দুই বছরে পদার্পণ//আমার বাংলা ব্লগ কমিউনিটি
আজ - ২৮ জৈষ্ঠ্যমাস| ১৪৩০ বঙ্গাব্দ | রবিবার | গ্রীষ্মকাল |
আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
- প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
- দেখতে দেখতে দু বছর
- আজ ২৮শ জৈষ্ঠ্য, ১৪৩০ বঙ্গাব্দ
- রবিবার
তো চলুন শুরু করা যাক...!
শুভ সন্ধ্যা সবাইকে......!!
আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন আমাদের কাছে এক ভালবাসার নাম। এই ভালোবাসাটা হঠাৎ করেই আমাদের মাঝে তৈরি হয়নি এই ভালোবাসাটা সৃষ্টি হয়েছিল আরও বছর দুয়েক আগে। দু বছর আগে আমরা আমার বাংলা ব্লগ কমিউনিটি নামে এই প্লাটফর্মে কোন কমিউনিটি আছে কিনা সেটাও জানতাম না হঠাৎ করেই নিজ মাতৃভাষা বাংলা ব্লগিং এই প্ল্যাটফর্মটি দেখতে পাই। সব থেকে মজার ব্যবহার হচ্ছে যে আমরা এই কমিউনিটির মাধ্যমে আমাদের নিজের মনের অনুভূতি আবেগ ভালোবাসা সকল কিছু সংমিশ্রণে অনুভূতি শেয়ার করতে পারি। আর এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে আমার বাংলা ব্লগ কমিউনিটির ফাউন্ডার আমাদের সকলের প্রিয় বড় দাদার জন্য।দাদা এই কমিউনিটিকে এতটা যত্নে এতটা আগলে রেখেছে যে এই ব্যাপারটা নিয়ে যতই কথা বলি না কেন ততই কম হয়ে যাবে।
দেখতে দেখতে কখন যে দু বছর পূর্ণ হয়ে গেল বুঝতেই পারিনি মনে হল এই তো সেদিন কমিউনিটিতে যুক্ত হলাম। কমিউনিটিতে যুক্ত হবার সঙ্গে সঙ্গে যে এরকম ভাবে ধূপ ধাপ দু বছর পূর্ণ হয়ে যাবে বুঝতেই পারিনি। আসলে আমি এটা বিশ্বাস করি যে ভালো সময়টা খুব দ্রুতই আমাদের জীবন থেকে চলে যায় শুধুমাত্র আমি নয় আপনি লক্ষ্য করে দেখবেন যে যখন আপনার ভালো সময় থাকবে তখন সময়টা মনে হবে খুব দ্রুতই শেষ হয়ে গেল। একই রকম ভাবে যখন আপনার জীবনে খারাপ সময় আসবে তখন আপনার মনে হবে এ সময় যেন কোনোভাবেই যায় না। মনে হবে যে আপনি তাকে এতটা দূরে ঠেলে দিতে চাইছেন তবুও সে আপনার পিছু ছাড়ছে না খারাপ সময়টা অনেকটাই এরকম।
কিন্তু যখনই আপনার ভালো সময় আসবে তখন এই ভালো সময়টা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে আপনি দিনগুনতেই পারবেন না দেখবেন আপনার সময় শেষ হয়ে গিয়েছে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হওয়ার পরে আমার অবস্থা ঠিক তেমনটাই কত দ্রুত যে এই সময়টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। সময় গরানোর সাথে সাথে নাকি ভালোবাসা শেষ হয়ে যায়...!!
কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হবার পর থেকে প্রথম দিনের মতো আজ অব্দি ঠিক একই রকম ভালোলাগা ভালোবাসা কাজ করে এই কমিউনিটির প্রতি। মনে হয় বিন্দুমাত্র ভালোবাসা কমেনি বরঞ্চ যতদিন অতিবাহিত হচ্ছে ঠিক ততই এই কমিউনিটির প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছে।
এই কমিউনিটি চালু হবার পরে এই কমিউনিটির উপর দিয়ে অনেক রকম ঝড় তুফান বয়ে গিয়েছে, কিন্তু এই ঝড় তুফান কোন কিছুর তোয়াক্কা না করে কমিউনিটির সকল এডমিন মডারেটর এবং আমাদের সকলের প্রিয় বড় দাদার মাধ্যমে কমিউনিটি টা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে যেটা আমাদের সকলের কাছে অনেক বড় একটা প্রাপ্তি। আসলে সত্যি কারের ভালোবাসা থাকলে অনেক কিছুই করা সম্ভব এই কমিউনিটির প্রতি রয়েছে আমাদের ভালোবাসা আর এই ভালোবাসাটা একদম নিরন্তন। নিজের মনের ভাব প্রকাশ করার মাঝে যে আনন্দ আছে সেটা হয়তো অন্য কোন মাধ্যমে নেই আর নিজের মনের ভাব যদি আমরা আমাদের মাতৃভাষার মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে তো আর কোন কথাই নেই। এটা এমন একটা কমিউনিটি যে কমিউনিটিতে শুধুমাত্র কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকা হয় না এখানে আমরা আমাদের নিজের মধ্যে লুকিয়ে থাকা সৃজনশীলতার প্রতিভা তুলে ধরতে পারি।
সৃজনশীল তার পাশাপাশি আমরা এখানে আড্ডা বাজিতে মাঝে মাঝে মেতে উঠি। সকলের সঙ্গে আড্ডা দিতে যে কতটা ভালো লাগে সেটা আমার বাংলা ব্লগ কমিউনিটির মেম্বার ছাড়া আর কেউ বুঝতে পারবে না। আর আমাদের সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে আড্ডা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে বৃহস্পতিবার অধীন আমরা সকলেই আমাদের যত ধরনের কাজ থাকুক না কেন সেটা রাত নয়টার আগেই শেষ করে ফেলি যাতে করে পুরোটা সময় সকলের সঙ্গে আড্ডা দেওয়া যায় আমার মনে হয়এরকম কোন কমিউনিটি আর দ্বিতীয়টি রয়েছে, যেখানে মেম্বারদের এত এত সুযোগ-সুবিধা ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
যাইহোক আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতি আমার ভালোবাসা ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে। কারণ এটা এমন একটা কমিউনিটি যেই কমিউনিটির প্রতি আমাদের আবেগ রয়েছে ভালোবাসা যদিও কোনদিন শেষ হয়ে যায়, কিন্তু এই আবেগ কখনোই শেষ হবে না। আবেগ এবং ভালোবাসা এই দুটো জিনিস একত্রে করে আমরা আমাদের এই কমিউনিটিকে ভবিষ্যতে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব বলে আশা রাখি। এরকম আরো ১৯৮ টা বর্ষপূর্তি হোক এই কামনা করি।
প্রত্যেক বছর আমাদের মাঝে আমার বাংলা ব্লগ কমিউনিটি নতুন কিছু নিয়ে হাজির হোক এই প্রত্যাশা ব্যক্ত করছি। সামনের দিনগুলো আরো বেশি উজ্জ্বল হোক এই কামনা করি সব সময়। পরিশেষে কমিউনিটির ফাউন্ডার, এডমিন, মডারেটর এবং সকল সদস্যের প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো রইলো। তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফল এই আমার বাংলা ব্লগ কমিউনিটি।
এখানেই আমি আমার আজকের সংক্ষিপ্ত পোস্ট শেষ করছি আশা করছি আমার এই অনুভূতি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। আজ আর নয় এখানেই শেষ করছি, সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে....!!
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা
| বিভাগ | জেনারেল রাইটিং |
|---|---|
| বিষয় | দুই বছরে পদার্পণ |
| পোস্ট এর কারিগর | @jibon47 |
| অবস্থান | [সংযুক্তি]source |
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আমার বাংলা ব্লগ কমিউনিটির দুই বছর পূর্তিতে আপনি খুব সুন্দর করে একটি ব্লগ আমাদের মাঝে শেয়ার করেছেন, যেখানে আপনার বাস্তব অভিজ্ঞতা ও অনেক অনুভূতি শেয়ার করেছেন এবং অনেক কথা শেয়ার করেছেন যা পড়ে অনেক কিছু ধারনা পেলাম এবং জানতে পারলাম।
আমার বাংলা ব্লগ এই কমিউনিটি নিয়ে যত অনুভূতি প্রকাশ করে না কেন সব সময় কম হয়ে যায় কেননা এই কমিউনিটিকে আমরা সকলেই অনেক বেশি ভালোবাসি। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।