অনলাইন থেকে টি শার্ট কেনার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ--২৯ কার্তিক | ১৪৩১ বঙ্গাব্দ |শনিবার | হেমন্তকাল|



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে অনলাইন থেকে টি শার্ট কেনার অনুভূতি তুলে ধরব, অনুভূতিটা খুব একটা বেশি ভালো ছিল না কিছুটা হতাশ হয়ে গিয়েছিলাম। আশা করছি আমার এই পোস্ট আপনাদের সবার ভালো লাগবে।



  • প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
  • অনলাইন থেকে টি শার্ট কেনার অনুভূতি
  • আজ--২৯অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • শনিবার।


তো চলুন শুরু করা যাক...!


শুভ দুপুর সবাইকে......!!


Picsart_24-12-12_11-40-25-271.jpg

কভার ফটো তৈরিতে--@jibon47



আমরা অনেকেই আছি অনলাইন থেকে কেনাকাটা করতে অনেক বেশি ভালোবাসি এবং পছন্দ করি। আমার এমন অনেক মানুষ আছে যারা কিনা অনলাইন থেকে কোন কিছু কেনাকাটা করতে খুব একটা বেশি পছন্দ করে না বা স্বাস্থ্যন্দ বোধ করেনা, এই মানুষগুলো সব সময়ই মার্কেটে গিয়ে জিনিসগুলো দেখে বুঝে তারপরে কোন কিছু ক্রয় করে যাতে করে পরবর্তীতে পস্তাতে না হয়। কিন্তু আবার এমন অনেক মানুষ আছে যারা অনেক বেশি ব্যস্ত থাকে আবার অনেকেই হয়তো বা মার্কেটে গিয়ে কোন কিছু কেনাকাটা করতে খুব একটা বেশি পছন্দ করে না কারণ সবসময়ই ভিড় এবং কোলাহলপূর্ণ জায়গায় গিয়ে কোন কিছু সময় নিয়ে ধৈর্য নিয়ে যে কিনবে তাদের হয়তোবা সেই সময়টা হয়ে ওঠে না। আগে মার্কেটে গিয়েই জিনিসপত্র কিনতাম কিন্তু বর্তমান সময়ে মার্কেটে খুব একটা বেশি যাওয়া হয়ে ওঠে না যার কারণে মাঝে মাঝে অনলাইন থেকেই জিনিসগুলো ক্রয় করতে হয়। তবে আমি আপনাদেরকে একটা সাজেশন দিব সেটা হচ্ছে যে সবসময়ই কোন পোশাক কিনতে হলে অনলাইন থেকে ক্রয় না করাই উচিত। পোশাক কিনতে হলে অবশ্যই মার্কেটে গিয়ে দেখে বুঝে তারপরে ক্রয় করা উচিত এতে করে পরবর্তীতে পস্তানোর ভয়টা খুবই কম থাকে। মার্কেট থেকে কোন কিছু ক্রয় করলে অবশ্য পরবর্তীতে পস্তাতে হয়।

কেন আমি আপনাদেরকে এই কথাটা বললাম এখন আমি আপনাদের সাথে শেয়ার করি। অনেকদিন হলো টি-শার্ট কেনা হয় না আবার মার্কেটে গিয়ে যে টি শার্টগুলো কিনব সেইরকম সময়ও পাচ্ছিলাম না। মাঝে মাঝে মন চায় তো মার্কেটে গিয়ে কিছু টি-শার্ট ক্রয় করে নিয়ে আসি কিন্তু এতটা বেশি ব্যস্ত সময় অতিবাহিত করছিলাম যে মার্কেটে গিয়ে যে টি-শার্ট ক্রয় করব সেই সময়টা হয়ে উঠছিল না যার কারণে রাতের বেলা বিছানায় শুয়ে শুয়ে কিছু টি শার্ট দেখছিলাম। দেখতে দেখতে একটা পেইজ থেকে একটা কম্বো প্যাক দেখে বেশ ভালই লাগলো। কিছুটা কম দামের মধ্যেই সেই কম্বো প্যাকেজ দিচ্ছিল। এরপরে অনেক ঘাটাঘাটি করে সিদ্ধান্ত নিলাম যে এই কম্ব প্যাকেজ টা নিয়ে নেব এই কম্ব প্যাকেজের মধ্যে ছিল চারটা টি শার্ট যার দাম ছিল প্রায় ৮৫০ প্লাস। মোটামুটি ভাবে t-shirt গুলো আমার কাছে ভালই লেগেছিল। চারটা টি শার্টের চার ধরনের রং ছিল এর মধ্যে আমার কাছে দুটো টি-শার্টের রং অনেক বেশি ভালো লেগেছিল ভেবেছিলাম যে দুটো পর্ব আর দুটো হয়তোবা কাউকে গিফট করবো। এরকম চিন্তা ভাবনা করেই আমি চারটা টি-শার্টের অর্ডার করেছিলাম।

এরপরে আমি চারটা টি-শার্ট অর্ডার করে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি তারা আমাকে জানায় যে তিন থেকে চার দিনের মধ্যেই আমার পৌঁছে যাবে। মোটামুটি ভাবে আমি টাকা ম্যানেজ করে রেখেছিলাম অনেক আগেই এর পরে তিন থেকে চারদিন পরে তারা আমার ফ্যাক্টরির সামনে এসে ফোন দেয় আমি ফ্যাক্টরির গেটে গিয়ে টি শার্ট গুলো নিয়েছিলাম সেখানেই ট্রায়াল দিব ভেবেছিলাম কিন্তু সময় ছিল খুবই কম যার কারণে আর ট্রায়াল দেওয়া হয়নি। কারণ সেদিন হাতে অনেক কাজ ছিল আমি ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করে চারটা টি শার্ট নিয়ে রুমে চলে আসি। আমি শুধুমাত্র দেখেছিলাম টি-শার্টের কাপড় গুলো কেমন এবং টি-শার্টের সেলাই ঠিকঠাক মতো আছে কিনা শরীরের সঙ্গেও ভালোভাবেই লেগেছিল যার কারণে আর খুব একটা বেশি দেখিনি।

IMG20240928141856.jpg

IMG20240928141959.jpg

IMG20240928142015.jpg

IMG20240928142025.jpg

IMG20240928142123.jpg

আমি সবসময়ই এম সাইজের টি শার্ট পড়ি মাঝে মাঝে আবার এক্সেল ও পড়ি। আমি যেই টিশার্ট চারটা অর্ডার করেছিলাম সেটা আমি এম সাইজের অর্ডার করেছিলাম। যাইহোক টি-শার্ট চারটা রুমে রেখে আমি আবার কাজে চলে যাই দুপুরবেলা কাজকর্ম শেষ করে ভেবেছিলাম ট্রায়াল দিব কিন্তু সুযোগ হয়ে ওঠেনি যার কারণে রাতের বেলা কাজকর্ম শেষ করে ঠান্ডা মাথায় ট্রায়াল দেওয়ার চেষ্টা করেছিলাম যখন আমি টি শার্ট চারটা ট্রায়াল দেওয়ার চেষ্টা করি প্রথমটা গায়ে লাগানোর পরেই দেখি যে অনেকটাই ছোট হয়ে গিয়েছে। যেহেতু টি শার্ট প্রথমটা ছোট হয়ে গিয়েছে তার মানে প্রত্যেকটা টি-শার্টই আমার ছোট হবে বলে আমি ধারণা করেছিলাম তবে সত্যি সত্যি যে আমার ধারণা সত্য হয়ে যাবে সেটা আমি ভাবিনি। এরপরে আর ধাপে ধাপে আরও তিনটা টি-শার্ট টায়াল দেওয়ার পরে বুঝতে পারলাম যে প্রত্যেকটা টি-শার্ট আমার ছোট হয়ে গিয়েছে। এতটা বেশি খারাপ লাগছিল যে বলে বোঝাতে পারবো না। এতদিন পরে অনলাইন থেকে কোন জিনিস ক্রয় করার পরে এরকম ভাবে যে হতাশায় পড়ে যাব সেটা কখনোই ভাবেনি।

যাইহোক কি আর করার যেহেতু ছোট হয়ে গিয়েছে এগুলো তো আমি এখন পড়তে পারব না ভেবেছিলাম যে তাদের কাছে আবার ফেরত দিয়ে দেবো কিন্তু আর ফেরত দিতেও ইচ্ছা হয়নি কারণ তাদের কাছে আবার ফোন দিয়ে অনেক রকম কথাবার্তা বলতে হবে তাদের সাথে অনেক রকম কথা হবে এবং তারা ফেরত নেবে কিনা এটাও আমার জানা ছিল না। যার কারণে ভেবেছিলাম যেহেতু চারটা টি শার্ট কিনেই ফেলেছি আমার গায়ে যেহেতু লাগছে না তার মানে আমার থেকে ছোট সাইজের মানুষদের গিফট করে দেব। যেরকম চিন্তা সেরকমই কাজ আমি এই চারটা টি-শার্ট ফ্যাক্টরির ছোট তার ভাইকে গিফট করে দিয়েছিলাম। যেহেতু আমার গায়ে টি শার্ট চারটা লাগছে না রুমেই পড়ে থাকবে তার থেকে কাউকে গিফট করে দিলে সে পড়বে এটা ভেবেই এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। চারজনকে রুমে ডেকে নিয়ে এসে এক এক জনকে এক একটা টি শার্ট দেওয়াতে তারা অনেক বেশি খুশি হয়েছিল। আমারও নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল।

IMG20240928142147.jpg

IMG20240928142205.jpg

IMG_20240928_142336.jpg

IMG_20240928_142431.jpg

এই প্রথমবারের মতো অনলাইন থেকে কোন জিনিস ক্রয় করার পরে কিছুটা হতাশ হয়ে গিয়েছিলাম। সেখান থেকেই সিদ্ধান্ত নিয়েছি অনলাইন থেকে জামা কাপড় আর কখনোই কিনবো না জামা কাপড় বাদে অন্যান্য জিনিসগুলো অনলাইন থেকে ক্রয় করলে মোটামুটি ভাবে চালিয়ে নেওয়া যায় কিন্তু জামা কাপড় যদি ছোট হয় তাহলে সেটা পড়ার মতো অবস্থায় থাকে না। আমি এম সাইজের টি-শার্ট অর্ডার করার পরেও সেটা তারা ছোট সাইজের টিশার্ট আমাকে দিয়ে দিয়েছে। মাঝে মাঝে আসলে অনলাইন থেকে কোন কিছু ক্রয় করতে হলে অনেক চিন্তা ভাবনা করেই ক্রয় করতে হয়। অনলাইন থেকে জামা কাপড় না কিনে অন্যান্য জিনিসগুলো অনলাইন থেকে কিনলে খুব একটা বেশি সমস্যায় পড়তে হয় না।

যাইহোক অনলাইন থেকে টি শার্ট কিনে কিছুটা হতাশ হয়ে পড়েছিলাম। তবে কিছুটা হতাশ হলেও দিনশেষে অল্প একটু খুশি ছিলাম কারণ টি শার্ট চারটা যার ছোট ভাইকে দেওয়ার পরে তারা খুশি ছিল। এটাই ছিল আমার অনলাইন থেকে টি-শার্ট কেনার অনুভূতি। অনুভূতিটা খুব যে একটা ভালো ছিল তা নয় একদমই বিচ্ছিরি একটা অনুভূতি ছিল। এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত পোস্ট আশা করছি আমার এই পোস্ট আপনাদের সকলের অনেক বেশি ভালো লেগেছে। আজ আর নয় এখানেই শেষ করছি, সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে...!!



সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগজেনারেল রাইটিং
বিষয়অনলাইন থেকে টি শার্ট কেনার অনুভূতি।
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source


এটাই আমি..!!

IMG_5290-01.jpeg

আমি জীবন মাহমুদ, আমার ইউজার নেম @jibon47। আমি মাতৃভাষা এবং মাতৃভূমিকে অনেক বেশি ভালোবাসি। আব্বু আম্মু আর ছোট বোনকে নিয়েই আমার পরিবার। এই তিনজন মানুষকে কেন্দ্র করেই আমার পৃথিবী।একসাথে সবাইকে খুশি করা তো সম্ভব নয়, তারপরও আমি চেষ্টা করি পরিবারের সবাইকে খুশি রাখার। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে।আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি। আমি গান গাইতে, কবিতা লিখতে, এবং ভাই ব্রাদারের সঙ্গে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালোবাসি। সত্যি বলতে আমি প্রচন্ড রকমের অভিমানী, হতে পারে এটা আমার একটা বদ অভ্যাস। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব,"আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, পরিশ্রম সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@jibon47



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 
Screenshot_2024-12-14-13-37-48-17_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpgScreenshot_2024-12-14-13-40-33-93_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2024-12-14-13-41-37-90_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg
 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া জামাকাপড় বাদে অন্য কোন জিনিস অনলাইন থেকে কিনলে যে কোন ভাবে ব্যবহার করা যায়। কিন্তু জামা কাপড় যদি একটু খারাপ হয়ে যায় তাহলে আর সেগুলো ব্যবহার করতে ইচ্ছে করে না। আমি তো অনলাইন থেকে একবার একটি জামা অর্ডার করেছিলাম কিন্তু একদমই ভালো ছিল না সেই থেকে আর অর্ডার দিতে ইচ্ছা করে না। আপনি টি-শার্ট গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার অনুভূতি জানতে পেরে বেশ ভালো লাগলো।

 2 years ago 

এত চিন্তা ভাবনা করার কি আছে চারটি টি-শার্ট অর্ডার করেছ তার মধ্যে একটা আমাকে গিফট করলেও আমি তো কিছু মনে করব না হা হা হা। যাই হোক অনলাইনে কেনাকাটা মানুষের জীবনটাকে আরো সহজ করে দিয়েছে যেমন বিছানায় শুয়ে শুয়ে টি-শার্ট দেখে অর্ডার করে দিলে।

 2 years ago 

অনলাইন কেনাকাটা সুযোগ তৈরি হওয়ার ফলে আমাদের যেকোনো জিনিস বাড়ি বসেই কেনাকাটা করা যায়। এর ফলে অনেকটাই সময় বেঁচে যায়। কিন্তু জামা কাপড় কেনার ক্ষেত্রে বিশেষ করে, যদি রিটার্ন পলিসি না থাকে খুবই অসুবিধে হয়। এবং আপনি সেরকমই অসুবিধার মধ্যে পড়েছেন। যাই হোক আপনার ভাই ছিল বলে টি-শার্টগুলো সদগতি হয়ে গেছে।

 2 years ago 

অনলাইন থেকে জামা কাপড় কিনলেই হতাশ হতে হয় ভাইয়া। আমি তো সেজন্য কখনোই অনলাইন থেকে জামা কাপড় কিনি না। হয়তো ছোটখাটো জিনিসগুলো কেনার চেষ্টা করি। কিন্তু জামা কাপড় কিনতে গেলে হাজার বার চিন্তা করি। একেবারে বাজে ধরনের অভিজ্ঞতা হয়েছে আপনার বুঝতে পারছি ভাইয়া।

 2 years ago 

আজকাল অনলাইন মার্কেটটা একটা প্যারালাল মার্কেট হয়ে দাঁড়িয়েছে। সমস্ত রকম জিনিসই আমরা এই ধরনের অনলাইন মার্কেটগুলো থেকে ক্রয় করে থাকি। আপনি সুন্দর একটি টি-শার্ট অনলাইন থেকে ক্রয় করেছেন দেখে বেশ ভালো লাগছে। অনলাইনে জিনিসপত্রগুলো আজকাল ভালই হয়। খুব সুন্দর একটি পছন্দসই জামা অনলাইন থেকে কিনেছেন। এখন হই হই করে সেটি গায়ে দিয়ে ঘুরে বেড়ান।

 2 years ago 

অনলাইনে কেনাকাটা আমি আসলে তেমন পছন্দ করি না। কারণ অনলাইনে কিছু কিনলে যদি ছোট বা খারাপ পড়ে তাহলে চেঞ্জ করা যায় না। তার চেয়ে মার্কেটে দেখে কেনাকাটা আমি মনে করি ভালো। আপনি দেখতেছি চারটি টি-শার্ট কিনেছেন। টি-শার্টগুলো আপনার গায়ের মধ্যে ছোট হচ্ছে। আসলে কিছু শখ করে কিনলে যখন পড়া হয়না তাহলে খারাপ লাগে। তবে এটি ভালো করেছে টি শার্ট গুলো চার জনকে গিফট করেছেন। খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64140.41
ETH 1744.87
USDT 1.00
SBD 0.44