অসুস্থতা যেন পিছুই ছাড়ছে না
আজ--৩০ শ্রাবণ | ১৪৩১ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল|
আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
- প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
- অসুস্থতা যেন পিছুই ছাড়ছে না
- আজ--৩০শশ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
- বুধবার
তো চলুন শুরু করা যাক...!
শুভ দুপুর সবাইকে......!!
যখন আমরা সুস্থ থাকি তখন পৃথিবীটাকে আমাদের কাছে অনেক বেশি রঙিন এবং রোমাঞ্চকর মনে হয় মনে হয় এই পৃথিবীটা কতটাই সুন্দর আর কত সুন্দর করে আমরা জীবন অতিবাহিত করছি। কিন্তু ক্ষণিকের জন্য যখন আমরা অসুস্থ হই তখন নিজের কাছে কতটা খারাপ লাগে এটা হয়তোবা আপনারা সকলেই জানেন। আমরা মানুষেরা সামান্য একটু অসুখ হলেই অনেকটাই ভেঙ্গে পড়ি তবে সকল মানুষদের একই রকম তা কিন্তু নয় পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যে মানুষগুলো অনেক কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছে, সেই সাথে তাদের এমন এক ধরনের শরীরে রোগ বাসা বেধেছে যেই রোগ হয়তোবা কখনোই ভালো হবে না তারপরেও তারা পৃথিবীতে বেঁচে আছে কিন্তু মাঝে মাঝে আমি একটা জিনিস ভেবে রীতিমতো অবাক হয়ে যায় যে এই মানুষগুলো পৃথিবীতে কিভাবে বেঁচে আছে। কারণ মানুষ অসুস্থ থাকে সাত দিন অথবা দশ দিন কিন্তু মাসের পর মাস বছরের পর বছর একটা মানুষ কিভাবে অসুস্থ হয়ে বেঁচে থাকে এটা আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে কিছুতেই বুঝে আসে না। তবে সুস্থতা সৃষ্টিকর্তার অনেক বড় একটা নিয়ামত এই নিয়ামত সৃষ্টিকর্তা সকলকেই দেন না তবে যাকে এই নিয়ামত সৃষ্টিকর্তা দান করেন সৃষ্টিকর্তার দরবারে অবশ্যই শুকরিয়া আদায় করা উচিত সবসময়ই। আমাদের শরীর এবং মন যদি দুটোই অনেক বেশি সুস্থ থাকে তাহলে আমাদের অনেক বেশি ভালো লাগে কিন্তু যখন শরীর এবং মন এই দুটোর যে কোন একটা কিছুটা অসুস্থ হয়ে যায় বা কিছুটা খারাপ হয়ে যায় তখন অনেক বেশি খারাপ লাগে।
কিছুদিন আগে এই হঠাৎ রাতের বেলা মাথার বাম সাইড টা অনেক বেশি ব্যথা শুরু করে। মাঝে মাঝে এই মাথার যেকোনো এক সাইড আমার ব্যথা করে এটা আমি জানি এটা অনেকদিন আগে থেকেই। যখনই মাথার কোন এক সাইট ব্যথা করে আমি একটা লোসেকটিল আর একটা নাপা এক্সট্রা খেয়ে দেই অথবা গোসল করি অথবা কিছু সময় ঘুমাই। এই তিনটার যেকোনো একটা কাজ করলেই আল্লাহর রহমতে ২০ থেকে ৩০ মিনিটের মধ্যেই মাথাব্যথাটা ঠিক হয়ে যায়। এবারও যখন মাথার বাম সাইডটা ব্যথা করছিল তখন গোসল করে এসে একটা লোসেকটিল আর একটা নাপা এক্সট্রা খেয়েছিলাম। এরপরে ভাবলাম হয়তো বা কিছু সময় পরে ঠিক হয়ে যাবে কিন্তু অনেকটা সময় অতিবাহিত হবার পরেও মাথার ব্যথারটা কোনভাবেই ঠিক হচ্ছিল না। এভাবেই প্রায় কেটে গেল কয়েক ঘন্টা যখন আর মাথার ব্যথা ঠিক হচ্ছিল না তখন ভাবলাম তাহলে কিছু সময় ঘুমাই। ঘুমানোর চেষ্টা করলাম অনেক রকম ভাবেই কিন্তু মাথার ব্যথাটা এতটাই তীব্র ছিল যে কোনভাবেই ঘুমাতে পারছিলাম না আস্তে আস্তে মনে হচ্ছিল বাম দিকের ব্যথাটা মাথার পেছন সাইডে চলে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে কি করব সেটা বুঝে উঠতে পারছিলাম না তবে খুব করেই চাইছিলাম যে যেন কিছু সময় ঘুমাতে পারি কিন্তু কিছুতেই আমার দু চোখে ঘুম আসছিল না।
বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা বুঝতেই পারিনি। হঠাৎ করে রাত প্রায় সাড়ে চারটার দিকে ঘুম ভাঙ্গে সাড়ে চারটার দিকে ঘুম ভাঙার পরে তখন মনে হচ্ছিল মাথার ব্যথাটা কিছুটা হলেও কমেছে। কিন্তু উঠে ওয়াশরুমে গিয়েছি ওয়াশ রুম থেকে বের হওয়ার পরে আবার মাথার ব্যথা আগের মত শুরু হয়ে গিয়েছে। বুঝে উঠতে পারছিলাম না যে হঠাৎ করে আমার সঙ্গে কি এমন হলো কি এমন ঘটছে যে তিন রকমের পদ্ধতি অবলম্বন করার পরেও মাথার ব্যথাটা কোনভাবেই কমছে না। তখন সত্যিই নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছিল মনে মনে ভাবছিলাম কি পদ্ধতি বা কি পন্থা অবলম্বন করলে আমার এই মাথার ব্যথা দূর হবে কিছুতেই শুয়ে থাকতে পারছিলাম না। আবার বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম হয়তোবা কিছু সময় ঘুমিয়ে ছিলাম কিন্তু সকাল ছটার দিকেই ঘুমটা ভেঙে গেল।
ঘুম ভেঙে যাওয়ার পরেও আমি কোনোভাবেই মাথা বালিশের উপর থেকে নাড়াতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার মাথাটা অনেক বেশি ভারী হয়ে আছে কোনভাবেই আমি উঠে বসতে পারছিলাম না তবে এতোটুকু বুঝতে পারছিলাম যে আমি মাথা এদিকে ওদিকে কোন দিকেই নাড়াতে পারছি না। এরকম ভাবেই প্রায় কিছু সময় শুয়ে ছিলাম আমি নিজেও ইচ্ছাকৃতভাবে মাথা না ছিলাম না কারণ আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছিল আমি যদি মাথা নারানারি করি তাহলে হয়তো বা মাথা আবার ব্যথা শুরু করবে। সত্যি বলতে মনের মধ্যে এক অকুতো ভয় নিয়েই আমি অবশেষে বিছানা থেকে উঠে পড়ি। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসে যাই। মোটামুটি তখন অবধি সবকিছু ঠিকঠাকই ছিল মাথার ব্যথাটা কিছুটা কমেছিল। এরকমভাবে দুপুর পর্যন্ত ঠিকঠাকই ছিল কিন্তু দুপুরের পর থেকে আবার মাথার ব্যথা শুরু হয় এরকম ভাবে মাথার ব্যথা প্রায় তিন থেকে চার দিন ছিল কখনো বাম পাশ কখনো ডান পাশ কখনোবা পিছন সাইড কখনো বা কপাল, এক এক সময় এক এক সাইড প্রচন্ড রকম ভাবে ব্যথা করেছে যদিও এটা আমি কখনোই কাউকে বুঝতে দেইনি নিজের মধ্যেই রেখে দিয়েছিলাম। সারাদিনের অফিসের ক্লান্তি শেষ করে যখন রুমে আসতাম তখন অনেকটাই খারাপ লাগতো এতটা বেশি তীব্র মাথার ব্যথা আমি এর আগে কখনোই উপভোগ করিনি।
যাইহোক তিন থেকে চার দিনের মাথাব্যথা শেষে অবশেষে আপনাআপনি মাথার ব্যথাটা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গিয়েছে। কিন্তু মাথার ব্যথা ঠিক হবার পরেই আবার নতুন আরেকটা ওষুধ শরীরে দেখা দিয়েছে সেটা হচ্ছে বিষফোঁড়া। এই বিষফোঁড়াটা হয়েছে ডান হাতের কাধের নিচে। গতবছর ঠিক এই একই সময়ে এই একই জায়গাতেই আমার একটা বিষফোঁড়া হয়েছিল, বিষফোঁড়াটা অনেক বেশি বড় হয়েছিল যেটার দুঃখ এবং যন্ত্রনা আমি গত বছর উপভোগ করেছিলাম এতটা বেশি যন্ত্রণা উপভোগ করেছিলাম যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বিশেষ করে ওই বিষ করার ভেতর থেকে অনেক রক্ত বের হয়েছিল এবারও ঠিক একই জায়গাতেই একই রকমের বিষফোঁড়া হয়েছে জানিনা এই বিষফোঁড়া কতদিন থাকবে। তবে সত্যি বলতে এটা আগের বছরের থেকে অনেকটাই বড় এবং ভেতরে শক্ত হয়ে গিয়েছে। ডান হাত দিয়ে আমি কোন কাজ খুব একটা ভালোভাবে করতে পারছি না কারণ পুরো সাইট টাই ব্যথা হয়ে আছে নিজের মনের বিরুদ্ধে গিয়ে ডান হাত দিয়ে কাজ করতে হচ্ছে তবে মাঝে মাঝে অনেক বেশি যন্ত্রণা করে। আম্মুকে এই ব্যাপারটা জানালাম আম্মু বলল যে চুন কিনে নিয়ে এসে চারিদিকে লাগিয়ে রাখতে। গতকাল রাতে চুন লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা উঠে দেখি কিছুটা বসে গিয়েছে।
সকালের ভাব দেখে মনে হচ্ছিল যে খুব দ্রুতই এটা ঠিক হয়ে যাবে কিন্তু দুপুর বেলা এটা তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে মনে হচ্ছে আগের থেকে আরো একটু বড় হয়ে গিয়েছে এবং ভেতরের শক্ত ভাবটা আরো বেশি শক্ত হয়ে গিয়েছে। জানিনা কি হবে এটা আগের বছরের মত এবারও অনেক দুঃখ-কষ্টের মধ্যে কয়েকটা দিন অতিবাহিত করতে হবে। আসলে আমরা যখন অসুস্থ হই বা আমাদের শরীরে যখন ছোট্ট কোন রোগ বাসা বাঁধে তখন সেটাকেই আমাদের অনেক বড় ধরনের রোগ বলে মনে হয় আমার কাছে সেটাই মনে হচ্ছে। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যেন খুব দ্রুতই সুস্থ হয়ে যেতে পারি। সেই সাথে সকলেই চেষ্টা করবেন নিজের জায়গা থেকে সবসময়ই সুস্থ থাকার জন্য এবং আশেপাশের মানুষদের সুস্থ রাখার।
দিনশেষে আমাদের সকলেরই সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। সুস্থ না থাকলে আপনার যতই টাকা পয়সা ধন দৌলত থাকুক না কেন আপনি মনের দিক দিয়ে কখনোই সুখী হতে পারবেন না সবসময়ই আপনার মনের মধ্যে এক অকুতোভয় কাজ করবে আর এই ভয় নিয়ে বেঁচে থাকাটা কখনোই সম্ভব নয়। এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত পোস্ট আশা করছি আমার এই পোস্ট আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজ আর নয় এখানেই শেষ করছি, সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে...!!
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা
| বিভাগ | জেনারেল রাইটিং |
|---|---|
| বিষয় | অসুস্থতা যেন পিছুই ছাড়ছে না |
| পোস্ট এর কারিগর | @jibon47 |
| অবস্থান | [সংযুক্তি]source |
আমি জীবন মাহমুদ, আমার ইউজার নেম @jibon47। আমি মাতৃভাষা এবং মাতৃভূমিকে অনেক বেশি ভালোবাসি। আব্বু আম্মু আর ছোট বোনকে নিয়েই আমার পরিবার। এই তিনজন মানুষকে কেন্দ্র করেই আমার পৃথিবী।একসাথে সবাইকে খুশি করা তো সম্ভব নয়, তারপরও আমি চেষ্টা করি পরিবারের সবাইকে খুশি রাখার। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে।আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি। আমি গান গাইতে, কবিতা লিখতে, এবং ভাই ব্রাদারের সঙ্গে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালোবাসি। সত্যি বলতে আমি প্রচন্ড রকমের অভিমানী, হতে পারে এটা আমার একটা বদ অভ্যাস। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব,"আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, পরিশ্রম সফলতার চাবিকাঠি।
@jibon47
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপনার শারীরিক অসুস্থতার কথা জেনে খুবই খারাপ লাগলো। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আসলে মাথা ব্যথা অনেকগুলো কারণেই হতে পারে। মাইগ্রেশনের সমস্যা থাকলে কিংবা ঠান্ডার কারণে এরকম মাথা ব্যথা হতে পারে। প্রোপার ট্রিটমেন্ট নিলে আশা করছি সুস্থ হয়ে যাবেন। অসুস্থ থাকলে দিনগুলো সত্যিই খুব খারাপ কাটে।
প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন আমাদের মাঝেই স্বাভাবিকভাবে কাজ করেন। সুস্থতা কতটা নেয়ামত যারা সুস্থ আছেন তারা বুঝেন। তখনই বুঝা যায় সুস্থতা কত নেয়ামত যখন নিজে অসুস্থ হয়ে পড়ি। আমিও বেশ কয়েকদিন ধরে অসুস্থ যদিও সিরিয়াস না কিন্তু শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগেনা। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। দোয়া রইল আপনার জন্য।
সুস্থতা যে আল্লাহর কত বড় নেয়ামত তা কেবলমাত্র অসুস্থ অবস্থায় বোঝা যায়।আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে আপনার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পারলাম।মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা আপনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।সকল অসুখ-বিসুখ থেকে সৃষ্টিকর্তার জন্য আপনাকে হেফাজত করেন।