আমার প্রথম ব্লগ ও পরিচিতি
হ্যালো বন্ধুরা।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন। আমি ভাল আছি আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আমি আমার বাংলা ব্লগ সম্পর্কে জানতে পেরেছি।
এই পোস্টের মাধ্যমে আমি সংক্ষেপে আমার পরিচয় তুলে ধরছি।
আমার নাম- ফারহান লাবিব (স্টিমিট আইডি-@labib2000)
আমার দেশ- বাংলাদেশ।
আমি স্টিমিটে জয়েন করেছিলাম প্রথম ২০১৮ সালে। অল্প কিছুদিন কাজ করার পরে আর সেইভাবে কন্টিনিউ করা হয় নি। আবার এই বছরের এপ্রিল মাসে আবার নতুন করে স্টিমিটে কাজ শুরু করি। এই কিছুদিন আগে আমি এই কমিউনিটিতে জয়েন হয়েছি। আমি সমাজবিজ্ঞান বিভাগে অনার্স ১ম বর্ষে অধ্যায়নরত। কিন্তু এই করোনাকালীন সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে সেইভাবে পড়া লেখা করা হচ্ছে না। চারিদিকে খারাপ পরিস্থিতির ফলে আমি বেশির ভাগ সময় বাসাতেই অবস্থান করছি।
আমার ছবি।
শখ- আমার বিভিন্ন জায়গায় ঘুড়ে বেড়ানোর শখ। যদিও এখন কোথাও খুব একটা যাওয়া হচ্ছে না কিন্তু সময় পেলেই কয়েকজন বন্ধুরা মিলে আমরা ঘুরতে বেরিয়ে যাই। যদিও এখনো বাংলাদেশের তেমন কোন ঐতিহ্যবাহী স্থানে যাওয়ার মত সৌভাগ্য হয় নি। গেলেও হয়ত দু এক জায়গায় যাওয়া হয়েছে। কিন্তু ভবিষ্যতে বেশ কিছু জায়গায় যাওয়ার একটা ইচ্ছা আছে। আপাতত তেমন বের না হলেও মাঝেমধ্যে শহরের কোলাহল ছেড়ে গ্রামীণ পরিবেশে যাওয়াই পছন্দ করি। গ্রামীণ এলাকায় গিয়ে হাওয়া বাতাস খেতে ভালই লাগে।
বন্ধুরা সবাই মিলে ঘুরতে গেলেই প্রাকৃতিক এই দৃশ্য গুলো স্মৃতি হিসেবে ক্যামেরাবন্দি করে রেখে দেই।
সকল ফোটোগ্রাফি গুলো আমার ফোনে তোলা।
ডিভাইস-স্যামসাং এ৭০।
আজ আপাতত এই পর্যন্তই। আশা করি সামনে সবার সাথে আবারো দেখা আর কথা হবে।
সময় নিয়ে পড়ার জন্য
ধন্যবাদ,@labib2000
সবাই সুস্থ এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।
আমার বাংলা ব্লগ এ আপনাকে স্বাগতম।
ধন্যবাদ আপনাকে।
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগত। ট্রেন লাইনের ছবিটা সবচাইতে ভালো লেগেছে।
ধন্যবাদ ভাই।
স্বাগতম আপনাকে আমার বাংলা ব্লগে, ফটোগ্রাফিগুলো অসাধারণ হয়েছে।
ধন্যবাদ ভাই। সাথে থাকবেন।