বিকাল বেলা চায়ের আড্ডা(লাজুক খ্যাকের জন্য ১০% এবং এবিবি স্কুলের জন্য ৫% পে আউট)

২৩ জ্যৈষ্ঠ
আজ মঙ্গলবার।
স্পেশাল চায়ের আড্ডা।

20230606_160031.jpg

আসসালামু-আলাইকুম ও আদাব

হ্যালো বন্ধুরা

আমার প্রিয় কমিউনিটি এবং স্টিম প্লাটফর্মে বাংলায় ব্লগিং করার একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এখানে আমাদের অনুভূতি ও ক্রিয়েটিভিটি শেয়ার করি।আজকে আমি আপনাদের মাঝে মাঝে উপস্থাপন করতে যাচ্ছি ছোট্ট বেলার সেই স্মৃতিময় স্কুলে বিকেল বেলা ঘুরতে গিয়ে চা খাওয়ার একটি ঘটনা।

20230513_172353.jpg

20230513_172436.jpg

20230513_172643.jpg

বিকালবেলা আমি ও আমার বন্ধু দুজনে মিলে একটু হাঁটতে বের হলাম। হাঁটতে-হাঁটতে স্কুলের উপর চলে এসেছি স্কুলের মাঠে প্রবেশ করতেই দেখতে পাচ্ছি কিছু ছেলেপেলে ফুটবল খেলছে আরেক পাশে ছোট বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে।স্কুলের দিকে তাকাতেই মনে পড়ে যায় স্কুলের স্মৃতিগুলো ফেলে আসা স্কুল জীবনের গল্প।আমরা যখন স্কুলে পড়তাম তখন স্কুলে টিনের তৈরি ছিলো। স্কুল কয়েক বছরে পরিবর্তন হয়ে তিন থেকে চার তালা হয়ে গেছে।এই মাঠে বাচ্চাদের খেলা দেখে মনে পড়ছে আমরা তো একসময় কত খেলা করে এখানে।কোচিং ফাঁকি দিয়ে খেলা করার জন্য কতইনা বকা খেয়েছি বাবা-মায়ের কাছে। স্কুলের সামনে রয়েছে শহীদ মিনার। শহীদ মিনারের উপরে দুইটি ছেলে বসে ঘুড়ি উড়াচ্ছে।ছেলেদের সঙ্গে বসে বেশ কিছুক্ষণ কথা বললাম এবং তাদের ঘুড়ি উড়ানো উপভোগ করলাম।অনেকক্ষণ বসে সময় কাটানোর পরে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি তখনই দেখতে পেলাম একটি নতুন চায়ের দোকান। দোকানের দিকে এগিয়ে যেতেই দেখি ঘটি গরম চা।তখনই দোকানদারকে দুইটি ঘটি গরম চায়ের অর্ডার দেই এবং ভিতর দিয়ে আমরা বসি। চা বানানোর সময় বেশ কিছু ফটোগ্রাফি করি চা তৈরির কিছু ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করা হলো।

20230513_173255.jpg

20230513_173259.jpg

20230513_174754.jpg

20230513_174635.jpg

আমার পুরাতন একটি অভ্যাস রয়েছে চায়ের সঙ্গে বিস্কুট অথবা রুটি পোড়া আমার খুবই পছন্দ। তাই দোকানদারকে বলি দুইটি রুটি পুরিয়ে দিতে তিনি মেশিনের সাহায্যে দুইটি রুটিপুরাইয়া দেন আমাদের।চায়ের কাপের সাইজ দেখে মনে মনে ভাবছি এতোটুকু চায়ের দাম ৩০ টাকা।চায়ের উপরদিকে কিশের জেনো গুড়া ছিটিয়ে দেওয়া রয়েছে ভাবছি এটা আবার কি দিয়েছে। ভাবতে ভাবতেই চা খেতে শুরু করলা।চারটা খাবার সময় বুঝতে পারলাম চালের দাম ৩০ টাকা হলেও চারটি অনেক মানসম্মত এবং অনেক মজার।অরিজিনাল গরুর দুধের চা এতো সুন্দর টেষ্ট তাওআবার মাটির কাপে। দামের তুলনায় আমার মনে হয় কম হয়েছে খাবার পর বুঝলাম।আমি ও আমার বন্ধু দুজনে মিলে অনেক মজা করে চা খেলাম এবং আড্ডা দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম।

20230513_174914.jpg

20230513_174919.jpg

20230513_175452.jpg

20230513_174950.jpg

বন্ধুরা আজ এ পর্যন্তই ছিল আমার আজকের পোষ্ট।আমার বাংলা ব্লগ সকল মেম্বারের জন্য রইল শুভ কামনা।আমার পোস্টটি আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিজিট করার জন্য ধন্যবাদ।


সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ 🇧🇩
ডিভাইসস্যামস্যাং এম ২১
ফটোগ্রাফারমোঃ তৌফিক ইসলাম(@kosto)
w3wordshttps://w3w.co/cherishing.mole.bookstores
Sort:  
 3 years ago 

চায়ের সাথে বিস্কুট খাওয়া আমারও খুবই পুরনো এবং নিয়মিত একটি কাজ। আসলে চায়ের সাথে বিস্কুট খেতে খুবই ভালো লাগে। আর বন্ধুর সাথে চায়ের আড্ডা মানে একটি জমজমাট আড্ডা। বিকেলবেলা আপনার বন্ধুর সাথে চা পানের মুহূর্তটুকু খুবই চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি ভিজিট করেন সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

চায়ের সাথে বিস্কুট খাওয়া আমারও খুবই পুরনো এবং নিয়মিত একটি কাজ। আসলে চায়ের সাথে বিস্কুট খেতে খুবই ভালো লাগে। আর বন্ধুর সাথে চায়ের আড্ডা মানে একটি জমজমাট আড্ডা। বিকেলবেলা আপনার বন্ধুর সাথে চা পানের মুহূর্তটুকু খুবই চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64698.14
ETH 1915.06
USDT 1.00
SBD 0.37