মানুষের সুখ নির্ভর করে তার চিন্তাভাবনার উপর

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ২৬ ফাল্গুন| ১৪২৯ বঙ্গাব্দ | শনিবার | বসন্তকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে এমন একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি যে পোস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে মানুষের সুখ কিসের উপর নির্ভর করে আসলে মানুষ কিসের উপর নির্ভর করলে নিজেকে সুখী ভাববে। টাকা পয়সা ধন দৌলত থাকলেই মানুষ সুখী নাকি শুধুমাত্র চিন্তাভাবনা...!! ঠিক এরকম একটি পোস্ট আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
  • সুখ কিসের উপর নির্ভরশীল
  • আজ ২৬ ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ
  • শনিবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ সকাল সবাইকে......!!


মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবে এটাই স্বাভাবিক। এমন একটা মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না যে সেই মানুষটা বলতে পারবে যে সে পুরোপুরি সুখী। আসলে পৃথিবীতে কেউই সুখী নয় আমরা পৃথিবীতে কেউই নিজের বুকে হাত রেখে বলতে পারব না আমি প্রকৃত সুখী। আমাদের সকলেরই কোনো না কোনো কিছুর অভাব রয়েছে আর এই অভাবটা হয়তোবা কারো মনে মনে আবার হয়তোবা কারো বাস্তবে। সার্বিক দিক বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে পৃথিবীতে আমরা কেউই সুখী না। সুখী বলতে আপনি কি বোঝেন...?? অনেকেই হয়তো ভাবে যে টাকা পয়সা বাড়ি গাড়ি এসব থাকলেই হয়তো সেই মানুষটা প্রকৃত সুখী। আসলেই কি টাকা পয়সা থাকলে মানুষ প্রকৃত সুখী হতে পারে...?? তো যার টাকা-পয়সা নেই বাড়ি গাড়ি নেই সে কি সুখী নয়...??আবার এমন অনেক মানুষও আছে যাদের অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি আছে কিন্তু মনের দিক দিয়ে তারা অসুখী।

মনের দিক দিয়ে যারা অসুখী তাদের কি আমরা সুখী বলতে পারি...?? আসলে যারা মনের দিক দিয়ে অসুখী তাদেরকে আমরা কখনোই সুখী বলতে পারি না। বরঞ্চ সেই মানুষগুলোই প্রকৃত সুখী যারা মনের দিক দিয়ে সুখী আছে। মনের দিক দিয়ে যদি কেউ সুখী থাকে তাহলে তার চেয়ে প্রকৃত সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। আবার কারো এক্সপেক্টেশন যদি অনেক বেশি থাকে তাহলে সেই মানুষগুলো কখনোই সুখী হতে পারে না। সুখী এই শব্দটা খুবই ছোট, ছোট এই শব্দের মাঝে অনেক কিছুই নিহিত রয়েছে। সুখী হওয়াটা বড় ব্যাপার নয় আসলে মূল কথা হচ্ছে আমাদের চিন্তাভাবনা।

আমাদের চিন্তা ভাবনাটাই এমন হয়ে গিয়েছে যে, সেইসব মানুষগুলোই প্রকৃত সুখী যাদের অনেক টাকা পয়সা আছে। তবে আমি মনে করি এটা সম্পূর্ণই নির্ভর করে ব্যক্তির চিন্তাভাবনার উপর। আমাদের চিন্তা ভাবনাতে যদি আমরা নিজেরা ভাবি যে আমরা সুখী তাহলে দেখবেন নিজের মধ্যে এক অন্যরকম ভালো লাগার কাজ করবে। অতি অল্প জিনিসে আপনি সুখ খুঁজে পাবেন। কিন্তু আপনি মনের মধ্যে যদি এই চিন্তা ভাবনা না করেন যে আপনি সুখী নন, তাহলে আপনি দেখবেন আপনি কোন কিছুতেই সুখী হতে পারছেন না।

smile-5128742_1280.jpg

source

আসলে বর্তমান সময়টা এমন হয়ে গিয়েছে যে আমরা বরাবরই অন্য মানুষের দিকে তাকাই আর এই অন্য মানুষের দিকে তাকানোটা সবসময়ই উঁচু শ্রেণীর হয়। আমরা কখনোই আমার থেকে যারা নিচু শ্রেণীর তাদের দিকে তাকাই না সবসময়ই উঁচু শ্রেণীর মানুষের দিকে তাকাই আর নিজে মনে মনে কষ্ট পাই। মূলত সুখী না হওয়ার পিছনে এটাই একমাত্র কারণ। আমাদের সবসময় উচিত আমি যেই অবস্থানে আছি সেই অবস্থান থেকে যারা একটু নিচু অবস্থানে আছে তাদের দিকে লক্ষ্য করা।

আমার থেকে যারা একটু নিজে অবস্থানে আছে আমি যদি তাদের দিকে লক্ষ্য করি তাহলে নিজের অজান্তেই আমি সুখী মানুষদের কাতারে দাঁড়াতে পারবো। তখন আমার আর কোন কষ্ট হবে না আমার নিজের মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করবে। কিন্তু যখনই আমি আমার অবস্থানের থেকে উঁচু কোন মানুষের দিকে তাকাবো তখনই আমার নিজের মধ্যে কষ্ট দ্বিগুণ বেড়ে যাবে।

আর এই কষ্ট আমাকে কখনোই সুখী হতে দেবে না। আসলে আমার চিন্তা ভাবনাটাই হয়ে গেছে এমন যে আমার থেকে উঁচু অবস্থানে যে মানুষটা আছে তার থেকে উঁচু অবস্থানে আমার যেতে হবে। আর এই ভাবনাটা আমাদেরকে কখনো সুখী হতে দেয় না। সুখী হওয়াটা অনেক বড় কোন বিষয় নয় শুধুমাত্র নিজের চিন্তা ভাবনা যদি ঠিক থাকে তাহলে সুখী হতে বেশি কিছু দরকার পড়ে না।

মূল কথা হচ্ছে আপনি যদি মনের দিক থেকে নিজেকে সুখী মনে না করেন সব সময় যদি মনের মধ্যে দুঃখী দুঃখী একটা ভাব পোষণ করে রাখেন। তাহলে একটা সময় গিয়ে আপনার এই দুঃখী দুঃখী মনোভাব আপনাকে কখনোই সুখী হতে দেবে না। আপনার এই দুঃখী দুঃখী মনোভাব আপনার সুখ শান্তি সবকিছুই কেড়ে নেবে।

smiley-2979107_1280.jpg

source

এটা আপনাকে বুঝতে হবে যে জীবনে চলার পথে সুখের পাশাপাশি দুঃখ থাকবে এটাই স্বাভাবিক। জীবন চলার পথে যদি আপনি সুখের পাশাপাশি দুঃখকে আগলে না ধরেন তাহলে আপনি প্রকৃত সুখের মহত্ব কখনোই বুঝতে পারবেন না। জীবন চলার পথে আপনি মানুষের কটু কথা শুনবেন মানুষের অবহেলা পাবেন আপনাকে অনেকেই পাত্তা দেবে না এটা প্রকৃতির নিয়ম প্রকৃতি আপনাকে এটাই দেবে।

কিন্তু আপনি যদি এই স্বাভাবিক বিষয়টাকে অনেক বড় করে দেখেন আপনি যদি এটাকে অনেক বড় একটা ইস্যু বানিয়ে থেমে থাকেন তাহলে আপনি কখনোই আর সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। মানুষ অন্য মানুষের অবস্থানকে ততক্ষণ পর্যন্ত সহ্য করতে পারে যতক্ষণ না ওই মানুষটার তার অবস্থানের চেয় উপরে চলে যাচ্ছে। আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানে থেকেই যদি আপনি নিজেকে সুখী ভাবেন আপনার চিন্তা ভাবনাতে যদি মনে হয় আপনি সুখী তাহলে আপনি সেই একজন মে কিনা প্রকৃত সুখী।

ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে, মানুষের সুখ নির্ভর করে তার চিন্তাভাবনার উপর। কারো চিন্তা ভাবনাতে যদি থাকে যে আমি প্রকৃত সুখী যত দুঃখ কষ্ট তার জীবনে আসুক না কেন তাকে কেউ কখনোই অসুখী করে রাখতে পারবে না। আপনার মনের মধ্যে সবসময়ই একটা জিনিস বসবাস করে যে আপনি প্রকৃত সুখী তাহলে কেউ আপনাকে অসুখী করে রাখতে পারবে না। যে মানুষটা নিজ থেকে সুখী সেই মানুষকে কেউ কখনো অসুখী করতে পারবে না। আরেকটা সম্পূর্ণ নির্ভর করে তার চিন্তা ভাবনার উপর।

woman-1245817_1280.jpg

source

তাই আপনিও যদি সুখী মানুষদের কাতারে দাঁড়াতে চান তাহলে অবশ্যই আপনার চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে। আপনার চিন্তাভাবনার মধ্যে বিশ্বাস আনতে হবে যে আপনি প্রকৃত একজন সুখী মানুষ। আর এই বিশ্বাসটা যখন আপনি মনের মধ্যে গেঁথে নেবেন তখন দেখবেন সত্যিই পৃথিবীর সবথেকে সুখী মানুষের মধ্যে আপনি একজন।

এটাই ছিল আজকের পোস্ট। আশা করছি আমার এই পোস্ট আপনাদের খুবই ভালো লেগেছে। আজ আর নয় এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকল....!!


সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগজেনারেল রাইটিং
বিষয়মানুষের সুখ নির্ভর করে তার চিন্তাভাবনার উপর
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

পৃথিবীতে কিন্তু কেউই একেবারে সুখী নয়। আসলে টাকা পয়সা,গাড়ি বাড়ি থাকলে মানুষ সুখী হয় না হয়তো তাদের টাকা পয়সা আছে কিন্তু তারা মনের দিক দিয়ে একেবারেই অসুখী। আপনি ঠিকই বলেছেন কথাটি মানুষের সুখ নির্ভর করে তার চিন্তাভাবনার উপর। আসলে আমাদের চিন্তা ভাবনাতে যদি থাকে আমরা প্রকৃত সুখী আমাদের মনে কোন দুঃখ নেই এসব কিছুকে ফেলে দিয়ে আমরা প্রকৃত সুখী হতে পারব নিজেদের চিন্তাভাবনা বদলে গিয়ে আমরা প্রকৃত সুখী হব তাহলে তার থেকে দূরে ঠেলে দেওয়া অসম্ভব। আপনার লেখার টপিক খুবই ভালো ছিল।

 3 years ago 

সুখী থাকতে হলে সুন্দর মন মানসিকতা এবং সুন্দর পরিবেশ দরকার। টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ থাকলেই একজন মানুষ সুখী হতে পারে না।। প্রকৃত সুখ আছে সৃষ্টিকর্তা থেকে যারা সৃষ্টি কর্তার নির্দেশনা মোতাবেক পৃথিবীতে বসবাস করছে তারাই আমি মনে করি একমাত্র বেশি সুখী মানুষ।।
ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা পেশ করার জন্য।।

 3 years ago 
 3 years ago 

প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।আপনি কিছু মূল্যবান কথা আমাদের মাঝে শেয়ার করেছেন।প্রবাদ বাক্য রয়েছে ভোগে সুখ নাই ত্যাগেই সুখ রয়েছে। টাকা পয়সা থাকলেই মানুষ সুখি হয় না।মোনের সুখিবড়।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই মানুষের সুখ দুঃখ নিয়েই তো একটি জীবন। যেখানে সুখ নাই সেখানে দুঃখও নাই। আর যেখানে সুখ আছে সেখানে দুঃখ আছে। আমি মনে করি সুখ যেমন আমাদেরকে মানুষের কাছে নিয়ে আসতে পারে তেমনি দুঃখ ও মানুষের কাছ থেকে অনেক দূরে ঠেলে দিতে পারে। জীবনে মানুষ অনেক কিছুই পেতে পারে। কিন্তু সুখ দুঃখ কজনই পেতে পারে। আপনার লেখাগুলো পড়ে অনেকটাই ভালো লাগলো। আসলেই সুখ মানুষকে দুঃখের কাছে নিয়ে যায়।

 3 years ago 

এই দুনিয়াতে সবাই কিন্তু চির সুখী নয় সুখ দুঃখ মিলিয়ে তো মানুষের জীবন। যদি এক নাগারে মানুষ সুখ অনুভব করে তাহলেই সুখের প্রকৃত অনুভবটা ফিল করতে পারবেনা। আর কষ্ট কি জিনিস সেটাও অনুভব করতে পারবে না। দুঃখ পেয়ে যে সুখের নাগাল পায় সেই বুঝে সুখের মর্মতা কতটা আনন্দময়। তারপরেও বলব মানুষ সব সময় সুখী ও থাকে না আবার সব সময় দুঃখেও থাকে না। ধন দৌলতদের মধ্যে সুখ অনিবার্য নয় প্রকৃতপক্ষে সুখ মনেরদিক থেকেই অনুধাবন করতে হয়। মনের সখ প্রকৃত সুখ আপনি খুব সুন্দর একটি বর্ণনা দিয়েছেন ভালো লেগেছে।

 3 years ago 

জি ভাইয়া সুখে থাকতে হলে মনের সুখ টাই সবার আগে দরকার। যে যে অবস্থানে আছে সে অবস্থান থেকে নিজেকে সুখী মনে করতে হবে ।যারা আমাদের থেকে বড়লোক তাদের দিকে তাকালে আমাদের সুখের পরিবর্তে মনের ভিতর দুঃখটাই বেশি চলে আসে ।তাই আমাদের উচিত আমাদের থেকে যারা বেশি কষ্টে আছে তাদের দিকে তাকানো, তাদের সাথে হাসিখুশি ভাবে থাকা, তারা তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এতে করে তারা যেমন খুশি আনন্দিত থাকবে আপনার প্রতি শ্রদ্ধা তাদের বেড়ে যাবে ঠিক তেমনভাবেই আপনার নিজের মনের ভিতরে একটা পরিতৃপ্তির আনন্দ জাগবে। আপনার আজকের পোস্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে বাস্তব সম্মত এবং প্রয়োজনীয় একটি পোস্ট ছিল। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

ভাই,আপনি খুবই যুক্তিযুক্ত কথা পোষ্টের মাধ্যমে তুলে ধরেছেন। আপনি ঠিকই বলেছেন, মানুষের সুখ নির্ভর করে তার চিন্তাভাবনার উপরে। আমরা যদি আমাদের অবস্থানের চাইতে উঁচু শ্রেণীর লোকদের দেখি তাহলে আমাদের কাছে নিজেকে অতি ক্ষুদ্র মনে হবে এবং মনের দিক থেকে ভীষণ কষ্ট অনুভব হবে। কিন্তু যখন আমরা আমাদের অবস্থানের চাইতে নিচের দিকে তাকাবো তখন নিশ্চয়ই তাদের দুঃখ কষ্ট দেখে মনের ভেতর শান্তি অনুভব করব। এবং সেই সাথে আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করব। তবে এই পৃথিবীতে প্রকৃত সুখী মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য। যাইহোক ভাই, খুবই মূল্যবান কথা আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

সুখ এই শব্দটি অনেক ছোট কিন্তু এর মহত্ব অনেক বেশি। মানুষ ইচ্ছা করলে সুখে থাকতে পারে না। সুখে থাকার জন্য কিছু জিনিস রয়েছে আর তার মধ্যে সবচেয়ে বড় যে ব্যাপারটি সেটা হল ত্যাগ। আর অল্পতে তুষ্ট থাকা। আর এই বিষয়টি যে পারবে সেই সুখে থাকতে পারবে। আমার এই বয়সে আমি দেখিনি যার অধিক সম্পদ আছে টাকা পয়সা আছে সে সুখী। কম আয়ের মানুষ গুলোই বেশি সুখী। কারণ তাদের চাহিদাটাও কম থাকে। আর মানুষের সুখ অনেকটা নির্ভর করে চাহিদার উপরে। তারপরেও আমরা যেহেতু মানুষ আমাদের সুখ দুঃখ নিয়ে জীবন। মানুষের জীবনে কোন কিছুই একতরফা চলে না। নদীর বুকেও জোয়ার ভাটা থাকে। মানুষের জীবনকে পরিবর্তন করতে হলে অবশ্য তার ভাবনা চিন্তায় পরিবর্তন আনতে হবে। আর এই পরিবর্তনের মধ্য দিয়েই নিজেকে পরিবর্তন আনা সম্ভব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62724.02
ETH 1779.38
USDT 1.00
SBD 0.39