মজাদার রামচোষ মাছ দিয়ে আলু ভুনা রেসিপি || ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য
আমি ঢাকা, বাংলাদেশ থেকে @kawsar ।
আশা করি সবাই অনেক ভাল আছেন ,আর আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের মাঝে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সামুদ্রিক মাছ দিয়ে আলু ভুনা করার রেসিপি। এই সামুদ্রিক মাছ খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর এ মাছগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এটা যদি শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করা হয় তাহলেও খেতে অনেক সুস্বাদু হয়। তবে এভাবে আলু দিয়া ভুনা করা হয়, তাহলেও খেতে ভালোই লাগে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| আলু | পরিমাণ মতো |
| রসুন | ১ চা চামচ |
| কাঁচা মরিচ | ৫টি |
| মরিচের গুঁড়া | ১ চা চামচ |
| হলুদের গুঁড়া | ১চা চামচ |
| ধনিয়ার গুড়া | ১ চা চামচ |
| লবণ | পরিমাণ মতো |
| তেল | 2 টেবিল চামচ |
| পিয়াজ | হাফ কাপ |
| রামচোষ মাছ | ৬ পিস |
রান্নার প্রসেসিং ধাপে ধাপে দেখানো হলো:
𒆜ধাপ ১:𒆜
আলু দিয়ে এই মাছ ভুনা করার জন্য প্রথমে মাছগুলোকে তেলে ভেজে নিতে হবে। এ জন্য একটি বাটিতে এ মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়ে নিতে হবে এবং এর ভিতরে হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং পরিমান মত লবন দিয়ে দিতে হবে।
হলুদের গুঁড়া এবং লবন দিয়ে দেওয়ার পরে মাছের সাথে এই মসলা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে. এরপর এই এটা তেলে ভেজে নেওয়ার জন্য উপযোগী হবে
যখন হলুদ এবং লবণের সাথে মাছ মিক্স করা হয়ে যাবে তখন চুলায় একটি কড়াই বসিয়ে দিতে হবে এবং এতে ২ টেবিল চামচ পরিমাণ তেল দিতে হবে তেল যখন গরম হয়ে আসবে তখন মাছগুলো একে একে দিয়ে দিতে হবে।
চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছের ২ পাশ হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এতে মাছটা খেতে অনেক বেশি টেস্টি হবে।
𒆜ধাপ 2 :𒆜
যখন মাছ বেছে নেওয়া হবে। তখন মূল রান্না করার জন্য চুলা আরেকটি কড়াই বসিয়ে দিতে হবে এবং কড়াইয়ে ২ টেবিল চামচ পরিমাণ তেল দিতে হবে। তেল দিয়ে আগে থেকে কেটে রাখা আলু গুলো এর ভিতরে দিয়ে দিতে হবে এবং দিয়ে দিতে হবে হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ লবণ।
হলুদ এবং লবণ দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আলু গুলোকে কমপক্ষে পাঁচ মিনিট তেলে ভেজে নিতে হবে। যখন আলুর কালার একটু চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে হবে যে আলু গুলো ভেজে নেওয়া হয়ে গেছে।
আলু যখন তেলে ভেজে নেয়া হবে তখন এর ভিতর পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে দিতে হবে। এই রান্নাটা করা হয় তাহলে এটা খেতে আসলে খুবই মজার হয়।
এ পর্যায়ে পিয়াজ এবং কাঁচামরিচ আলুর সাথে আবারো পাঁচ মিনিট ভেজে নিতে হবে। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে।
যখন আলু ও পেঁয়াজ এবং কাঁচা মরিচ ভেজে নেওয়া হবে তখন এর ভিতরে গুঁড়ো মশলা গুলো দিয়ে দিতে হবে এবং এগুলো খুব ভালোভাবে কারো সাথে মিশিয়ে নিতে হবে।
গুঁড়ো মশলা গুলো এড করার পরে এখানে আলু এবং মসলা কষিয়ে নেওয়ার জন্য এক কাপ পরিমাণ পানি এক করে দিতে হবে এবং এই পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত মসলার সাথে আলু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
𒆜শেষ ধাপ 𒆜
আলু যখন মসলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। তখন এখানে পরিমাণমতো পানি এড করে দিতে হবে এই মূল রান্নাটা শেষ হওয়ার জন্য।
এর পর ঢাকনা দিয়ে ১০ থেকে ১৫ মিনিট রান্না করতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে এবং মাঝে মাঝে কয়েকবার করে এটা নেড়ে দিতে হবে। যেন নিচে লেগে না যায়। এরপরে তৈরি হয়ে যাবে মজাদার এই মাছ দিয়ে আলু ভুনা রেসিপি। এভাবে এই রেসিপিটি রান্না করলে আমার কাছে খেতে খুবই মজা হয়। আর গরম গরম ভাতের সাথে খেতে এর স্বাদ অতুলনীয়। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করে দেখবেন।
আজ এই পর্যন্তই আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আমার রেসিপি খাওয়ার জন্য এখন আমি পরিবেশনের জন্য ছবি তুলেছি।
| ফটোগ্রাফার | @kawsar |
|---|---|
| ডিভাইস | স্যামসাং এ১০ |
| লোকেশন | ঢাকা |
@kawsar
জীবনের প্রথম রামচোষ মাছের নাম শুনলাম আর দেখলাম এই প্রথম। আপনার উপস্থাপন খুব সুন্দর ছিল ধাপ ধাপ অনুযায়ী শুরু থেকে শেষ পযন্ত খুব ভালো ছিল। দেখতে অনেক ভালো লেগেছে না জানি খেতে কত মজার হয়েছে।*
খেতে খুবই মজার ছিল
আমার কখনও রামচোষ এই মাছ খাওয়া হয়নি। অল্প কয়েকটি মাছ ছাড়া তেমন বেশি মাছ আমার খাওয়া হয়না কারন আমি পছন্দ করিনা। আপনার এই মাছের রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। রেসিপির কালার দেখতে অসাধারণ হয়েছে। রেসিপির কালার যদি সুন্দর হয় তাহলে আমি মনে করি খেতেও অনেক ভালো লাগে। আলু দিয়ে এভাবে যেকোন মাছ রান্না করে খেতে অনেক ভালো লাগে। আপনার রেসিপি তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে বর্ণনা করেছে। এতো সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
খেয়ে দেখবেন আপু এটা খেতে খুবই মজাদার
আপনি অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। মাছ দিয়ে আলু রান্না দেখতে বেশ লোভনীয় লাগছে। আপনি আপনার রান্নার পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল
আপনি মজাদার রেসিপি তৈরি করেছেন ভাইয়া। আপনার রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে। রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। রামচোষ মাছের নাম আমি এই প্রথম শুনলাম। এর আগে কখনো এই রেসিপিটি খাওয়া হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য। আর শুভকামনা আপনার জন্য
আপনি মজাদার রামচোষ মাছ দিয়ে আলু ভুনা রেসিপিটি চমৎকার ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি খুবই সুন্দর ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে। আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল
ভাইয়া আপনার এই ছবিটা দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। তবে আপনার রামচোষ এই মাছের নামটা আমি এই প্রথম শুনলাম। আর এত সুন্দর মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
জি ভাই এটা খেতে খুবই সুস্বাদু।
ভাই এই মাছের নাম আজকে প্রথম শুনলাম। এটা কি কোন সামুদ্রিক মাছ নাকি? তবে যাইহোক আপনার রান্নাটা দেখে মনে হচ্ছে খেতে খুবই ভাল হয়েছে। ধন্যবাদ আপনাকে।
জি ভাইয়া এটা সামুদ্রিক মাছ। খেতে খুবই মজাদার ছিল।
খুব সুস্বাদু খাবার, আমি যা দেখেছি তা থেকে এটি সত্যিই সুস্বাদু দেখাচ্ছে, এবং আপনি যেভাবে মায়া করেন তাও খুব ভাল, এই খুব ভাল রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, বন্ধুরা আপনার জন্য সর্বদা শুভ হোক।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ
মাঝে মাঝে কিছু মাছের নাম শুনলে আকাশ থেকে পড়ি। আপনার আজকের মাছের নামটা শুনে আমার এই অবস্থা হয়েছে। রামচোষ নামটা প্রথম শুনলাম তবে দেখে মনে হচ্ছে আমাদের দেশীয় মাছ। আলু দিয়ে মাছের রেসিপি টা ভালো তৈরি করেছেন। দেখে বেশ লোভনীয় লাগছে। পরিবেশনটা অনেক ভালো করেছেন। ধন্যবাদ আমাদের সাথে রেসিপি টা শেয়ার করার জন্য।।
আমিও আপনার মতোই ভাই। তবে একই মাছের নাম অঞ্চল ভেদে ভিন্ন হয়। তবে মাছ টি খেতে খুবই ভালোই ছিল।
বাহ মাছটি তো বেশ দারুন যদিও এর আগে কখনো দেখা হয়নি খাওয়া হয়নি। কিন্তু আপনার রেসিপি টা বেশ ভালোই মনে হল সুস্বাদু হবে বলে মনে হচ্ছে। খুব সুন্দর ছিল আপনার উপস্থাপনা। শুভেচ্ছা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাই