টমেটো দিয়ে চিংড়ি মাছের ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে টমেটো দিয়ে চিংড়ি মাছের ভুনা রেসিপি। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20230923-WA0014.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • চিংড়ি মাছ
  • টমেটো
  • পেঁয়াজ
  • কাঁচামরিচ
  • রসুন বাটা
  • লবণ
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো ও
  • সয়াবিন তেল

IMG-20230923-WA0003.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি চিংড়ি মাছ গুলো কেটে পরিষ্কার করে নিয়েছি।

IMG-20230923-WA0002.jpg

দ্বিতীয় ধাপ
  • এরপর সামান্য পরিমাণ লবণ, মরিচ গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি।

IMG-20230923-WA0000.jpg

তৃতীয় ধাপ
  • তারপর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মাছ গুলো ভেজে নিয়েছি। ভাজা শেষে সেগুলো তুলে নিয়েছি।
IMG-20230923-WA0001.jpgIMG-20230923-WA0004.jpg
চতুর্থ ধাপ
  • এরপর আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি ভেজে নিয়েছি।
IMG-20230923-WA0005.jpgIMG-20230923-WA0007.jpg
পঞ্চম ধাপ
  • এরপর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো ভালো ভাবে মেখে নিয়েছি।
IMG-20230923-WA0006.jpgIMG-20230923-WA0008.jpg
ষষ্ঠ ধাপ
  • ভাজা শেষে পরিমান মত টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি।

IMG-20230923-WA0009.jpg

সপ্তম ধাপ
  • মশলা গুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে।

IMG-20230923-WA0010.jpg

অষ্টম ধাপ
  • এরপর সেখানে ভাজা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এবং কিছুটা পানি দিয়ে ঢেকে রাখতে হবে।
IMG-20230923-WA0012.jpgIMG-20230923-WA0013.jpg
সর্বশেষ ধাপ
  • পানি শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।

IMG-20230923-WA0015.jpg

এভাবেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি টি।

IMG-20230923-WA0016.jpg

IMG-20230923-WA0018.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

রেসিপি টা বেশ চমৎকার ছিল আপু। চিংড়ি আমার অনেক পছন্দের একটা মাছ। এর আগে একটা কথা শুনেছিলাম চিংড়ি মাছ নাকী খারাপ করে রান্না করা অসম্ভব। টমেটো দিয়ে চিংড়ি মাছের ভুনা রেসিপি টা দারুণ তৈরি করেছেন। বেশ লোভনীয় ছিল রেসিপি টা। এবং দেখতে বেশ চমৎকার লাগছে আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বেশ বড় চিংড়ি দেখছি।আমাদের এদিকে এখনো টমেটো সেভাবে দেখা যাচ্ছে না তবে আমি নিজেই চারা দিব ভাবছি।

খুব দারুন একটি রেসিপি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমরা আবার প্রায় সারা বছরই টমেটো পেয়ে থাকি। টমেটো দিয়ে রান্না করা রেসিপি গুলো আমার কাছে বেশ ভালই লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি আজ অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন।দেখেই তো আমার জিভে জল চলে এসেছে।টমেটো দিয়ে চিংড়ি মাছের ভুনা রেসিপি। এ ধরনের রেসিপি খেতে অনেক ভালো লাগে আর আপনারা রেসিপির কালার টি দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু এবং লোভনীয় ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন আপনি রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

টমেটো দিয়ে চিংড়ি মাছ আমার ভীষণ পছন্দ। রেসিপিটির কালার দেখে বোঝা যাচ্ছে এটা কতটা সুস্বাদু হয়েছিল। লালচে কালার হাওয়ায় মনে হচ্ছে একটু ঝাল ঝাল হয়েছে। একটু টেস্ট করতে পারলে ভালো লাগতো।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আআমার খুব ভালো লাগার রেসিপি। টমেটো দিয়ে এভাবে চিংড়ি মাছ ভুনা করলে কিন্তু অনেকগুলো ভাতই খাওয়া যায়। আপনার রেসিপিটির কালার দেখেই বুঝা যাচ্ছে যে অনেক লোভনী ছিল। সব মিলিয়ে একটি সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

টমেটো দিয়ে চিংড়ি মাছের ভুনা রেসিপি দেখে আমার তো জিভে জল চলে আসলো। টমেটো দিয়ে যে কোন রেসিপি তৈরি করলে এমনিতেই অনেক বেশি মজাদার হয়। তেমনি টমেটো দিয়ে করা এই চিংড়ি মাছ দেখতে অনেক বেশি লোভনীয় এবং মজাদার লাগছে। যদিও চিংড়ি মাছ খেতে আমি পছন্দ করি না, তবে দেখে লোভ লেগে গেল। পরিবেশনটা ও অনেক সুন্দর ভাবে করেছেন।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এমনিতেই যেকোনো চিংড়ি মাছ আমার অনেক প্রিয়।আসলে চিংড়ি দিয়ে যা কিছু রান্না করা হোক না কেন সেটা অনেক মজার হয়।আমার কাছে আপনার রেসিপিটি ভালো লেগেছে।রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক স্বাদের হয়েছে।তাছাড়া টমেটো ভালো হজমে সাহায্য করে, ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।

 3 years ago 

চিংড়ি মাছের এরকম ভুনা রেসিপি আমার খুবই ফেভারেট।
অনেকদিন পরে এমন মজা রেসিপি দেখতে পেয়ে সত্যি লোভ লেগে গেল খাওয়ার জন্য।
টমেটো আর চিংড়ি যেমন কালার কম্বিনেশনটা ফুটেছে তেমন খেতেও মজা হয়েছিল মনে হচ্ছে।
অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

হ্যাঁ ঠিকই বলেছেন আপনার রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন টমেটো দিয়ে চিংড়ি মাছের ভুনা রেসিপি। আপনার তৈরি রেসিপি দেখে সত্যি আমার জিভে জল চলে এসেছে। এমনিতে চিংড়ি মাছ খেতে আমি বেশ পছন্দ করি। আপনার শেয়ার করা রেসিপি- প্রতিটি স্টেপ আপনি বেশ দারুন ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64895.76
ETH 1877.80
USDT 1.00
SBD 0.38