ভোগান্তির কোন শেষ নেই 🦊(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🐺
২৪- মে-২০২৩।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি মোঃ তৌফিকুল ইসলাম (@kosto) আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম।আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার সাথে কয়েকদিন আগে ঘটে যাওয়া কিছু ঘটনা।
আমি একটি গার্মেন্টসে জব করতাম সেখানে সেলারি কম বা সমস্যার কারণে চাকরিটা ছেড়ে দেই ২০২২ ডিসেম্বর। এরপর ২০২৩-০১-০১ তারিখে ফ্রেশ কোম্পানি স্টিল বিল্ডিং এর টেকনিশিয়ান পদে জয়েন করি। আগের থেকে এখানে মোটামুটি বেতন ভালো এবং থাকা-খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে কোম্পানি।বর্তমান যেখানে চাকরি করছি এখানে আমাদের স্যালারি হাতে দিত হঠাৎ কোম্পানির রুলস পরিবর্তন করে বলা হয় সকলকে বিকাশ একাউন্ট করতে হবে।চাকরিজীবী প্রত্যেকের নিজের আইডি কার্ড দিয়ে নিজের সিম রেজিস্ট্রেশন করে একাউন্ট একটিভ করতে হবে।যদি একাউন্ট সঠিক ভাবে দেওয়া না হয় সেলারি আটকে দিবে কম্পানি একটি লিখিত নোটিস দেই আমাদের এবং সময় দেন ২০২৩-০৫-১১ তারিক হতে ২০২৩-০৫-১৫ তারিখ শেষ সময়।কিন্তু সমস্যা হলো আমি ভোট লিখিয়েছি অনেক দিন বাট আইডি কার্ড এখনও পাইনাই। তাই অফিস থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়ি চলেআশি।
এরপর আইডি কার্ডের জন্য উপজেলাই যোগা যোগ করি প্রাই ২ ঘন্টা বসিয়ে রেখে বলেন আপনার কার্ড আসে নাই।আমি বল্লাম আমাকে তাহলে অনলাইন কপিদেন একটা তখন তারা আমাকে অনলাইন কপি দেন।নিজে নিজে এপ থেকে একাউন্ট খুলতেগিয়ে দেখি হচ্ছে না।তখন বিকাশ অফিসে যোগাযোগ করলে তারা বলে তাদের কাস্টমার কেয়ারে এসে একাউন্ট একটিভ করতে।তাদের কথামত আমি বাসা থেকে আমার ফ্রেন্ডের সঙ্গে বিকাশ কাস্টমার কেয়ারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়।নদীর পাড়ে আসামাত্র দেখি নৌকাটা ছেড়ে চলে গেল।একটি নৌকায় যাত্রি উঠিয়ে অন্য পারে গিয়ে যাত্রী গুলো নামিয়ে আবার যাত্রী উঠে বিপরীত পাশে আসতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে।তাছাড়া বাতাসে নদীর পারে অনেক ধুলাবালি উড়ছে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না।বেশ কিছুক্ষণ পর নৌকাটি এলো এবং আমরা পারাপার হলাম।
বিকাশ কাস্টমার কেয়ারে এসে দেখি বিকাশের জিনি স্টাফ তিনি নেই।তিনি প্রাই ১০ মিনিট পরে এলেন এবং আমার সমস্যা গুলো শুনে কম্পিউটারে কি একটা যেন করলেন। তারপরে আমার একাউন্টটি একটিভ করে দিলেন।আমি তাকে ধন্যবাদ জানিয়ে চলে এলাম অনেকটা রাস্তা।হঠাত বাসা থেকে কল এলো কল রিসিভ করতেই সুনতে পেলাম আমার চাচাতো বনের কথা ভাইয়া আমার প্র্যাকটিক্যাল খাতা এখনো কেনা হয়নি তুমি কিনে নিয়ে আসবা আমি মজাকরার জন্য বল্লাম পারব না। তার পর কলটা কেটে দিলাম।আবারও ঘুরে বাজারে গেলাম কৃষিশিক্ষা প্র্যাকটিক্যাল খাতা কেনার জন্য। তারপরে বাসায় এসে গোসল খাওয়া-দাওয়া শেষ করে বসে ভাবছি আমার কি ভোগান্তির শেষ হয়েছে।যা হোক আপনাদের সঙ্গে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করলাম ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
| সমস্ত ছবির | তথ্য |
|---|---|
| লোকেশন | কুমার খালী,বাংলাদেশ 🇧🇩। |
| ক্যামেরা | স্যামস্যাং এম ২১। |
| ক্যামেরাম্যান | মোঃতৌফিক ইসলাম(@kosto)। |