শেষ পর্ব মাজার শরিফ এর মেলায় কেনাকাটা 🦊(লাজুক খ্যাকের জন্য ১০% পে আউট)🦊

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

★১৬ চৈত্র

★আজ বৃহস্পতিবার ।

★ঘোরাঘুরি ও কেনাকাটা।

আসসালামু-ওয়ালাইকুম, আদাব।

হ্যালো বন্ধুরা, কেমন আছেন আমার বাংলা
ব্লগ পরিবারের ব্লগার ভাইয়েরা ও আপুরা?আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন।আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভাল আছি।আজ আপনাদের মাঝে শেয়ার করবো মাজার শরীফয়ে মেলার মাঠে কেনা কাটা ও ফটো গ্রাফি।হযরত কুদরত আলী শাহ্ (র.)-এর ১২৩ তম বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে।ভক্তপ্রাণের পবিত্র মহামিলন মেলা।স্থান: দড়ি লুটেরচর (হাউদ বাড়ি দরবার প্রাঙ্গন)দরবারে।সার্বিক তত্ত্বাবধানে: জনাব ফারুক হাউদ, খাদেম, অত্র দরবার শরীফ সৌজন্যে: হাউদ বাড়ি সকল জনগোষ্ঠি।এর আগেও আমি আপনাদের মাঝে (পর্ব১ ও পর্ব২)শেয়ার করেছি লাম।তারই ধারাবাহিকতায় আজ শেষ পর্ব আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।

20230330_190532.jpg

মেলার মাঠে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি এখন বাসায় যাবার পালা।আমার বড় বোনের একটি ছেলে ও একটি মেয়ে আছে। তাদের জন্য কিছু কেনাকাটা করার প্রয়োজন। তোমার বোনের মেয়ে ক্লাস ফোরে পড়ে তার জন্য একটি ব্যাগ, ঝিনুকের তৈরি বেনিও ক্লিপ কিনলাম।মেলার মাঠে বিভিন্ন ধরনের শামুক ও ঝিনুকের পাখি ও ঘর বানিয়ে রেকেচে সোপিচ এরসাথে রয়েচে ঝিনুকের তৈরি বেনি ও ক্লিপ।

20230212_213259.jpg

20230212_213251.jpg

20230212_213315.jpg

20230211_200405.jpg

কিছুদূর এগিয়ে দেখি অনেকগুলো পুতুলের দোকান। আমার কাছে পুতুলগুলো দেখতে অনেক কিউট লাগে তাই ভিড়ের মধ্যে ছবি তুলে নিলাম পুতুল গুলোর।পাশের দোকানে দেখতে পেলাম গোল্ডেন ময়ূর দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটি ছবি তুলে নিলাম।মেলার মাঠে প্রচুর ভিড় লেগেই থাকে অনেক গুলো কসমেটিকসের দোকান বসেছে।আপনাদের মাঝে ফটোগ্রাফি শেয়ার করা হলো।

20230212_214507.jpg

20230212_213545.jpg

20230212_220555.jpg

নিচের ফটোতে দেখতে পাচ্ছেন অনেক গুলো কাঠের অক্ষর দিয়ে নাম তৈরি করা রয়েছে।বিভিন্ন মেলাতে এ ধরনের দোকান পাট গুলো দেখা যায়।যেকোন নাম বললে অক্ষর মিলিয়ে উনার নাম তৈরি করে রং করে দেন।অনেক রাত হয়েছে তাই আর বেশি দেরি না করে বোনের ছেলের জন্য কিছু চকলেট, লিছু দুইটা গরি কিনে কেনাকাটা শেষ করে চলে এলাম বাসাই।আজ এ পর্যন্তই ছিলো আজকের ব্লগ।সবাই ভালো থাকবেন ও সকলের সুস্বাস্থ্য কামনা করি।

20230217_234051.jpg

20230217_234031.jpg

20230212_220412.jpg

20230212_220418.jpg

20230217_233904.jpg

20230212_213453.jpg

🌹আমার পরিচয়🌹

20220520_174223.jpg

আমি মোঃ তৌফিকুল ইসলাম আমার ইউজার নাম( @kosto ) আমি বাংলাদেশ থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ইউজার।আমার মাতৃভাষা বাংলা। আর বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।বিশেষ করে দাদাকে অনেক অনেক ধন্যবাদ বাংলায় ব্লগিং করার সুযোগ করে দেওয়ার জন্য।ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

🌹আল্লাহ হাফেজ🌹


সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ 🇧🇩
ডিভাইসস্যামস্যাং এম ২১
ফটোগ্রাফারমোঃ তৌফিক ইসলাম(@kosto)
w3wordshttps://w3w.co/welcome.calendars.respond
Sort:  
 3 years ago 

আপনার হেডিংয়ে মেলা বানানটা ভুল হয়ে গেছে। ওটা মেলায় হবে। ধন্যবাদ আপনাকে আপনার মেলায় কাটানো সময়টা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64150.00
ETH 1866.15
USDT 1.00
SBD 0.35