🌿🌿আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব--৪১🌿🌿|| প্রকৃতির অপরুপ সৌন্দর্য🌺 by jibon47

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ--২৭ পৌষ | ১৪৩১ বঙ্গাব্দ | শনিবার | শীতকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন জনপ্রিয় কয়েকটি কমিউনিটির মধ্যে একটি। এটা ভাবতেই আমার অনেক বেশি ভালো লাগে,সেই সাথে আমি সত্যিই অনেক বেশি গর্বিত আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হয়ে।


আজ আমি আপনাদের মাঝে আমার নিজ হাতে করা কিছু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করব। যদিও এখন পর্যন্ত খুব একটা ভালো ফটোগ্রাফি করতে পারি না তবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর ফটোগ্রাফি করার। আশা করছি আমার এই ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে।



  • আমার বাংলা ব্লগ কমিউনিটি
  • সুন্দর ফটোগ্রাফি
  • আজ--২৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • শনিবার


তো চলুন শুরু করা যাক...!



শুভ দুপুর সবাইকে.....!!


বর্তমান সময়ের ফটোগ্রাফি করাটা যেন সকলের নেশা হয়ে গিয়েছে। কমিউনিটিতে এখন প্রায় সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছে যে ফটোগ্রাফি গুলো সত্যি অনেক বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর হয়। আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে নিজের ক্রিয়েটিভিটি কে তুলে ধরার। যদিও তেমন একটা ভালো ফটোগ্রাফি করে না তবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর ফটোগ্রাফি করার। আমি আজকে আপনাদের মাঝে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করবো সেই ফটোগ্রাফি গুলো মূলত বিভিন্ন জায়গা থেকে আমি তুলেছিলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার।

সত্যি বলতে আমি সবসময়ই প্রকৃতির ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি, বলতে পারেন আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ সময় পেলেই চলে যাই প্রকৃতির সান্নিধ্যে। আর প্রকৃতি যে কতটা সুন্দর সেটা প্রকৃতির সান্নিধ্যে না গেলে কেউ কখনো বুঝতে পারে না, সব মিলিয়ে আমি চেষ্টা করেছি প্রতিটি ফটোগ্রাফি দারুন ভাবে ক্যাপচার করার,আশা করছি আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে।



ফটোগ্রাফি--০১


IMG20240708094702-01.jpeg

গাছের পাতার ফটোগ্রাফি।
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

আপনারা সকলেই জানেন যে শীতের সময় গাছের পাতাগুলো ধরে যায় এবং এই শীতকাল শেষের দিকে আবার গাছের নতুন পাতার জন্ম হয়। তবে আমি এই গাছের পাতার ফটোগ্রাফিটি অনেকদিন আগেই করেছিলাম। এই গাছের পাতাগুলো প্রায় ঝরে গিয়েছিল ঝরাপাতা শেষের পরে গাছে আবার নতুন পাতার সৃষ্টি হয়েছিল আর নতুন পাতার এই দৃশ্যটা দেখতে এতটা বেশি ভালো লাগছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বিশেষ করে গাছের উপরের দিকের কান্ডের অংশের দৃশ্যটা অনেক বেশি সুন্দর ছিল। গাছের পাতার উপরের অংশটা অনেক বেশি নরম ছিল আর এরকম সারি সারি গাছ থাকার কারণে ব্যাপারটা দেখতে আসলেই অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল।

ফটোগ্রাফি--০২


IMG20241224115244-01.jpeg

বেগুন ফুলের ফটোগ্রাফি।
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

ফুলের ফটোগ্রাফি করতে পছন্দ করে না এরকম মানুষ খুবই কম আছে বিশেষ করে আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রত্যেকটা সদস্যই এখন অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে থাকে। আমরা কোথাও ঘুরতে গেলে সব সময়ই ফটোগ্রাফি করাই অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে বিশেষ করে আমরা যখন কোন পার্কে ভ্রমণ করতে যাই সেখানে গেলে সব সময় ফুলের ফটোগ্রাফি করার চেষ্টা করি। আর আমি কোথাও ঘুরতে গেলে সেখানে যদি ফুলের বাগান দেখতে পাই তাহলে বেশিরভাগ সময় সেই ফুলের বাগানের কাছেই কাটাই। অনেকদিন আগে মাঠে গিয়েছিলাম মাঠে গিয়ে নিজেদের বেগুন গাছের গাছ থেকে এরকম বেগুন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আমার কাছে বেগুন ফুলের ফটোগ্রাফিটি অনেক বেশি ভালো লেগেছিল।

ফটোগ্রাফি--০৩


IMG20241116122728-01.jpeg

গ্যাস ওয়েল্ডিং করার ফটোগ্রাফি।
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অনেক ধরনের ওয়েল্ডিং রয়েছে তার মধ্যে গ্যাস ওয়েল্ডিং একটা। গ্যাস ওয়েল্ডিং মূলত শক্ত কোন বস্তুর উপরে করা হয় যখন স্যাপ্ট এর ভেতর থেকে বড় ধরনের কোন বিয়ারিং বের হতে চায় না তখন এই গ্যাস ওয়েল্ডিং এর মাধ্যমে বিয়ারিং এর বল গুলো গলিয়ে ফেলা হয় যাতে করে ভেতর থেকে খুব দ্রুতই বিয়ারিং টা বের হয়ে আসতে পারে। হঠাৎ করেই সেদিন একটা মেশিনের সমস্যা হয়েছিল আর সমস্যা হওয়ার কারণে স্যাপ্ট এর ভেতর থেকে বিয়ারিং কোনোভাবেই বের হচ্ছিল না যার কারণে আমরা গ্যাস ওয়েল্ডিং এর মাধ্যমে বিয়ারিং এর ভেতরের বল গলিয়ে পরবর্তীতে সেই বেয়ারিং বের করেছিলাম। সেই সময় আমি এরকম একটা ফটোগ্রাফি করেছিলাম আগুনের স্ফুলিঙ্গ গুলো চারিদিকে ছড়িয়ে পড়ছিল, দৃশ্যটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছিল।

ফটোগ্রাফি--০৪


IMG20241214011436-01.jpeg

লাইটিং তাঁরার ফটোগ্রাফি।
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

আমি আপনাদেরকে অনেক আগেই বলেছি আমরা যেখানেই ঘুরতে যাই না কেন সেখানে গেলে আমরা সবসময়ই সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করি। অনেকদিন আগে সংসদ ভবনের সামনে ঘুরতে গিয়েছিলাম সংসদ ভবনের সামনে ঘুরতে গিয়ে দেখেছিলাম অনেক রকমের জিনিস যেগুলো মানুষ তৈরি করে অনেক সুন্দর সুন্দর আকৃতি দিয়ে রেখেছে এবং তার ভেতরে এত সুন্দর লাইটিং করে রেখেছে যে রাতের বেলা ঘরের মধ্যে এরকম জিনিস যদি টানিয়ে রাখা যায় তাহলে ঘরটা অনেক বেশি আলোকিত হয়ে থাকবে এবং দেখতে অনেক বেশি সুন্দর দেখাবে। সেদিন সন্ধ্যের আগ মুহূর্তে এরকম একটা সুন্দর লাইটিং তারার জিনিস দেখে অনেক বেশি ভালো লেগেছিল। দৃশ্যটা দেখেই ফটোগ্রাফি করে নিয়েছিলাম আমার কাছে এই ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছিল, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে।

ফটোগ্রাফি--০৫


IMG20241224115741-01.jpeg

সরিষা ফুলের ফটোগ্রাফি।
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

এখন যেহেতু শীতকাল আর এই শীতের মৌসুমে আপনারা সকলেই জানেন যে মাঠে সরিষা চাষ করা হয়। সরিষা চাষের সময় যখন সরিষার কাছে এরকম হলুদ ফুলের সৃষ্টি হয় তখন এই হলুদ ফুলে সারা মাঠ ছেড়ে যায়। হলুদের এরকম দৃশ্য দেখতে আসলেই অনেক বেশি ভালো লাগে আচ্ছা আপনারা কি কখনো বিকেলবেলা সরিষা জমির পাশে গিয়ে বসে থেকেছেন যদি আপনি এরকম থেকে থাকেন তাহলে অবশ্যই লক্ষ্য করবেন যে মধুর একটা ঘ্রাণ আপনার নাকে এসে লাগবে এই সরিষা গাছের ঘ্রাণ এত বেশি রোমাঞ্চকর যে বলে বোঝানো যাবে না। সরিষা ফুলের এই ফটোগ্রাফিটি আমি সেদিন মাঠ ভ্রমণ করতে গিয়ে করেছিলাম আর যখন সরিষা জমির পাশে বসে ছিলাম তখন মধুর একটা ঘ্রাণ নাকে এসে লাগছিল পুরো ব্যাপারটা অনেকটা সময় নিয়ে উপভোগ করেছিলাম ভীষণ ভালো লেগেছিল।

ফটোগ্রাফি--০৬


IMG20241215195924-01.jpeg

চাঁদনী রাতের ফটোগ্রাফি।
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

চাঁদনী রাতের ফটোগ্রাফি করতে এবং চাঁদনী রাতে আকাশের দিকে তাকিয়ে থাকতে পছন্দ করে না এরকম মানুষ খুবই কম আছে। বিশেষ করে আমার কাছে চাঁদনী রাতে খোলা একটা জায়গায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে অনেক বেশি ভালো লাগে সেই সময়টাতে আরো বেশি ভালো লাগে যখন চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি আর মেঘগুলো সরে যায় তখন মনে হয় চাঁদ যেন সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে জানিনা আপনাদের কাছে এরকম দৃশ্য কেমন লাগে তবে সেদিন আকাশে অনেক বড় একটা চাঁদ উঠেছিল হালকা ছিল তবে কুয়াশা খুব একটা বেশি না থাকায় চাঁদের আলোয় চারিদিকে আলোকিত হয়েছিল। এরকম সুন্দর মুহূর্তে প্রিয় মানুষটার হাতে হাত রেখে একটু গল্প করতেও অনেক বেশি ভালো লাগে। যাইহোক সেদিনের সেই সুন্দর দৃশ্যটা অনেকটা সময় নিয়ে উপভোগ করেছিলাম।

ফটোগ্রাফি--০৭


IMG20250104113021.jpg

অচেনা ফুলের ফটোগ্রাফি।
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

পৃথিবীতে অনেক রকমের ফুল রয়েছে আর এই অনেক রকমের ফুল এর মধ্যে কিছু কিছু ফুল আছে যে ফুল গুলোর নাম আমরা জানিনা। নাম না জানলেও আমরা কেউ ফুলকে হয়তোবা অন্য নামে ডাকি না ফুলকে আমরা ফুল নামেই চিনি। এই ফুলের ফটোগ্রাফি টা আমি কোথা থেকে করেছিলাম সেটা আমার মনে নেই তবে ফোনের গ্যালারিতে অনেকগুলো ফটো রয়েছে আজকে অনেকদিন বাদে ফোনের গ্যালারি খুঁজতে গিয়ে এই ফটোগ্রাফি টা পেলাম। কিছু কিছু ফুল আছে যে ফুলগুলো দেখতে এতটাই সুন্দর যে এই ফুলের সঙ্গে অন্যান্য ফুলের তুলনা হয় না। আবার কিছু কিছু ফুল আছে যে ফুলগুলো বাড়ি অথবা পতেশনে সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ফুলটা আমার মনে হয় কোন প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রেও অনেক বেশি কার্যকরী। আশা করছি আমার এই ফুলের ফটোগ্রাফি টা আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে।



সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগবেস্ট ফটোগ্রাফি
বিষয়আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব-৪১
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source


এটাই আমি..!!

IMG_5290-01.jpeg

আমি জীবন মাহমুদ, আমার ইউজার নেম @jibon47। আমি মাতৃভাষা এবং মাতৃভূমিকে অনেক বেশি ভালোবাসি। আব্বু আম্মু আর ছোট বোনকে নিয়েই আমার পরিবার। এই তিনজন মানুষকে কেন্দ্র করেই আমার পৃথিবী।একসাথে সবাইকে খুশি করা তো সম্ভব নয়, তারপরও আমি চেষ্টা করি পরিবারের সবাইকে খুশি রাখার। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে।আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি। আমি গান গাইতে, কবিতা লিখতে, এবং ভাই ব্রাদারের সঙ্গে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালোবাসি। সত্যি বলতে আমি প্রচন্ড রকমের অভিমানী, হতে পারে এটা আমার একটা বদ অভ্যাস। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব,"আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, পরিশ্রম সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@jibon47



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 
Screenshot_2025-01-11-11-50-12-71_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpgScreenshot_2025-01-11-11-51-58-37_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2025-01-11-11-53-29-22_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg
 2 years ago 

একটা সময় এই ফটোগ্রাফির নেশা আমারও ছিল। কিন্তু এখন ফটোগ্রাফি একেবারেই করা হয়ে উঠেনা। বেশ দারুণ লাগল আপনার ফটোগ্রাফি গুলো দেখে। সরিষা ফুল টা বেশ দারুণ লাগছে। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আপনি দেখছি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফ আমাদের মাঝে শেয়ার করছেন ।যেগুলো দেখতে আসলেই অনেক চমৎকার লাগছে। সবথেকে সরিষা ফুলটি বেশি ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল।

 2 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে সরিষা ফুলের ফটোগ্রাফিটি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আপনি প্রকৃতির অপরুপ সৌন্দর্যের ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী চোখ জুড়ানোর মতো। তবে, ফুলের ফটোগ্রাফী গুলো একটু বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

আসলেই প্রকৃতির ফটোগ্রাফি করতে আমরা সকলেই অনেক বেশি ভালোবাসি আর আমি সবসময় চেষ্টা করি প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রাকৃতিক পরিবেশ থেকে ফটো ধারণ করতে আমার খুবই ভালো লাগে। ঠিক তেমনি আজকেও আপনি আমাদের মাঝে সেই সুন্দর সুন্দর ফটো ধারণ করে দেখানোর সক্ষম হয়েছেন। যেখানে রাতের লাইটিং স্টার আবার সত্যিকারে আকাশের চাঁদের ফটোগ্রাফি। সরিষা ফুলের চিত্রসহ প্রাকৃতিক পরিবেশ থেকে ধারণ করা বিভিন্ন রকমের চিত্র। সবকিছু মিলিয়ে যেন দারুন একটি পোস্ট সাজিয়েছেন। অনেক সুন্দর হয়েছে আপনার এই চমৎকার পোস্ট সাজানো। অনেক ভালো লাগলো চমৎকার এই পোস্ট।

 2 years ago 

রাতের বেলা যদি আকাশে চাঁদ থাকে তাহলে পুরো পরিবেশটা একদম ভিন্ন রকম হয়ে যায়। আর প্রকৃতি যে কতটা সুন্দর সেটা আমি সবসময়ই চেষ্টা করি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার। গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

এখনকার সময়ে আমাদের কমিউনিটির মোটামুটি সবাই বেশ ভালো ফটোগ্রাফি করে থাকেন। আপনার আজকের ছবিগুলো কিন্তু বরাবরের মতো ভীষণ সুন্দর ছিল। বিশেষ করে বেগুনের ফুল এবং গ্যাস ওয়েল্ডিং এর ছবিটা আমার বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। আমি নিজেও যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাই গ্যাস ওয়েল্ডিং এর ছবিটা আমার একটু বেশি ভালো লাগার কথা। যাই হোক অনেক ধন্যবাদ ভাই চমৎকার ছবিগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা জেনে খুবই ভাল লাগল যে গ্যাস ওয়েল্ডিং করার ফটোগ্রাফি টা আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বেগুন ফুলের ফটোগ্রাফি টাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

রেনডম কিছু ফটোগ্রাফি করলেন আজকে। তিন নাম্বার এবং চার নাম্বার ফটোগ্রাফি আমার কাছে খুবই অসাধারণ লাগলো। সবাই এখন খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। তাছাড়া বেগুনের ফটোগ্রাফি টা ও খুব সুন্দর হয়েছে। এভাবেই সব সময় ফটোগ্রাফি করলে ফটোগ্রাফি কিন্তু খুব সুন্দর দেখায়।

 2 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে তিন এবং চার নম্বর ফটোগ্রাফি টা আপনার কাছে ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি আমি সুন্দর করে ক্যাপচার করার চেষ্টা করেছি। গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভিন্ন ভিন্ন রকমের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে, আমি তো দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। আমার কাছে সব রকমের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লেগেছে। এরকম সুন্দর ভাবে ফটোগ্রাফি করলে দেখলে অনেক বেশি মুগ্ধ হই। আমি এই ধরনের ফটোগ্রাফি গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি। আপনার পাঁচ নম্বর ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

পাঁচ নম্বর ফটোগ্রাফি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম, সত্যিই প্রকৃতির ফটোগ্রাফি দেখে মুগ্ধ হবারই কথা আমিও কমিউনিটির অন্যান্য সদস্যের সুন্দর ফটোগ্রাফি দেখে মাঝে মাঝে মুগ্ধ হই। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আজকে দেখতে দেখতে আপনি আমাদের মাঝে আপনার বেস্ট ফটোগ্রাফি পর্ব--৪১ প্রকৃতির অপরুপ সৌন্দর্যের ফটোগ্ৰাফি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে ফটোগ্ৰাফি করতে এবং ফটোগ্রাফি পোস্ট পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই।সব থেকে ফুলের ফটোগ্রাফি গুলো দারুন লেগেছে আমার কাছে ধন্যবাদ।

 2 years ago 

আমার এই ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম, আমি সবসময় চেষ্টা করি সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64382.26
ETH 1883.01
USDT 1.00
SBD 0.37