নিঃসঙ্গতায় ঘরে ফেরা।
নিঃসঙ্গতায় ঘরে ফেরা
আমি একদিন নিঃসঙ্গ পথের বুক চিরে হেঁটে চলেছিলাম। সে পথ আমার অচেনা ছিল না—নিজের হাতের তালুর রেখার মতোই চেনা। পায়ের তলায় মাটির স্পর্শ স্পষ্ট অনুভব করছিলাম গভীর মমতায়, আর নদীর ধারে বসে মনে হয়েছিল, এই মুহূর্তটাই যেন জীবন । প্রকৃতির নীরব ভাষা আমাকে ঘিরে ধরেছিল, মনে হচ্ছিল—এখানেই শান্তি, এখানেই আমার আশ্রয়।
হে সরল মুহূর্ত, তুমি কোথায় হারিয়ে গেলে? সময়ের ভারে আমি ক্লান্ত, বয়সের বোঝা কাঁধে নিয়ে এখন এমন কিছু চাই, যার উপর ভর করে দাঁড়াতে পারি। বলো তো, কবে আমাকে তোমার অন্তরে আশ্রয় দেবে? আমি ক্লান্ত, ভীষণ ক্লান্ত—আমার শুরু করার মতো একটি জায়গা প্রয়োজন।
পথ চলতে চলতে চোখে পড়ল একটি ভাঙা বৃক্ষ। তার ভগ্ন শাখাগুলো যেন নীরবে আমার দিকে তাকিয়ে আছে—প্রশ্ন করছে, উত্তর চাইছে। এ কি সেই স্থান, যেখানে আমরা একদিন ভালোবাসায় ভিজেছিলাম? এ কি সেই ভূমি, যা আমার স্বপ্নে বারবার ফিরে আসে? অতীতের স্মৃতিগুলো যেন হঠাৎ করেই বর্তমানের বুক চিরে উঠে এলো।
হে সরলতা, তুমি কোথায় হারালে? আমি এখন বয়সে বড় হয়েছি, তবু মনে হয়—এখনও আমার এমন কিছুর প্রয়োজন, যাকে বিশ্বাস করা যায়। আমাকে বলো, কবে তোমার দরজা খুলে দেবে? আমি ক্লান্ত, দিশেহারা। আমার শুরু করার মতো একটি আশ্রয় দরকার।
যদি তোমার হাতে সামান্য সময় থাকে, তবে এসো আমরা কোথাও যাই। এমন এক স্থানে, যা শুধু আমরা দু’জনই চিনি। সেখানে বসে না হয় হৃদয়ের কথা বলব, অব্যক্ত যন্ত্রণার গল্প করব। হয়তো এটাই সবকিছুর শেষ হতে পারে, তবু চলো যাই—সেই গোপন আশ্রয়ে, যে স্থান শুধু আমাদের?
হে সরল মুহূর্ত, তুমি কোথায়? আমি বৃদ্ধ হচ্ছি, জীবনের কঠিন বাস্তবতায় এমন কিছু চাই, যার উপর নির্ভর করা যায়। আমাকে বলো, কবে তোমার সীমানায় প্রবেশের অনুমতি দেবে? আমি ক্লান্ত, অবসন্ন—আমার আবার শুরু করার মতো একটি জায়গা দরকার।
চলো না, যদি সময় থাকে, আমরা যাই—সেই একান্ত পরিচিত স্থানে। যেখানে শব্দের দরকার নেই, দৃষ্টিতেই সব বলা যায়। হয়তো এটাই সবকিছুর পরিসমাপ্তি, তবু কেন না যাই সেই জায়গায়, যা কেবল আমরাই জানি, কেবল আমরাই চিনি।
| আমার লিখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ। অন্য কোনোদিন অন্য লিখা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। |
|---|
আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed।
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি, বর্তমানে জবের পড়াশোনার পাশাপাশি স্টিমিট এ লিখালিখি করি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে,বিশেষ করে ফুলের ছবি,সূর্যের অস্ত যাওয়ার ছবি,চাঁদের ছবি আর সাদাকালো বিভিন্ন ছবি।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5