🌿🌿আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব--৩৬🌿🌿|| প্রকৃতির অপরুপ সৌন্দর্য🌺

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ--২৯ শ্রাবণ | ১৪৩১ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন জনপ্রিয় কয়েকটি কমিউনিটির মধ্যে একটি। এটা ভাবতেই আমার অনেক বেশি ভালো লাগে,সেই সাথে আমি সত্যিই অনেক বেশি গর্বিত আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হয়ে।


আজ আমি আপনাদের মাঝে আমার নিজ হাতে করা কিছু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করব। যদিও এখন পর্যন্ত খুব একটা ভালো ফটোগ্রাফি করতে পারি না তবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর ফটোগ্রাফি করার। আশা করছি আমার এই ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে।



  • আমার বাংলা ব্লগ কমিউনিটি
  • সুন্দর ফটোগ্রাফি
  • আজ--২৯ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • মঙ্গলবার


তো চলুন শুরু করা যাক...!



শুভ দুপুর সবাইকে.....!!


বর্তমান সময়ের ফটোগ্রাফি করাটা যেন সকলের নেশা হয়ে গিয়েছে। কমিউনিটিতে এখন প্রায় সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছে যে ফটোগ্রাফি গুলো সত্যি অনেক বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর হয়। আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে নিজের ক্রিয়েটিভিটি কে তুলে ধরার। যদিও তেমন একটা ভালো ফটোগ্রাফি করে না তবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর ফটোগ্রাফি করার। আমি আজকে আপনাদের মাঝে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করবো সেই ফটোগ্রাফি গুলো মূলত বিভিন্ন জায়গা থেকে আমি তুলেছিলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার।

সত্যি বলতে আমি সবসময়ই প্রকৃতির ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি, বলতে পারেন আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ সময় পেলেই চলে যাই প্রকৃতির সান্নিধ্যে। আর প্রকৃতি যে কতটা সুন্দর সেটা প্রকৃতির সান্নিধ্যে না গেলে কেউ কখনো বুঝতে পারে না, সব মিলিয়ে আমি চেষ্টা করেছি প্রতিটি ফটোগ্রাফি দারুন ভাবে ক্যাপচার করার,আশা করছি আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে।



ফটোগ্রাফি--০১


IMG20230329164655-01.jpeg

জবা ফুলের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

জবা ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে, ব্যক্তিগতভাবে আমি জবা ফুল অনেক বেশি পছন্দ করি তবে সাদা জবা আমার কাছে একটু বেশি ভালো লাগে। বাংলাদেশে অনেক প্রজাতির জবা ফুল থাকলেও সচরাচর আমরা দু ধরনের জবা দেখতে পাই এক লাল জবা দুই সাদা জায়গা। লাল জবার থেকে আমার কাছে আবার সাদা জবা অনেক বেশি ভালো লাগে এই সাদা জাদু যদি আপনার বাড়ির গেটে গাছের সঙ্গে ধরে থাকে তাহলে বাড়ির গেটের সৌন্দর্য বর্ধনে অনেকটাই কাজে লাগে। এই সাদা জবা গাছ লাগানোর আমার অনেক ইচ্ছে ছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন পর্যন্ত সাদা জবা গাছের কোন খোজ আমাদের ওদিকে পায়নি তবে যদি কখনো সদাজবা গাছ পাই অবশ্যই কিনে বাড়ির আঙিনায় লাগাবো। এই সাদা টি আমাদের মসজিদের সামনে ছোট একটা বাগান গাছ থেকে সংগ্রহ করেছিলাম। অনেক সাদা জবা এই গাছের সঙ্গে ধরে রয়েছে দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল।

ফটোগ্রাফি--০২


IMG20230318100735-01-01.jpeg

অচেনা ফুলের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

এই ফুল অনেকেই আপনারা চেনেন আবার অনেকেই চেনেন না তবে এই ফুলের সঙ্গে আমার সম্পর্ক সেই ছোটবেলা থেকেই। আগে দেখতাম শীতের মৌসুমে রাস্তার ধারে এই ফুল গাছের জন্ম হয় যদিও এই ফুলে তেমন কোন সুভাষ নেই তবে দেখতে অসম্ভব সুন্দর কারণ একসাথে অনেকগুলো গাছের জন্ম হয় আর প্রত্যেকটা গাছের ডালের সঙ্গে এরকম ধবধবে সাদা রঙের ফুলের সৃষ্টি। এই দৃশ্যটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে কেননা ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে এই ফুলটার নাম সম্পর্কে আমার জানা নেই তবে ছোটবেলায় শহীদ মিনারে যখন ফুল নিয়ে যেতাম তখন এই গাছের ফুল দিয়ে ডালা সাজাতাম। এখনো মাঝে মাঝে যখন রাস্তার ধারে এই ফুল গাছ দেখি তখন ছোটবেলার কথা মনে পড়ে যায়।

ফটোগ্রাফি--০৩


IMG20230324215137-01.jpeg

রঙিন লাইটের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

ফটোগ্রাফি করতে আমরা সকলেই অনেক বেশি ভালোবাসি বিশেষ করে আমরা যেখানেই যাই না কেন সেখানে গিয়েই চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার। কিভাবে ফটোগ্রাফিটা করলে ফটোটা সুন্দর দেখাবে এই ব্যাপারটা নিয়েই আমরা অনেক বেশি সময় অতিবাহিত করি। এই ফটোগ্রাফি টা করেছিলাম আমাদের এলাকার মসজিদের সামনে থেকে, মসজিদের সামনে এরকম সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে প্রাচীর জুড়ে রাতের বেলা মসজিদের সামনে দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলাম ঠিক তখনই এরকম লাইটিং দেখে কয়েকটা ফটোগ্রাফি করেছিলাম চেষ্টা করেছিলাম ফটোগ্রাফি টা একটু ভিন্ন ভাবে করার জন্য যার কারণে লাইট এর উপর হাত রেখে ফটোগ্রাফিটি করেছিলাম। আশা করছি এই ফটোগ্রাফিটি আপনাদের ভালো লেগেছে।

ফটোগ্রাফি--০৪


IMG20221218165652-01.jpeg

শেষ বিকেলের সূর্য এবং সরিষা ফুলের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

যদিও এই ফটোগ্রাফিটি অনেকদিন আগে করা তবে ফোনের গ্যালারি খুঁজতে গিয়ে এই ফটোগ্রাফিটি দেখতে পেলাম এরকম ফটোগ্রাফি আমার ফোনে আরো অনেক রয়েছে। যদিও এখন সরিষার মৌসুম নয় তবে যখন সরিষা মৌসুম ছিল তখন মাঠে যেতাম মাঝেমাঝেই কারণ আপনারা সকলেই জানেন যে বিকেল বেলা সরিষা ফুলের ঘ্রাণ অনেক বেশি ভালো লাগে আর এই সরিষা ফুলের মধ্যে থেকে মধুর যে গানটা বের হয় এই মধুর ঘ্রাণ নেওয়ার জন্য অনেকেই সরিষার জমিতে গিয়ে বসে থাকে। সেদিনও সরিষা ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য সরিষা জমিতে গিয়েছিলাম শেষ বিকেলের সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যাচ্ছিল ঠিক তখনই বাসার উদ্দেশ্যে রওনা করেছিলাম। ঠিক সেই মুহূর্তে সরিষা ফুল এবং শেষ বিকেলের অস্ত যাওয়ার সূর্যের এরকম একটা সুন্দর ফটোগ্রাফি করেছিলাম যেটা আপনাদের মাঝে তুলে ধরলাম।

ফটোগ্রাফি--০৫


IMG20230320114410-01.jpeg

কুমড়ো ফুলের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

এবার আমাদের জমিতে কুমড়ো চাষ করা হয়েছিল যদিও খুব একটা বেশি চাষ করা হয়নি শুধুমাত্র নিজেদের খাওয়ার জন্য কয়েকটা গাছ লাগানো হয়েছিল। প্রথমে যখন গাছ লাগিয়ে ছিল তখন অনেকটাই রৌদ্র ছিল আমি আমার বাবাকে বলেছিলাম এই রোদ্দুরের সময় এখানে কুমড়ো কখনোই ধরবে না তুমি শুধু শুধু কষ্ট করছ। কিন্তু আমার বাবা মাঝে মাঝে সকাল এবং বিকেল সেই কুমড়ো গাছে পানি দিত যার কারণে আমাকে অবাক করে দিয়ে কুমড়ো বীজ থেকে গাছের সৃষ্টি হয়েছিল আর সেই গাছ থেকেই অনেক বড় বড় কয়েকটা কুমড়ো ধরেছিল। যদিও এই কুমড়ো খাওয়ার আগেই আমি বাসা থেকে চলে এসেছিলাম তবে যখন আমি বাসায় ছিলাম তখন মাঝে মাঝেই কুমড়ো গাছ দেখতে যেতাম যেদিন কুমড়ো গাছে ফুল এসেছিল সেদিন নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল যে অবশেষে তাহলে ফুলের দেখা পেলাম নিশ্চয়ই কিছুদিনের মধ্যে ফলের দেখা পাব। আমাদের জমি থেকেই আমি এই কুমড়ো ফুলের ফটোগ্রাফিটি করেছিলাম।

ফটোগ্রাফি--০৬


IMG20221122131849-01.jpeg

মাঠে গরুর পালের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

যদিও এখনকার সময়ে মাঠে গরুর পাল খুব একটা বেশি দেখা যায় না তবে যখন ছোট ছিলাম আর বাবার সঙ্গে মাঠে যেতাম তখন দেখতাম যে অনেক বড় বড় গরুর পাল রাখালেরা মাঠে পালন করছে। আমার মনে হয় আগেকার দিনে মানুষ গরু ছাগল ভেড়া এগুলো বেশি পালন করত যদিও বর্তমান সময়ে অনেকেই এটা পালন করে তবে আগের তুলনায় খুবই কম। আগেই আমি আপনাদেরকে বললাম আগে অনেক বড় বড় গরুর পাল দেখা যেত এখনো মাঠে গরুর পাল দেখা যায় তবে খুব একটা বেশি বড় ফল নয় হতে পারে ১৫ থেকে ২০ টা গরু আর আগে গরুর পাল দেখা যেত ৮০ থেকে ১০০ টা গরু। অনেকদিন পরে সেদিন মাঠে গিয়ে এরকম ছোট একটা গরুর পাল দেখেছিলাম। দেখেছিলাম রাখালেরা মাঠে গরু চরাচ্ছে তবে প্রচন্ড রৌদ্রের মধ্যে তাদের এই গরু চরানোর দৃশ্যটা দেখে অনেকটাই খারাপ লাগছিল। তবে সেখানে দাঁড়িয়ে তাদের সঙ্গে অনেকটা সময় গল্প করেছিলাম এই সময়টুকুই ভালো কেটেছিল।

ফটোগ্রাফি--০৭


IMG20240711122251.jpg

প্রকৃতিক গাছের ফটোগ্রাফি
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

আমি আপনাদেরকে সবসময়ই বলি যে প্রকৃতি যে কতটা সুন্দর এটা প্রকৃতির সান্নিধ্যে না গেলে আপনারা কেউ কখনো বুঝতেই পারবেন না। প্রকৃতি আসলেই অনেক বেশি সুন্দর আর এই সুন্দরদের মাঝে নিহিত থাকে সৌন্দর্যময় এক জগত এই সৌন্দর্যময় জগতের দেখা যে একবার পেয়েছে একমাত্র সেই বুঝতে পেরেছে যে প্রকৃতি আসলে কেমন। ছবিতে যেই গাছের দৃশ্যটা দেখতে পাচ্ছেন এই গাছেরটা আমার ফ্যাক্টরির মধ্যে মাঝে মাঝেই এই গাছের কাছে আমি যাই এই গাছের ডালগুলো এত চমৎকার ভাবে বৃদ্ধি পেয়েছে যে যে কেউ দেখে সেটা মুগ্ধ হবে দেখতেই পাচ্ছেন কি চমৎকারভাবে এদিকে ওদিকে গাছের ডালগুলো গিয়েছে। আর ডালের সঙ্গে সবুজ পাতার এই দৃশ্যটা আরো বেশি সুন্দর। এখানে গেলে মনটা একদম শান্ত হয়ে যায় কারণ জায়গাটা একদম নিরিবিলি মাঝে মাঝে এখানে গিয়ে অনেকটা সময় অতিবাহিত করি নির্মল বাতাস গায়ে লাগায় নিজের কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করে।

সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগফটোগ্রাফি
বিষয়আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব-৩৬
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source


এটাই আমি..!!

IMG_5290-01.jpeg

আমি জীবন মাহমুদ, আমার ইউজার নেম @jibon47। আমি মাতৃভাষা এবং মাতৃভূমিকে অনেক বেশি ভালোবাসি। আব্বু আম্মু আর ছোট বোনকে নিয়েই আমার পরিবার। এই তিনজন মানুষকে কেন্দ্র করেই আমার পৃথিবী।একসাথে সবাইকে খুশি করা তো সম্ভব নয়, তারপরও আমি চেষ্টা করি পরিবারের সবাইকে খুশি রাখার। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে।আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি। আমি গান গাইতে, কবিতা লিখতে, এবং ভাই ব্রাদারের সঙ্গে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালোবাসি। সত্যি বলতে আমি প্রচন্ড রকমের অভিমানী, হতে পারে এটা আমার একটা বদ অভ্যাস। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব,"আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, পরিশ্রম সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@jibon47



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

ওয়াও অসাধারন আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আসলে কিছু কিছু ফটোগ্রাফি আছে দেখলে অন্যরকম ভালো লাগে। আপনার জবা ফুলের ফটোগ্রাফি এবং কুমড়ো ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। এবং গরুর পাল এর ফটোগ্রাফিটি অসাধারণ হয়েছে। তবে এটি ঠিক গরুর পাল আগের মত ঠিক দেখা যায় না। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ভাইয়া আপনি তো দেখছি খুবই ভালো ফটোগ্রাফি করেন। প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। অনেক দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছেন আর সবার মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আমি চেষ্টা করেছি সুন্দর ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করার আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি এবং বড় বটগাছের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটা মন্তব্য করেছেন জবা ফুল এবং বড় বটগাছের ফটোগ্রাফি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন ভাইয়া। সাদা জবা আমার খুব পছন্দ। আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি টা খুবই ভালো লেগেছে আমার কাছে। বাকি প্রত্যেকটা ফটোগ্রাফিও খুবই ভালো লেগেছে আমার কাছে। কুমড়ো ফুলের ফটোগ্রাফি টাও দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

সাদা জবা ফুল বরাবরি আমার অনেক বেশি পছন্দের সাদা জবা ফুল দেখলেই ফটোগ্রাফি করতে মন চায়। সাদা জবা ফুলসহ কুমরো ফুলের ফটোগ্রাফি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

জীবন বাবু তোমার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। যদি যেকোনো একটি ফটোগ্রাফি বেছে নেওয়ার কথা বলো তাহলে অন্য ফটোগ্রাফি গুলো কষ্ট পাবে তাই সেটা আমি করছি না। তোমার মত আমারও দ্বিতীয় ফটোগ্রাফিটার সাথে শৈশব জড়িয়ে আছে। প্রতিটি ফটোগ্রাফি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি বরাবরই আমার ফটোগ্রাফি পোস্টটি অনেক সুন্দর মন্তব্য করেন আপনার মন্তব্য পেলে অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে কিছু ফটোগ্রাফি আমাদের শৈশবের কথা স্মরণ করিয়ে দেয়, ধন্যবাদ অঙ্কন-দা সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 2 years ago 

সবকটি ছবি অসাধারণ তুলেছেন৷ কোনটি ছেড়ে কোনটি বলব। উজ্জ্বল ফুলের ছবিগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। বিশেষ করে প্রথম জবার ছবিটা। আপনি ভীষণ সুন্দর ফটোগ্রাফি করেন। অনেক শুভকামনা

 2 years ago 

যদিও আমি খুব একটা ভালো ফটোগ্রাফি পারি না তবে আপনার মন্তব্য দেখে মনে হচ্ছে কিছুটা হলেও ফটোগ্রাফি করা শিখে দিয়েছি। প্রথম জবার ফটোগ্রাফি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে দারুন একটি পোস্ট সাজিয়েছেন আপনি। আপনার চমৎকার এই পোস্ট দেখে আমি মুগ্ধ হয়েছি। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার আজকের এই পোষ্টের ফটোগ্রাফি গুলো। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এলোমেলোভাবে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণা করেছেন ভাইয়া। সাদা জবা ফুলের ফটোগ্রাফি টা সত্যি অসাধারণ হয়েছে। তাছাড়া লাইট এর ওপর হাতের ফটোগ্রাফি টাও দারুন লাগছে। মনে হচ্ছে ডুবন্ত সূর্যের উপর হাত দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64844.20
ETH 1938.46
USDT 1.00
SBD 0.37