কবিতা: ইচ্ছে করে।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -৩০ শে,জৈষ্ঠ্য| | ১৪৩১ বঙ্গাব্দ ||বুধবার||গ্রীষ্মকাল ||



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


কবিতা লিখতে আমি বরাবরই অনেক পছন্দ করি। চেষ্টা করি সুন্দর কিছু লিখে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। কবিতা লিখতে হলে প্রথমে সুন্দর পরিবেশ লাগবে।শান্ত সৃষ্ট মনোরম জায়গা না হলে আসলে কবিতা মন থেকে বের হবে না।কোন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

এখন তো অনেক কিছুই করতে ইচ্ছে করে।তবে ইচ্ছে করলেই তো সব সম্ভব না।তবে সবচেয়ে মনে পরে ছোট বেলায় বন্ধুদের সাথে ছোটাছুটি করার মধ্যে যে আলাদা একটা অনুভূতি পাওয়া যেত সেই মুহুর্ত গুলো।ছোট সময়ে ব্যাগ কাঁধে স্কুলে যাওয়ার অনুভূতি গুলো অন্যরকম ছিলো।


dream-4827288_1280.jpg
Source


ইচ্ছে করে

ইচ্ছে করে উড়ে যেতে
আকাশের ঐ নীলে
ইচ্ছে করে বুনো হাসের ন্যায়
সাঁতার কাটি বিলে।

ইচ্ছে করে বাচ্চাদের সাথে
সুউচ্চ স্বরে
কায়দা সিপারা মুখস্ত করি
পাড়ার মসজিদ ঘরে।

ইচ্ছে করে কিশোর হতে
চিন্তা ভাবনাহীন
লেখাপড়া খেল-তামাশায়
কাঁটিয়ে দেই দিন।

ইচ্ছে করে যুবক হতে ফের
আবেগ রোমান্স মাখা
ইচ্ছে করে না বৃদ্ধের মতো
গুরু-গম্ভীর থাকা।


আমার পরিচয়

IMG-20240308-WA0014.jpg

আমি মো: রাজু আহমেদ, আমি একজন ছাত্র। আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি। আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে, রান্না করতে, বই পড়তে, কবিতা পড়তে, খেলাধুলা করতে খুবই পছন্দ করি।স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি।


ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। ইচ্ছে করে এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ। এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে আমাদের অনেক সময় অনেক কিছুই ইচ্ছে করে। কিন্তু চাইলেও এরকম কিছু ইচ্ছে রয়েছে, যেগুলো আমরা কখনো পূরণ করতে পারবো না। আপনি আজকে সেই ইচ্ছা গুলোকে নিয়েই অনেক সুন্দর করে একটা কবিতা লিখেছেন, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে পড়তে। আপনার লেখা কবিতার সবগুলো লাইন ছিল অনেক বেশি সুন্দর। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে দারুন একটা টপিক নিয়ে পুরো কবিতা আপনি লিখেছেন। আপনার আজকের লেখা এই সুন্দর কবিতার প্রশংসা সত্যি করা লাগতেছে।

 2 years ago 

ইচ্ছে করলেই এখন অনেক কিছু সম্ভব হয়ে ওঠে না। সময়ের সাথে পাল্লা দিয়ে যেতে যেতে একটা সময় হাঁপিয়ে উঠেছি। সময় থাকলেও সেই ছোটবেলার সময় আর নেই। সময়কে কাজে লাগাতে পারছি না। আপনি আজকে ইচ্ছে করে, অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব চমৎকার ভাবে লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া। আপনার এখানে প্রতিটি লাইনে সবারই মনে হয় ইচ্ছে করে। আসলে ফেলে আসা দিনগুলো সত্যি অনেক সুন্দর হয়। তবে এগুলো ইচ্ছে করলে আর ফিরে যাওয়ার মত না। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার কবিতা ধন্যবাদ।

 2 years ago 

ভাই আপনার লেখা ইচ্ছে করে কবিতাটা পড়তে আমার খুবই ভালো লেগেছে। সব সময় এত সুন্দর টপিক নিয়ে কবিতা লিখে থাকেন দেখে খুব ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে, কবিতার সবগুলো লাইন এত সুন্দর ভাবে লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ। আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে অনেক সুন্দর সুন্দর কবিতা এখন লিখতে পারেন। আশা করছি সব সময় আপনার সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে পারবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.077
BTC 63501.69
ETH 1664.92
USDT 1.00
SBD 0.41