কয়েকটি রেনডম ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
এখানে আপনাদের সাথে ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। গোলাপি রঙের এই ফুল গুলো দেখতে খুব সুন্দর। তবে এই ডায়ান্থাস ফুল আরো বিভিন্ন কালারের দেখা যায়। গোলাপি এবং সাদা রংয়ের কম্বিনেশন এর এই ফুল টাও খুব দারুণ লাগছিল দেখতে। তাই ফটোগ্রাফি টা ক্যাপচার করেছি। ফটোগ্রাফি টা বেশ কিছুদিন আগে ক্যাপচার করা। এটা আমাদের বারান্দা থেকে ক্যাপচার করেছি।
এই ফুলটা কমবেশি সবারই খুব পছন্দের একটা ফুল। এটা হচ্ছে কাঠগোলাপ। কাঠগোলাপ আমারও ভীষণ পছন্দ। এগুলো অনেকগুলো কালারের হয়ে থাকে। তবে আমার কাছে এই সাদা এবং হলুদ রংয়ের কম্বিনেশন টাই সবচেয়ে বেশি ভালো লাগে। এই ফটোগ্রাফি টা অনেক আগে ক্যাপচার করেছিল। এই ফটোগ্রাফি টা আমাদের ছাদ বাগান থেকে ক্যাপচার করা।
একটি হলো গাছে ধরে থাকার ছোট্ট একটি মিষ্টি কুমড়ার ফটোগ্রাফি। ফটোগ্রাফিটি খুব কাছ থেকে করেছি তাই এত বড় দেখা যাচ্ছে। মিষ্টি কুমড়া খেতে আমার কাছে বেশ ভালো লাগে। শীতকালে মিষ্টি কুমড়া খেতে আরো ভালো লাগে।
এটি হলো গাছে ধরে থাকা কয়েকটি বেগুনের ফটোগ্রাফি। এবার বেশ ভালো বেগুন খেয়েছি। বেগুন গাছগুলো অনেক আগে লাগিয়েছিলাম। এখনো অনেকগুলো বেগুন ধরে আছে। একসাথে এতগুলো দেখতে খুবই ভালো লাগে। তাও আবার নিজের গাছের।
এই ফটোগ্রাফিটি হচ্ছে কাঁচা টমেটোর ফটোগ্রাফি। শীতকালে টমেটো ভালো হয়। ছাদে টমেটো গাছ লাগিয়েছিলাম। এখন কয়েকটা টমেটো ধরেছে। টমেটোগুলো খেতে খুবই ভালো লাগে। বেশি একটা বড় হয় না ছোট ছোটই থাকে। তবে খেতে খুবই ভালো লাগে।
এটি হচ্ছে মানিপ্লান্ট গাছ। এই গাছটি পানিতে হয় আবার মাটিতেও হয়। এই গাছগুলো ঘরেও রাখা যায়। এগুলো করে সৌন্দর্য বৃদ্ধি করে। এই গাছটা আমি অনেক আগে লাগিয়েছিলাম পানিতে। এখন অল্প কিছু বড় হয়েছে।
ধন্যবাদান্তে
@isratmim
আপনার শেয়ার করা প্রতিটি ফুল অনেক সুন্দর লেগেছে আপু। বেশ দক্ষতার সাথে আপনি ফটোগ্রাফি গুলা ক্যাপচার করেছেন। আমার কাছে টমেটোর ফটোগ্রাফিটা অনেক বেশি ভালো লেগেছে।
সুন্দর মন্তব্যর মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
আপু আপনি দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে।বিশেষ করে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ওয়াও আপনি আজকে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি কিন্তু চোখ জুড়ানো ছিল। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না। আপনার প্রতিটা ফটোগ্রাফির প্রশংসা করতেই হচ্ছে।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার ফটোগ্রাফি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে । ফটোগ্রাফি পোস্ট আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি নিজেও অনেক বেশি ফটোগ্রাফি করে থাকি। কোথাও গেলে ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি ভালোবাসি। আপনার দারুন দারুন সব ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।
আপনাদের ভালো লাগাই আমার এই কাজে সার্থকতা। ধন্যবাদ সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য।
আপনি ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখে আমার কাছে খুব ভালো লাগলো। বিশেষ করে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং বেগুন এর ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।