এবার গন্তব্যে পৌঁছানোর পালা

in আমার বাংলা ব্লগ3 years ago

আজ - ২২ বৈশাখ| ১৪৩০ বঙ্গাব্দ | শুক্রবার | গ্রীষ্মকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে ঈদের ছুটি শেষ হওয়ায় যে যার গন্তব্যে পৌঁছে যাচ্ছে, হয়তোবা অনেক দিন আর এরকম সুন্দর মুহূর্ত অতিবাহিত করা হবে না। এই বিষয়টা নিয়েই আপনাদের মাঝে একটি পোস্ট শেয়ার করব,আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
  • এবার গন্তব্যে পৌঁছানোর পালা
  • আজ ২২ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ
  • শুক্রবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ দুপুর সবাইকে......!!


আমরা কেউই নির্দিষ্ট একটা জায়গায় চিরদিনের জন্য আবদ্ধ থাকতে পারে না। আমরা যদিও সব সময়ই আমাদের ভাললাগার জায়গাগুলোতে তাতে অনেক বেশি পছন্দ করি। কিন্তু আমরা চাইলেই কি আমাদের ভালোলাগার জায়গাগুলোতে সারা জীবন থেকে যেতে পারি...?? সত্যি বলতে এটাই যে আমরা চাইলেও আমাদের ভালোলাগার জায়গাগুলোতে চিরদিন থাকতে পারিনা, আমরা সারাজীবন থাকতে চাইলেও সময় এবং পরিবেশ আমাদেরকে বাধ্য করে সেই জায়গা পরিত্যাগ করতে। যদিও এই জায়গা পরিত্যাগ করাটা নিজের ইচ্ছের বিরুদ্ধেও মাঝে মাঝে চলে যায়, তবে একটা না একটা সময় আমরা নিজেরাও এটা মেনে নিই যে আমরা কখনোই একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকি না। ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই আমাদের একটা সময় নিজেদের প্রিয় জায়গাগুলো ছেড়ে অন্যথায় চলে যেতে হয়। মেয়েদের ক্ষেত্রে এই জায়গা পরিবর্তনটা বিয়ের মাধ্যমে সম্পন্ন হয় আর ছেলেদের ক্ষেত্রে চাকুরি করার মাধ্যমে সম্পন্ন হয়। যদিও এমন অনেক মেয়ে আছে যারা বিয়ে এবং চাকুরি এই দুইয়ের মাধ্যমেই নিজেদের জায়গা পরিবর্তন করে। এই ব্যাপারটা দ্বারা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আসলেই সবাই সবার জায়গা একটা না একটা সময় পরিবর্তন করেই ফেলে, হয়তো নিজের ইচ্ছায় আবার নয়তো বাধ্য হয়ে। চিরকাল কেউ একটি জায়গায় স্থির নয়।

ঈদের আগে ঢাকা থেকে বাসায় এসেছিলাম। ঢাকা থেকে বাসায় আসার পরে অনেক অনেক পরিচিত মুখ যাদের সঙ্গে ছোটবেলা থেকে বড় হয়েছি একসঙ্গে একই মাঠে খেলাধুলা করেছি সকাল বিকাল এখানে ওখানে দৌড়ে বেড়িয়েছে তাদের সঙ্গেই অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলাম প্রতিটা দিন প্রতিটা সন্ধ্যা প্রতিটা রাত্রি। ব্যাপারটা আপনি ভাবুন যাদের সঙ্গে আপনি ছোটবেলা থেকেই বড় হয়েছেন বড় হবার পরেও তাদের সঙ্গে কোন একটা নির্জন জায়গায় বসে আড্ডা দিচ্ছেন ব্যাপারটা আপনার কাছে কেমন মনে হবে। অবশ্যই এর থেকে সুন্দর এবং রোমাঞ্চকর মুহূর্ত আর হতে পারে না। ঠিক তেমনি ভাবে আমিও এরকম সুন্দর এবং রোমাঞ্চকর মুহুর্ত অতিবাহিত করেছিলাম এলাকার বড় ভাই এবং বন্ধুদের সঙ্গে।

সত্যি বলতে ছোটবেলা থেকে ছোট ভাইদের সঙ্গে আমার তেমন একটা ওঠাবসা ছিল না সবসময় বড় ভাইদের সঙ্গে চলাফেরা করেছি যার কারণে বড় ভাইদের কাছ থেকে অনেক অনেক উপদেশ শুনেছি যেটা আমি বাস্তব জীবনে এখন অনেক দিক দিয়েই অনুপ্রেরণা পাচ্ছি। বাসায় আসার পর থেকেই এত এত সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছি যে যেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। যদিও সুন্দর মুহূর্ত গুলো সব সময়ই অল্প সময়ের জন্যই হয় এগুলো আমাদের জীবনে হঠাৎ করেই চলে আসে যতটুকু সময় অতিবাহিত করি না কেন সব সময় অল্প সময়েই অতিবাহিত করেছি বলে মনে হয়েছে।

তবে ওই যে আমি আপনাদেরকে প্রথমেই বললাম মানুষ নির্দিষ্ট একটা জায়গায় চিরদিন স্থির থাকে না একটা না একটা সময় সেই জায়গা পরিবর্তন করতে হয়। আমার ক্ষেত্রেও সেই সময়টা এখন চলে এসেছে যে যার গন্তব্যে পৌঁছে যাচ্ছে হয়তো অনেকে পৌঁছে দিয়েছে অনেকদিন আগেই। এবার আমার গন্তব্যে পৌঁছানোর পালা..!!

group-2351896_1280.png

source


প্রতিদিনের মতো গতকাল বিকাল বেলা বের হয়েছিলাম সকলের সঙ্গে আড্ডা দিবে বলে। কিন্তু এটা মনেই ছিল না যে যাদের সঙ্গে এতটা দিন অতিবাহিত করেছি তাদের অনেকেই এখন যে যার নিজের গন্তব্যে চলে গিয়েছে। প্রতিদিন যেখানে বিকেল বেলা গিয়ে মিলিত হতাম ঠিক সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকলাম। মনে মনে ভাবছিলাম হয়তো কেউ না কেউ আসবে। মেসেঞ্জারে গ্রুপে নক দিলাম, কিন্তু আফসোস কাউকেই সেই মুহূর্তে খুঁজে পেলাম না কারণ সবাই যে যার গন্তব্যে পৌঁছে দিয়েছে। নিজের কাছে খুবই খারাপ লাগছিল এতটা দিন যাদের সঙ্গে সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছি তাদেরকে এই আজ নেই সবাই চলে গিয়েছে একা একা বসে ছিলাম অনেকটা সময়। সেখানে প্রায় সন্ধ্যে অব্দি বসে ছিলাম আমরা মাত্র তিনজন। তিনজন বসে বসে অনেক খোশ গল্প করছিলাম সেই সাথে এতদিনের কাটানো সুন্দর মুহূর্ত গুলো নিয়ে অনেক অনেক গল্প করছিলাম সকলের মনের মধ্যেই একটা আফসোস কাজ করছিল,ঠিক আমার মতই।

শুধু একটা কথাই বারবার মনে পড়ছিল আর মুখ দিয়ে সেটাই বলছিলাম এতদিন খুবই সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলাম আজকে আর তেমন কেউ নেই। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরে চলে গিয়েছিলাম বাজারে সেখানে গিয়ে তিনজনেই সুন্দর মুহূর্ত অতিবাহিত করে রাত্রিবেলা বাসায় ফিরেছিলাম। আমরা যে তিনজন সেখানে আড্ডা দিয়েছিলাম সে তিনজনের মধ্যে আজকে সকাল বেলা দুজন চলে গিয়েছে তাদের গন্তব্যস্থলে অনেকটাই একা হয়ে গিয়েছি। নিজের কাছে খুব খারাপ লাগছে মন চাইছে না বাসা থেকে কোথাও যেতে তবে নিজের ইচ্ছের বিরুদ্ধে হলেও গতকাল আমাকে চলে যেতে হবে। গতকাল ঢাকার উদ্দেশ্যে রওনা করব লেখাপড়ার জন্য। এদিকে বিএসসি তে ভর্তি প্রায় কনফার্ম করে ফেলেছি সামনের সপ্তাহ থেকে ক্লাস শুরু।

যদিও এই ক্লাস করাটা আমার কাছে অনেক বেশি যন্ত্রণাদায়ক মনে হচ্ছে। তবুও কিছু করার নেই ক্লাস তো করতেই হবে যার কারণে আগামীকাল সকালবেলা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো হয়তোবা প্রিয় মুখ এবং প্রিয় মানুষগুলোর সঙ্গে অনেকদিন দেখা হবে না। চাইলেও হয়তোবা এরকম সকলে মিলে একটা নির্দিষ্ট জায়গায় বসে আড্ডা দিতে পারব না আবার হয়তোবা বাসায় আসব কোরবানি ঈদের মধ্যে। এতটা দিন একা একাই থাকতে হবে মাঝে মাঝে হয়তো গ্রুপ কলে কথা হবে তবে কেউ কাউকে ছুঁয়ে দেখা হবে না। হাসতে হাসতে অন্যের গায়ের উপর ঢলে পড়া হবে না। ভাবতেই অনেকটা কষ্ট লাগছে।

video-conference-2766604_1280.png

source


একটা সময় পার হওয়ার পরে নিজের মধ্যে অনেক গুলো কথা জমা হবে কিন্তু সেই কথাগুলো বলার মত কাউকে পাশে পাওয়া হবে না। কথাগুলো নিজের মনের মধ্যে জমে থাকতে থাকতে একটা সময় জমাটবদ্ধ হয়ে মাটি চাপা পড়ে থাকার মতই চাপা পড়ে যাবে। এই মুহূর্তগুলো সত্যিই অনেক বেশি কষ্টদায়ক কথা বলার জন্য পাশে কাউকে না কাউকে দরকার হয় তবে সেটা যদি এলাকার বড় ভাই অথবা ছোটবেলা যাদের সঙ্গে বড় হয়েছি তাদের মধ্যে কেউ থাকে তাহলে তো আর কোন কথাই নেই। যখন একা একা থাকবো তখন এই কথাগুলো খুব মনে পড়বে তখন ঠোঁটের কোণে মৃদু একা হাসি দিয়ে হয়তো বা বলতে হবে কতই না সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলাম সেদিন রাত্রিবেলা।

এরকম মুহূর্ত বারবার কাটাতে মন চাইবে কিন্তু ইচ্ছে থাকলেই সেই মুহূর্তগুলো বারবার ফিরে পাওয়া হবে না। নির্দিষ্ট একটা সময়ই সেই মুহূর্তগুলো ফিরে পাওয়া যাবে। তবে এই মুহূর্তগুলো মনে হবে খুব তাড়াতাড়ি ফিরে আসুক। যাইহোক নির্দিষ্ট একটা সময় পড়ে মনটা স্থির হয়ে যাবে হয়তোবা কষ্টটাও কিছুটা কমে যাবে তবে বারবার সেই মুহূর্তগুলো ফিরে পেতে মন চাই অপেক্ষায় থাকতে হবে। অপেক্ষার ফল চিরদিনই মিষ্টি হয় এটা আমি বরাবরই বিশ্বাস করি।

যাইহোক এটাই ছিল আমার আজকের পোস্ট আশা করছি, আশা করছি আমার এই পোস্ট আপনাদের খুবই ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোন পোস্টে, নতুন ভাবে,নতুন রূপে। সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে....!!



সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগসাধারণ লেখালেখি
বিষয়এবার গন্তব্যে পৌঁছানোর পালা
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

মানুষের জীবন বড় বিচিত্র। মানুষ বিভিন্ন প্রয়োজনে কিংবা জীবিকার তাগিদে এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন করে। মেয়েদের ক্ষেত্রে চাকরি কিংবা বিয়ের হওয়ার পরে পরিবর্তন হয়। সেই পরিবর্তন অবশ্যই মেনে নেই সময়ের পরিবর্তনের সাথে সাথে। আবার ছেলেদের ক্ষেত্রেও ঠিক তেমনি অনেকের আবার চাকরি হয়ে অনেক দূরে চলে আসে। সেটাও সময়ের পরিবর্তনের সাথে সাথে ঠিক হয়ে যায়। কোন কিছু স্থায়ী না আমাদের এই মানব জীবনে। যত প্রিয় মুখ থাকুক না কেন যত প্রিয় কিছু থাকুক না কেন সবকিছুকে ফেলে রেখে গন্তব্যে চলে যেতে হবে। অনেক ভালো লেগেছে আপনার আজকের পোস্টটি পড়ে।

 3 years ago 

আসলেই কোন কিছুই স্থায়ী নয় একটা না একটা সময় সেটা অস্থায়ী হয়ে পড়ে মানব জীবন হয়তোবা এমনই। সকল ভালবাসার মানুষ এবং সকল ভালবাসার মানুষ এবং চিরচেনা শহর ছেড়ে একসময় চলে যেতে হয় দূর অজানায়। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38