কবিতা:- অতৃপ্ত আত্মা

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ১৩--জ্যৈষ্ঠ | ১৪৩০ বঙ্গাব্দ | শনিবার |গ্রীষ্মকাল|



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন জনপ্রিয় কয়েকটি কমিউনিটির মধ্যে একটি। এটা ভাবতেই আমার অনেক বেশি ভালো লাগে,সেই সাথে আমি সত্যিই অনেক বেশি গর্বিত আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হয়ে।


আজ আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা স্বরচিত একটি কবিতা উপস্থাপন করবো। কবিতার নাম, অতৃপ্ত আত্মা।আশা করছি,আমার লেখা এই কবিতাটি আপনাদের সবার ভালো লাগবে।



  • আমার বাংলা ব্লগ কমিউনিটি
  • স্বরচিত কবিতা
  • আজ ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  • শনিবার


তো চলুন শুরু করা যাক...!


man-4052354_1280.jpg

source



শুভ বিকেল সবাইকে.....!!



আচ্ছা বলুনতো কবিতা পড়তে কার না ভালো লাগে....?? কবিতা পড়তে কবিতা শুনতে এবং কবিতা লিখতে অনেকেরই হয়তো অনেক বেশি ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আমি মাঝে মাঝে কবিতা লিখে থাকি সেই সাথে যখন খুবই একাকিত্বের সঙ্গে সময় কাটায় তখন নিজের লেখা কবিতা গুলো পড়তে থাকি। কিছু কিছু কবিতা আছে যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কিছু কিছু কবিতা আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা কথাগুলো প্রকাশ পায়। কিছু কিছু কবিতা আমাদের হৃদয়টা কে প্রশস্ত করে তোলে। ঠিক তেমনি ভাবে কিছু কিছু কবিতা আমাদের হৃদয়ে ভালোবাসার দোলা দিয়ে ভালোবাসার পূর্ণতা এনে দেয়। আমি মনে করি কবিতার মাধ্যমে মানুষের মনের ভাষা যতটা সহজ ভাবে প্রকাশ করা যায়,অন্য কোনো মাধ্যমে অবলম্বন করে সেটা প্রকাশ করা যায় না। যদিও আমি কবি নই তবে কবি হওয়ার চেষ্টা করছি মাত্র। খুব শীঘ্রই আমি কবি হয়ে যাব এই আশা রাখি।



এই কবিতাটি নিয়ে লেখকের অনুভূতি



ভালবাসাকে আমরা অনেকেই অনেক রকম জানি আবার অনেকেই অনেক রকম ভাবেই বুঝি। ভালোবাসা আসলে এক একজনের কাছে এক এক রকম কারো কাছে ভালোবাসা মানে হৃদয়ে হৃদয়ে রাখা আবার কারো কারো কাছে ভালোবাসা মানে দেহের মিশ্রণ। আসলে ভালোবাসা রংহীন কখন কার মনে কোন রং লেগে যাবে সেটা কেউ বুঝতেই পারবে না। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি ভালোবাসা ভয়ঙ্কর রকমের সুন্দর। ভালোবাসা ঠিক তখনই ভয়ঙ্কর রকমের সুন্দর যখন আপনি সেই ভালবাসার মানুষকে পেয়ে যাবেন। দুর্ভাগ্যক্রমে আপনি যদি কখনো তাকে আপনার জীবনে না পান তাহলে ভয়ঙ্কর রকমের দুঃস্বপ্ন নিয়ে আপনার সামনে হাজির হবে আপনার সেই ভালোবাসা,যার জন্য আপনি মোটেও প্রস্তুত নন।

কারোর প্রেমে পড়ে আমরা হয়তোবা হাবুডুবু খাই অনেক রকম জল্পনা কল্পনা নিজেদের মধ্যে হয়। কিন্তু বাস্তবিকভাবে সেটা কখনো হবে কিনা আমরা কেউই জানি না যখন আমরা আমাদের মনের মধ্যে এরকম জল্পনা কল্পনা করি তখন নিজের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে এটা হয়তোবা আপনারা অনেকেই বোঝেন। মাঝে মাঝে মনে হয় সেই হয়তোবা জীবনের সবকিছু তাকে পেলেই হয়তো জীবনের সবকিছু পাওয়া হয়ে যেত। যখন সেই মানুষটা এত এত ভালবাসা বোঝার পরেও না বোঝার চেষ্টা করে তখন অনেকটাই খারাপ লাগে। পৃথিবীটাকে ধুধু মরুভূমির মতো মনে হয় বেঁচে থাকার ইচ্ছেটা হয়তো বা কিছুক্ষণের জন্য মরে যায়।

তারপরেও আমরা ভালবাসতে সাহস করি ভালোবাসায় লোপ পায়। ভালোবাসার এই লোভ-লালসা আমাদেরকে কখনোই ভালোবাসা থেকে দূরে রাখে না বরঞ্চ আমাদের নিজেদের থেকেই নিজেদেরকে অনেকটা দূরে সরিয়ে দেয়। তবু আমরা মৃত্যুর তাগিদে নিজেদেরকে বাঁচিয়ে রাখি।



যাইহোক এরকম একটি কবিতা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব যে কবিতাটি হয়তোবা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে বলে আমার মনে হয়।


কবিতা

কবিতার নামঃ---অতৃপ্ত আত্মা


তোমাকে ঠিক তেমন ভাবেই যত্ন করেছিলাম
যেমন ভাবে একটা স্কুল পড়ুয়া ছাত্র তার সাইকেল-কে যত্ন করে।
তোমাকে আমি ঠিক তেমন ভাবেই চেয়েছিলাম
যেমন ভাবে একটা বেকার ছেলে চাকুরি চায়।
তোমার উপর আমি ঠিক তেমন ভাবেই আছড়ে পড়েছিলাম
যেমনভাবে ঝর্ণার পানি নদীতে আছড়ে পড়ে।
আমি তোমাকে তেমনভাবেই ভালোবেসে ছিলাম
যেমনভাবে শীতের সকালে আমরা রক্তাক্ত সূর্যকে ভালোবাসি।
আমার এই চাওয়া পাওয়া এবং আবেগ তুমি কি বুঝেছিলে কখনো.....??
তুমি কি কখনো জানতে পেরেছিলে আমার এই হৃদয়ের কথা....??
হয়তোবা জানতে চেয়েছিলে কিন্তু বোঝার চেষ্টা করনি।
ভালোবাসা জানার থেকে ভালোবাসা বোঝা অনেক বেশি কঠিন।
তুমি জেনেছিলে আমি তোমাকে কতটা চাই, কিন্তু...!!
কিন্তু,বুঝতে পারোনি আমার হৃদয়ের কথাগুলো।
হৃদয় পড়ার ক্ষমতা সবারই থাকে না
হৃদয় পড়তে হলে চোখে চোখ রাখতে হয়, মনে মন রাখতে হয়।
তবে, তুমি চোখে চোখ রেখেছিলে ঠিক ঐ
মনে মন আর রাখতে পারোনি।
পাহাড়ের গা বেয়ে গড়িয়ে চলা ছোট্ট ওই ঝর্ণার মতই, তোমার হৃদয়ে হৃদয়ে গড়াবো।
জানি কোন লাভ হবে না....!!
তবে একটা সুযোগের অপেক্ষায় আমি অবশ্যই থাকবো।
অপেক্ষার মৃত্যু হওয়ার আগে আমার দেহের মৃত্যু হোক।
মৃত্যু হোক এক অতৃপ্ত মানবের....!!
যে দেহে প্রাণ থাকবে কিন্তু ভালোবাসার মতো কোনো হৃদয় থাকবে না।


সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

বিবরণ
বিভাগস্বরচিত কবিতা
বিষয়অতৃপ্ত আত্মা
কবিতার কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ভাই, একদম ঠিক কথা বলেছেন, ভালোবাসা হচ্ছে রংহীন তাই কখন কার মনে কোন রং লেগে যাবে বলা বড় মুশকিল। আজ আপনার কবিতাটিতে ভালোবাসার আকুলতা প্রকাশ পেয়েছে। ভালোবাসার মানুষকে ভালবাসার মর্ম বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। যাইহোক এই ভালোবাসার মানুষ আপনার বুক ভরা ভালোবাসা টুকু শুধু বুঝলেই হয়।🥰 ভাই,"অতৃপ্ত আত্মা"কবিতাটি সুন্দর লিখেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসলে ঠিকই বলেছেন ভালোবাসার মানুষটাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা করি তখন নিজের মধ্যে অন্যরকম ভালোলাগা কাজ করে। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আপনার এই কবিতাটি পড়তে। এরকম টপিক নিয়ে কবিতা লিখলে আমার কাছে অসম্ভব বেশি ভালো লাগে। কবিতার নাম ও অসম্ভব ভালো ছিল অতৃপ্ত আত্মা। প্রত্যেকটা লাইন আপনি খুব সুন্দর ভাবে লিখেছেন বলতে হয়। এরকম কবিতা আপনার কাছ থেকে আরো পাওয়ার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

ভালোবাসা তখনই সুন্দর হয় যখন প্রিয় মানুষটিকে আপন করে পাওয়া যায়। কিংবা প্রিয় মানুষটি নিজের আপন মানুষটিকে বুঝতে পারে। ভাইয়া আপনার লেখা কবিতাটি দুর্দান্ত হয়েছে। সত্যি ভাইয়া আপনি কিন্তু দারুণ কবিতা লিখেন। অনেক অনেক ভালো লাগলো আপনার লেখা কবিতা পড়ে।

 3 years ago 

ভাইয়া আপনার কবিতাটা সত্যিই অসাধারণ হয়েছে। কবিতার প্রত্যেকটি লাইনে ভালোবাসার পূর্ণতা প্রকাশ পায়। আসলে ভালোবাসা একপাক্ষিক হয় না। দুই দিকেই ভালবাসতে হয় তাহলে ভালবাসার পূর্ণতা পায়। আপনার নিচের এই চরনগুলো ধারুণ হয়েছে

হৃদয় পড়ার ক্ষমতা সবারই থাকে না
হৃদয় পড়তে হলে চোখে চোখ রাখতে হয়, মনে মন রাখতে হয়।
তবে, তুমি চোখে চোখ রেখেছিলে ঠিক ঐ
মনে মন আর রাখতে পারোনি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64420.86
ETH 1885.46
USDT 1.00
SBD 0.37