিতা আমার কাছে খুবই ভালো লাগে ভাইয়া। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কবিতা লিখতে তেমন একটা পারিনা তবে চেষ্টা করেছি। প্রিয় মানুষটাকে নিয়ে লিখতে খুব ভালোই লাগে। আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
বেশ ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে। আসলে ভালোবাসার মানুষকে নিয়ে মনের মধ্যে অনেক স্বপ্ন থাকে মানুষের। তারপরেও সবার ভালবাসা পরিণতি পায় না। ভালোবাসলে কষ্ট পেতেই হয় এটাই নিয়ম।বেশ ভালো লিখেছেন কবিতাটি ।ধন্যবাদ।
যে যাবার সে তো চলে যাবেই। অবশ্য যেখানেই থাকুক সে ভালো থাকুক এই কামনাই করি। ভালোবাসার মধ্যে কষ্ট না থাকলে কি ভালোবাসা থাকতো।
আসলেই অতিরিক্ত ভালোবাসা কষ্ট দেয় ৷ মানুষ বদলাতে কতক্ষণ , তাই কাউকে বিশ্বাসের আগে দেখা প্রয়োজন সে আজও সেই বিশ্বাসের যোগ্য কি নাহ ৷ যাই হোক , অনেক সুন্দর লিখেছেন ৷ ছন্দে ছন্দে লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে কবিতাটি শেয়ার করার জন্য ৷
প্রিয় মানুষটাকে নিয়ে লিখতে বরাবরই অনেক ভালো লাগে। ভালোবাসা তো সবাই বুঝে না ভাইয়া। যে বুঝে থেকে যায় সেই প্রকৃত ভালোবাসে। আর যে চলে যায় সে আমার কোনদিনও ছিল না।
অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আসলে ভালোবাসা মানুষকে নিয়ে মনের মধ্যে অনেক ধরনের কল্পনা জাগে অনেক অনুভূতি জাগে। মনে হচ্ছে আপনার কবিতার মাধ্যমে আপনার ভালোবাসাকে প্রকাশ করেছেন যা পড়ে বেশ ভালো লাগলো। এ ধরনের কবিতা আপনার থেকে আশা করছি
তোমার কবিতার কাছে আমার কবিতা কিছুই না। তবে চেষ্টা করেছি লিখতে। পরবর্তীতে ভালো কিছু হবে আশা করি। ধন্যবাদ মামা সুন্দর মন্তব্য করার জন্য।
তাদের বিষয়টি এমনই ভাই। তারা কখনোই আমাদের ভালোবাসা বুঝতে পারে না।
ঠিক ভাই তাকে গোলাপ দিতে দিতে পৃথিবীর সব গোলাপ শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের ভালোবাসা প্রকাশ শেষ হবে না। অসাধারণ ছিল কবিতা টা ভাই। পড়ে বেশ ভালো লাগল।
আমি আর এসবের মধ্যে নেই আস্তে আস্তে বেরিয়ে এসেছি। তবে সে যেখানেই থাকুক ভালো থাকুক। ধন্যবাদ মন্তব্যের জন্য।
কোন সচেতন মানুষ চিন্তা করবে কাউকে কষ্ট দিতে বা কাউকে আঘাত করতে। কারণ প্রকৃতি কাউকে ছাড়ে না। সময় মতো সেই বদলা সঠিক সময়ে ফিরিয়ে দেয়। কাউকে কষ্ট দিলে অবশ্যই নিজেকেও পেতে হয়। দারুন কবিতা লিখলেন আপনি অনু কবিতা পড়তে বেশ ভালই লাগলো।
এখন আর তেমন একটা কিছু মনে হয় না। তবে তার কথা মনে পড়লে মাঝে মাঝে খারাপ লাগা কাজ করে। ধন্যবাদ আপু সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।
আমি জানি না, সবাই কি পড়ে বা কিভাবে এই কবিতার এতো প্রশংসা করলো? কবিতা কখনো গদ্যের মতো হয় না, বিষয়টি বুঝা এবং উপলব্ধি করা জরুরী। এছাড়া অনেক বানান ভুল রয়েছে, সেগুলোও কারো চোখে কেন পড়লো না বুঝতে পারলাম না আমি।
বানান গুলো সংশোধন করে নিচ্ছি ভাইয়া। আসলে ভাইয়া কবিতা লিখতে তেমন একটা পারিনা। তবে চেষ্টা করা তো খারাপ কিছু না।নেক্সট টাইম কবিতা লিখলে ভালো কিছু হবে আশা করি। আর বানান এর বিষয়টা মাথায় থাকবে।