স্বরচিত কবিতা:-নিরুদ্দেশ

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ -২৭ ভাদ্র | ১৪৩০ বঙ্গাব্দ | সোমবার |শরৎকাল|



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন জনপ্রিয় কয়েকটি কমিউনিটির মধ্যে একটি। এটা ভাবতেই আমার অনেক বেশি ভালো লাগে,সেই সাথে আমি সত্যিই অনেক বেশি গর্বিত আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হয়ে।


আজ আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা স্বরচিত একটি কবিতা উপস্থাপন করবো। কবিতার নাম, নিরুদ্দেশ।আশা করছি,আমার লেখা এই কবিতাটি আপনাদের সবার ভালো লাগবে।



  • আমার বাংলা ব্লগ কমিউনিটি
  • স্বরচিত কবিতা
  • আজ ২৭ ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ
  • সোমবার


তো চলুন শুরু করা যাক...!


employee-6038877_1280.webp

source



শুভ দুপুর সবাইকে.....!!



আচ্ছা বলুনতো কবিতা পড়তে কার না ভালো লাগে....?? কবিতা পড়তে কবিতা শুনতে এবং কবিতা লিখতে অনেকেরই হয়তো অনেক বেশি ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আমি মাঝে মাঝে কবিতা লিখে থাকি সেই সাথে যখন খুবই একাকিত্বের সঙ্গে সময় কাটায় তখন নিজের লেখা কবিতা গুলো পড়তে থাকি। কিছু কিছু কবিতা আছে যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কিছু কিছু কবিতা আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা কথাগুলো প্রকাশ পায়। কিছু কিছু কবিতা আমাদের হৃদয়টা কে প্রশস্ত করে তোলে। ঠিক তেমনি ভাবে কিছু কিছু কবিতা আমাদের হৃদয়ে ভালোবাসার দোলা দিয়ে ভালোবাসার পূর্ণতা এনে দেয়। আমি মনে করি কবিতার মাধ্যমে মানুষের মনের ভাষা যতটা সহজ ভাবে প্রকাশ করা যায়,অন্য কোনো মাধ্যমে অবলম্বন করে সেটা প্রকাশ করা যায় না। যদিও আমি কবি নই তবে কবি হওয়ার চেষ্টা করছি মাত্র। খুব শীঘ্রই আমি কবি হয়ে যাব এই আশা রাখি।



এই কবিতাটি নিয়ে লেখকের অনুভূতি



আজ আমি আপনাদের মাঝে যে কবিতাটি শেয়ার করব এই কবিতাটি আমি আঞ্চলিক ভাষায় লিখেছি। যদিও আঞ্চলিক ভাষায় লিখতে গিয়ে আমার অনেকটাই কষ্ট হয়েছে কারণ ওরকম ভাবে কখনো আঞ্চলিক ভাষায় কথা বলা হয়ে ওঠেনা। তারপরও আমি চেষ্টা করেছি একজন প্রেমিক হৃদয়ের আর্তনাদ এবং আর্তচিৎকার কবিতার মাধ্যমে তুলে ধরা। প্রেমিকা হারানোর পর প্রেমিক হৃদয় কতটা দুঃখে থাকে কতটা কষ্টে থাকে কিভাবে তার দিন যায় রাত আসে। এই ব্যাপারটা আমি কবিতার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় মানুষকে হারানোর ব্যথা কতটুকু সেটাও এই কবিতার মাধ্যমে পরিলক্ষিত করা যায়। এত এত চাওয়া পাওয়ার মাঝে যদি প্রিয় মানুষটা পাশেই না থাকে তাহলে পৃথিবীটাকে অনেক বেশি শূন্য এবং ছোট মনে হয়। নিজের বলতে আর তখন কিছুই থাকে না। প্রিয় মানুষটার সঙ্গে কথা হবে না দেখা হবে না এটা ভেবেই খারাপ লাগা কাজ করে নিজের ভেতরে কিন্তু কোন একটা সময় হয়তো বা নিজেকে শক্ত হতে হয় ঘুরে দাঁড়াতে হয়, শক্ত হওয়া বা ঘুরে দাঁড়ানোটা শুধুমাত্র প্রিয় মানুষকে খুশি করার জন্য। কারণ তাকে খুশি রাখার জন্যই তো একটা সময় গিয়ে তাকে ভালোবেসে ছিলাম কখনো দুঃখ দেবো এটা তো ভাবিনি।



যাইহোক এরকম একটি কবিতা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব যে কবিতাটি হয়তোবা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে বলে আমার মনে হয়।


কবিতা

কবিতার নামঃ---নিরুদ্দেশ


তোমারে আমি বৃষ্টি হতে কই নাই
তোমারে আমি কইছিলাম আকাশ হইতে
বৃষ্টি যেমন মাটিতে পড়ার আগেই বালুকণা তারে চুইষে নেয়,আর বৃষ্টি ফুরাইয়া যায়
আমি তোমারে সেই রকম ভাবে ফুড়াইয়া দিতে চাই নাই।
তুমি ফুরাইয়া যাওয়ার আগেই আমি তোমারে একটা পাতিলে রাইখা দিতে চাইছিলাম
রাইখা দিতে চাইছিলাম তোমার ক্ষুদ্র ক্ষুদ্র অভিমান রাগ আর একটু ভালোবাসা।
তয়, তুমি বরাবরই আমার সাথে অনেক জিদ করতা
তোমার জিদের কাছে আমি কি আর পাইরা উঠতাম...??
হাপাইয়া যাইতাম তো...!!
আস্তে আস্তে আমিও তোমার মত জিদ করা শুরু কইরা দিলাম।
ততক্ষণে তুমি বধূবেশে বইসা গেছো
এমনটা তো হওয়ার কথা ছিল না।
কথা ছিল দুইজনে হাত ধইরা রাত্রিবেলা ভেজা ঘাসে খালি পায়ে হাটাহাটি করমু
কথা ছিল ছাদে দাঁড়াইয়া আকাশের দিকে চাইয়া তারা গুনবো।
সবকিছু তোমার কাছে হঠাৎ কইরা তুচ্ছ মনে হইবো এইটা ভাবি নাই
তোমারে হারাইয়া ফেলানের আগেই আমি নিজেরে হারাইয়া ফেলছি।
হারাইয়া ফেলছি আমার ভেতরের আমি কে
কোথাও খুইজা পাইতাছিনা আমি আমারে।
তয়,এখন আর তোমারে আগের মত খুঁজি না
খোঁজা খুঁজির এই শহরে তুমি বরাবরই অতিথি পাখির ল্যাহান,
দূর থাইকা তোমারে দেখতে পাই তয় ধরার সাধ্য আর নাই।
এ্যাহন তোমারে খুঁজতে গেলে দরকার পড়বো একশ ঘাত চাবুকের বারি।
মনে রাইখো,এই দেখাই শ্যাষ দেখা নয়।
আবার আমাদের দেখা অইবো,কথাও অইব
শুধু থাকবো না একে অপরের কাছে পাওয়ার ইচ্ছেটা...!!


সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

বিবরণ
বিভাগস্বরচিত কবিতা
বিষয়আফসোস
কবিতার কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ভাই আমার কাছে কবিতা লিখতে যতটা ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে কবিতা পড়তে। আর কবিতার মধ্যে নিজের মনের অনুভূতিগুলো প্রকাশ করা খুব সহজ হয়। আপনি আজকে নিরুদ্দেশ নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। সব মিলে খুবই দারুণ ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমিও আপনার মত কবিতা পড়তে অনেক বেশি ভালবাসি লেখার থেকে। আমার এই কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম কিছু কিছু মন্তব্য আছে যে মন্তব্য গুলো পড়লে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই এই কবিতাটা একদম মনের গভীর থেকে লিখেছেন পড়েই বুঝতে পারলাম। ভালোবাসার মানুষকে নিয়ে আসলে অনেক স্বপ্ন থাকে কিন্তু কিছু কিছু কারণে সে সব স্বপ্নগুলো হয়তো পূরণ হয় না। যাইহোক অনেক ভালো লেগেছে এই কবিতাটি। খাস বাংলায় রচিত এরকম কবিতা গুলো পড়তে অনেক বেশি ভালো লাগে।

 3 years ago 

ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন থাকলেও স্বপ্নগুলো একটা সময় পূরণ হবে কিনা সেটা কেউ জানে না। কিন্তু আমরা মানুষেরা বরাবরই স্বপ্ন দেখি কারণ আমরা স্বপ্নবিলাসী স্বপ্ন দেখতে আমরা ভালোবাসি। আমার এই কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নিরুদ্দেশ নিয়ে চমৎকার একটি কবিতা আপনি উপস্থাপন করেছেন ভাইয়া। কবিতার লাইন গুলো অনেক সুন্দর ছিল। ভাইয়া আমি কবিতা লিখতে পারি না তবে আপনাদের এত সুন্দর কবিতা পড়ে সত্যিই মন ভালো হয়ে যায়। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আমিও আগে তেমন একটা কবিতা লিখতে পারতাম না কিন্তু অল্প অল্প করে লিখতে লিখতে এখন মোটামুটি ভাবে কিছু লিখতে পারি। আপনিও চেষ্টা করে যাবেন সুন্দর কবিতা লেখার তাহলে অবশ্যই একটা সময় গিয়ে অনেক বেশি সুন্দর কবিতা লিখতে পারবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমিও আপনার মত কবিতা পড়তে এবং লিখতে অনেক বেশি ভালবাসি ভাই । কবিতার মাধ্যমে আমরা আসলেই আমাদের মনের ভাবকে খুব সুন্দর ভাবে প্রকাশ করতে পারি ,যা অন্য কোন মাধ্যম দ্বারা প্রকাশ করা যায় না। অসাধারণ ছিল কবিতার প্রত্যেকটা লাইন। আঞ্চলিক ভাষায় কবিতাটি লিখলেও, আপনি এর মাধ্যমে খুব সুন্দর ভাবে এক প্রেমিকের তার প্রেমিকা হারানোর তীব্র আর্তনাদ তুলে ধরেছেন। শুভ কামনা রইল ভাই আপনার জন্য।

 3 years ago 

কবিতা পড়তে এবং লিখতে বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে কবিতা পড়তে আমি অনেক বেশি পছন্দ করি। কমিউনিটিতে এখন সকলেই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখছে তাদের থেকে অনুপ্রাণিত হয়েই আমার এই কবিতা লেখা। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আঞ্চলিক ভাষার কবিতা আগে কখনো পড়িনি। আপনার কবিতাটি প্রথম পড়লাম। প্রেমিকের প্রেমিকা হারানোর আর্তনাদ খুব সুন্দরভাবে কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। আসলে এই কষ্টগুলো যে পার করে সেই বুঝতে পারে যে কেমন। অন্যের তা উপলব্ধি করা সম্ভব নয়। ভালো লাগলো কবিতাটি পড়ে।

 3 years ago 

আসলেই প্রেমিক হৃদয়ের আত্মচিৎকার এটা কেউ কখনো বুঝতে পারে না যদি সেই মানুষটা সেরকম কোন ধরনের কষ্ট না পায়। আঞ্চলিক ভাষায় এর আগে আমিও কখনো কবিতা লিখেনি এই প্রথমবার লিখলাম আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

খুবই বড় আকারের একটি কবিতা তৈরি করে ফেলেছেন আপনি৷ এই কবিতাটি খুবই সুন্দর হয়েছে এবং খুবই ভালো লাগলো এত বড় একটি কবিতা পড়তে পেরে। আপনার কবি প্রতিভা অনেক ভালো।
এই কবিতা যে লাইনগুলো আমার ভালো লেগেছে সেই লাইনগুলো হল :

সবকিছু তোমার কাছে হঠাৎ কইরা তুচ্ছ মনে হইবো এইটা ভাবি নাই
তোমারে হারাইয়া ফেলানের আগেই আমি নিজেরে হারাইয়া ফেলছি।
হারাইয়া ফেলছি আমার ভেতরের আমি কে
কোথাও খুইজা পাইতাছিনা আমি আমারে।

 3 years ago 

নির্দিষ্ট কয়েকটি লাইন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আর আমি কবিতাটি যদিও ছোট লিখতে চেয়েছিলাম তবে লিখতে গিয়ে অনেক বেশি বড় হয়ে গিয়েছে। প্রতিনিয়ত এরকম সুন্দর মন্তব্য করে যাবেন বলে আশা রাখি ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দারুন কবিতা লেখেন তো ভাই। এত সুন্দর করে কবিতাটি লিখেছেন যে আমি দু তিনবার কবিতাটিই পড়লাম। প্রিয় মানুষটিকে নিয়ে এত সুন্দর করে কবিতা লেখা যায় তা আমি আপনার পোস্ট পড়ে ভালোই জানতে পারলাম। আগামীতে আরও সুন্দর সুন্দর কবিতা চাই।

 3 years ago 

আপনার এই সুন্দর মন্তব্য করে খুবই ভালো লাগলো আপু যদিও আমি খুব একটা ভালো কবিতা লিখতে পারি না তবে চেষ্টা করেছি সুন্দরভাবে গুছিয়ে লেখার। আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39