অবশেষে বৃষ্টি থেমেছে (Finally the rain stopped)

in আমার বাংলা ব্লগ5 years ago



টানা চারদিন বৃষ্টির পরে আজ থেকে অবশেষে থেমেছে। আবহাওয়া ঠান্ডা আর এদিকে চারদিন ধরে মিতিনের ঘুম শেষ হয় না। ঘুমিয়েই চলছে। মাঝে মাঝে মনে হয় ২৪ ঘন্টাই ঘুমোচ্ছে নাতো। যা আবহাওয়া না ঘুমিয়ে করবেই বা কি! একটা মজার তথ্য দিই, বিড়াল নিজের জীবনে প্রায় ৭০% সময় ঘুমিয়ে কাটায়।

আজকে সারাটা দিন আমি বাড়িতেই ছিলাম। দুপুরে খিচুড়ি হবার কথা থাকলেও, বৃষ্টি থেমে যাওয়ায় খিচুড়ির প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। মনটা খারাপ হয়ে গেলো।

বোনের চশমাটা বদলাতে হতো। কয়েকদিন ধরে বলছে। নতুন চশমার ফ্রেম কিনেছে, মাত্র পাঁচ মাস আগে। তাতেই রং উঠে গেছে। ১৮০০ টাকার ফ্রেমের রং এতো তাড়াতাড়ি উঠে যাবে কে জানে। অথচ আমি খুবই অল্প দামের ফ্রেম ব্যবহার করি সেগুলো ১.৫-২ বছর চলে যায়। বোন ব্যবহার অনেকটাই কম করে আর আমি ঘুমনোর সময়টা বাদ দিয়ে সারাক্ষণ চশমা পরে থাকি তবুও ওর চশমা বদলাতে থাকতে হয়। দুপুরেই একবার গিয়ে চশমার দোকানে ফ্রেমটা দিয়ে এসেছিলাম। রং করা যায় যদি। সন্ধ্যেতে যাবার জন্য বলেছে।

সন্ধ্যে বেলায় হাজির হলাম। দুঃখের ব্যাপার, পুরোনো ফ্রেমে রং হবেনা। নতুন ফ্রেম কিনতেই। শুরু হলো পছন্দ করা, আজকাল সব ফ্রেম গুলিই এক রকমের কোনো ভিন্নতা নেই। তাও একটা নিতেই হলো, আগামীকাল ডেলিভারি দেবে।

পরের যখন চশমা নেবো, কি ধরনের আমাকে মানাবে সেটা আমাকে কমেন্ট করে বলুন। আপনাদের মতামত শুনতে চাই

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64620.43
ETH 1910.26
USDT 1.00
SBD 0.37