পরিকল্পনা ব্যর্থ

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ--৩০ অগ্রহায়ণ | ১৪৩১ বঙ্গাব্দ |রবিবার| হেমন্তকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে খুবই বাস্তব মাঝে আমার বার্ষিক বনভোজন ব্যর্থ হওয়ার গল্প শেয়ার করবো।যেটাতে আপনারা জানতে পারবেন,কেন এতো পরিকল্পনা করার পরেও আমরা ব্যর্থ হলাম। আশা করছি আমার এই পোস্ট আপনাদের সবার ভালো লাগবে।



  • প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
  • পরিকল্পনা ব্যর্থ।
  • আজ--৩০অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • রবিবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ সন্ধ্যা সবাইকে......!!


আমরা আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য অনেকেই অনেক রকমের পরিকল্পনা করে থাকি। আর আপনারা এটাও জানেন যে পরিকল্পনা ছাড়া কোন কাজ করতে গেলে সেই কাজে খুব একটা বেশি সফলতা অর্জন করা সম্ভব হয়ে ওঠেনা। তাই আমরা সব সময় চেষ্টা করি কোন কাজ করতে গেলে কাজ করার আগে কিছুটা হলেও পরিকল্পনা করার। পরিকল্পনা মাফিক যদি কাজ করা হয় তাহলে সেই কাজটাতে ১০০% সফলতা না পেলেও মোটামুটি ভাবে আমরা কিছুটা হলেও সফলতা অর্জন করি আর যদি আমরা সফলতা অর্জন না করি তাহলে বুঝতে হবে যে পরিকল্পনাটা খুব একটা বেশি ভালো ছিল না। আবার এটাও সত্য যে পরিকল্পনা করলেও যে সকল কাজে সফলতা অর্জন করা সম্ভব বা সেই কাজটা পুরোপুরি আমাদের নিজেদের আয়ত্বে চলে আসবে তা কিন্তু নয় মাঝে মাঝে পরিকল্পনা ব্যর্থ হতেই পারে। তবে যে কোন কাজ করার আগে অবশ্যই আমাদের পরিকল্পনা করা উচিত। ঠিক তেমনি ভাবে কয়েক দিন আগে আমরা একটা পরিকল্পনা করেছিলাম অফিস থেকে। এই পরিকল্পনাটা খুব যে হালকা বা সাধারণ পরিকল্পনা ছিল তা কিন্তু নয় পরিকল্পনাটা বিশদ আকার ধারণ করেছিল কিন্তু বাস্তবিক অর্থে আমরা সেই পরিকল্পনায় একদমই ব্যর্থ হয়ে গিয়েছি। কি ছিল সেই পরিকল্পনা সেই ব্যাপারটা নিয়েই আমি আপনাদের মাঝে এই পোস্ট শেয়ার করব।

বছরের শেষের দিকে প্রায় চলে এসেছে। আর আপনারা সকলেই জানেন যে বছরে শেষের দিকে সকল প্রতিষ্ঠান থেকেই কোথাও না কোথাও ঘুরতে যেতে চায় বা ঘুরতে চায়। শীতের মৌসুমে ঘোরাঘুরি করতে বেশ ভালই লাগে আর বিশেষ করে বছরের শেষ এবং বছরে শুরুর দিকেই মূলত ঘুরাঘুরির আগ্রহটা সকলের মধ্যে অনেক বেশি প্রকাশ পায়। সারাবছর অনেক কাজ কর্ম থাকার কারণে অনেকেই অনেক বেশি ব্যস্ত থাকে যার কারণে বছরের অন্যান্য সময়ে খুব একটা বেশি ঘুরাঘুরি করতে কেউই চায় না। বিশেষ করে বছর শেষ এবং শুরুর দিকেই সকলে ঘোরাঘুরি করতে চায় ঠিক তেমনি ভাবে আমরাও সিদ্ধান্ত নিয়েছিলাম কোথাও গিয়ে ঘুরে আসব দুদিনের জন্য। যেরকম চিন্তাভাবনা সেই রকমই কাজ আমরা হাতে গোনা ১০ জন আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে বছরে শেষের দিকে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাব। যেহেতু আমরা মেকানিক্যাল মেনটেনেন্স ডিপার্টমেন্টের জব করি যার কারণে সকলকে একত্রে ঘুরতে যাওয়ার পারমিশন কখনোই কর্তৃপক্ষ দেবে না। যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথমে ১৫ জন ঘুরতে যাব তারপর সেই ১৫ জন আসার পরে অন্যান্য বাকি যে সদস্যরা আছে তারা ঘুরতে যাবে।

এইরকমই চিন্তা ভাবনা করে রেখেছিলাম গত তিন থেকে চার দিন আগে আমরা কাজকর্ম শেষ করে সন্ধ্যেবেলায় বসেছিলাম ম্যানেজার সহ অন্যান্য সদস্যরা। যদিও ম্যানেজার স্যার ঘুরতে যাবে না বলে আগেই সিদ্ধান্ত নিয়েছে কারণ সে বাসায় চলে যাবে বাসায় কি একটা সমস্যা হয়েছে যার কারণে সে এ বছর ঘুরতে যেতে পারবে না এ কথা সে আগেই জানিয়ে দিয়েছিল তবে সে আমাদের ঘুরতে যাওয়ার জন্য অনেকটাই আশ্বাস দিয়েছিল। যার কারনে আমরা চার থেকে পাঁচ জন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং ডেপুটি ম্যানেজার সন্ধ্যার সময় বসে জায়গা সিলেক্ট করছিলাম যে কোথায় ঘুরতে যাওয়া যায়। যেহেতু ফ্যাক্টরি থেকে খুব একটা বেশি দিন সময় দেবে না মাত্র একদিন সময় দেবে তার মানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম রাতের বেলা এখান থেকে বের হব সকাল বেলা গন্তব্য স্থলে পৌঁছাব সারাদিন ঘুরবো আবার রাতের বেলা চলে আসব যাতে করে পরের দিন আবার অফিস করতে পারি। এরকমভাবেই আমরা পরিকল্পনা করেছিলাম কিন্তু বাস্তবিক অর্থে আমাদের পরিকল্পনাটা একদমই ব্যর্থ হয়ে গিয়েছিল।

business-idea-3683781_1280.jpg

source

আমি আপনাদেরকে অনেক আগেই বলেছি পরিকল্পনা করলেই যে সেটা ১০০% রূপ ধারণ করবে তা কিন্তু নয় মাঝে মাঝে অনেক বড় ধরনের পরিকল্পনা বা অনেক শক্তপোক্ত পরিকল্পনা করার পরেও সেটা ব্যর্থ হয় এবং ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এই পরিকল্পনাটা কখনোই ছোট করে দেখিনি বা ছোট হিসেবে নেইনি এই পরিকল্পনাটা আমরা বিশদভাবে সবদিক বিবেচনা করেই করেছিলাম কিন্তু আমাদের এই পরিকল্পনাটা একদমই ব্যর্থ হয়ে গিয়েছে। আমরা সেদিন সন্ধ্যেবেলায় বসে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা গাজীপুরের সাফারি পার্কে ঘুরতে যাব। যখন গাজীপুরে থাকতাম তখন শুনতাম যে গাজীপুরের সাফারি পার্ক অনেক সুন্দর অনেকেই অনেক জায়গা সিলেক্ট করেছিল কিন্তু আমি সহ আরো কয়েকজন বলেছিলাম যে আমরা গাজীপুরের সাফারি পার্কে ঘুরতে যাব জায়গাটা অনেক সুন্দর আমি শুনেছি যদিও আমি কখনো যাইনি। এ কথা শোনার পরে সকলেই প্রায় আগ্রহ প্রকাশ করেছিল আমরা শেষ পর্যায়ে এসে গাজীপুরের সাফারি পার্কে ঘুরতে যাব বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম। ফ্যাক্টরি থেকে ঘুরতে গেলে আবার ফ্যাক্টরি থেকে আমাদেরকে টাকা দেওয়া হয় সেটা বেতনের উপর নির্ভর করে কে কত টাকা পাবে। সে যাই হোক আমরা নামের লিস্ট করে ফেলেছিলাম প্রায় ১৭ জন আমরা একত্রে হয়েছিলাম এই ১৭ জন গাজীপুরের সাফারি পার্কে ঘুরতে যাব বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম।

নামের লিস্ট করে সেটা প্রিন্ট করে আমরা কর্তৃপক্ষের নিকট জমা দিয়ে দিয়েছিলাম যাতে করে দুই থেকে তিন দিনের মধ্যেই আমাদেরকে ফ্যাক্টরি থেকে যে টাকা দেওয়ার কথা ছিল সেটা যেন দিয়ে দেয়। এরপরে আমরা বসে বসে একদিন ধরে অনেক রকম পরিকল্পনা করেছিলাম কিভাবে যাব কি খাব এইসব কিছু। মানে কিভাবে যাওয়া আসা থাকা খাওয়া-দাওয়া খুব ভালোভাবে শেষ হয় এরকম পরিকল্পনাই করুক করেছিলাম মূলত ঘুরতে যাওয়ার আগে মানুষ যে পরিকল্পনা গুলো করে আমরা সেগুলো খুব ভালোভাবেই করেছিলাম। হঠাৎ গতকাল সকালবেলা অফিসে গিয়ে দেখি সবারই মনটা অনেক বেশি খারাপ জিজ্ঞেস করাতেই এক বড় ভাই বলল আমরা আর ঘুরতে যেতে পারছিনা। কথাটা শুনে কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম যেখানে সকল ধরনের কার্যক্রম পরিকল্পনা শেষ সেখানে আমরা ঘুরতে যেতে পারছি না এটা আমি কোনভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। মূলত আমি ভাবছিলাম তারা হয়তো বা আমার সঙ্গে কিছুটা মজা করার চেষ্টা করছে আমি হেসেই উড়িয়ে দিলাম। কিন্তু এক বড় ভাই বলল যে কয়েকদিন পরেই নতুন আর একটা গ্যাস বয়লার আমাদের ফ্যাক্টরিতে রানিং করতে হবে যার কারণে আমরা ঘুরতে যেতে পারছিনা। এটা হয়তো বা কাল-পরশুর মধ্যেই চলে আসবে আমাদের কাজের চাপ আরো বেশি বেড়ে যাবে।

fail-1714367_1280.webp

source

অনেকদিন ধরেই শুনছিলাম যে ফ্যাক্টরিতে নতুন একটা গ্যাস বয়লার আসবে। কিন্তু সেটা যে এত দ্রুত চলে আসবে এবং আমাদের ঘুরতে যাওয়ার মধ্যে চলে আসবে সেটা আমি কখনোই ভাবি নি। এটা শুনে সত্যিই মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল সকলেরই মন খারাপ কারণ আমরা এত এত পরিকল্পনা করার পরেও হঠাৎ করেই যে এরকম আমাদের বার্ষিক বনভোজনটা বিফলে চলে যাবে সেটা কখনোই ভাবতে পারিনি। যেহেতু কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়ে দিয়েছে যার কারণে এখন আর আমরা চাইলেও জোর জবরদস্তি করে হলেও ঘুরতে যেতে পারবো না। কি আর করার সারাদিন মনটা অনেক বেশি খারাপ ছিল সকলেই এই ব্যাপারটা নিয়ে কথা বলছিল কিন্তু যাওয়ার কোন ব্যবস্থায়ী ছিল না।

আবার কবে বনভোজনে যাব সেটা এখন পর্যন্ত বলতে পারছি না কারণ কাজ শেষ হবার পরে সেটা নিয়ে আবার নতুন সিদ্ধান্ত নিতে হবে তবে আপাতত ডিসেম্বরের মধ্যে যাওয়ার কোন সম্ভাবনা নেই যদি ঘুরতে যাই তাহলে সেটা জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথমে। অনেক বেশি খারাপ লাগছিল কিন্তু কিছু করার ছিল না। সেই জন্য আমি আগেই বলেছিলাম পরিকল্পনা সবসময়ই বাস্তবিক রূপ ধারণ করে না। এটা যেকোনো সময় পরিবর্তন হতে পারে এবং আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে। এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত পোস্ট আশা করছি আমার এই পোস্ট আপনাদের সকলের অনেক বেশি ভালো লেগেছে। আজ আর নাই এখানেই শেষ করছি, সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে...!!!



সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগজেনারেল রাইটিং
বিষয়পরিকল্পনা ব্যর্থ
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source


এটাই আমি..!!

IMG_5290-01.jpeg

আমি জীবন মাহমুদ, আমার ইউজার নেম @jibon47। আমি মাতৃভাষা এবং মাতৃভূমিকে অনেক বেশি ভালোবাসি। আব্বু আম্মু আর ছোট বোনকে নিয়েই আমার পরিবার। এই তিনজন মানুষকে কেন্দ্র করেই আমার পৃথিবী।একসাথে সবাইকে খুশি করা তো সম্ভব নয়, তারপরও আমি চেষ্টা করি পরিবারের সবাইকে খুশি রাখার। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে।আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি। আমি গান গাইতে, কবিতা লিখতে, এবং ভাই ব্রাদারের সঙ্গে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালোবাসি। সত্যি বলতে আমি প্রচন্ড রকমের অভিমানী, হতে পারে এটা আমার একটা বদ অভ্যাস। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব,"আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, পরিশ্রম সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@jibon47



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 
Screenshot_2024-12-15-17-19-29-44_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpgScreenshot_2024-12-15-17-21-15-84_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2024-12-15-17-22-38-11_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg
 2 years ago 

পরিকল্পনা এত বিশদ ভাবে করার পরেও হঠাৎ করে কোনো কারণবশত সেই পরিকল্পনা নষ্ট বা বাতিল হয়ে গেলে ভীষণ খারাপ লাগাটা স্বাভাবিক ই! তবে একদিনের ই তো বিষয় ছিলো। কতৃপক্ষ চাইলেই ছুটি মঞ্জুর করতে পারতো। যেহেতু ১৭ জন মানুষ, আবার আপনারা আসলে পরে আরোও একটা টীমের যাওয়ার বিষয় আছে- তাই সব মিকিয়ে এই পরিস্থিতিতে মানা করে দিয়েছে। চাকরির জায়গাটা এমন ই ভাই। তবে ডিসেম্বর এ তো বেশ কয়েকটা ছুটির দিন রয়েছে ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর। আপনারা নিজস্ব খরচে চলে যেতে পারেন, যেহেতু কাছাকাছিই স্পট। ভালো লাগবে আশা করি।

 2 years ago 

সাফারি পার্ক জায়গাটা দারুণ। আমি ঘুরে এসেছি। সবকিছু তৈরি ঠিকঠাক। এখন শুধু ঘুরতে যাওয়া বাকি আর এই সময়ে এসে পরিকল্পনা ব‍্যর্থ। এটা সত্যি কষ্টদায়ক। সবই নিয়তি ভাই আর কী করবেন বলেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64140.41
ETH 1744.87
USDT 1.00
SBD 0.44