রেসিপি // টমেটো 🍅 দিয়ে শিং মাছের ভুনা রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে টমেটো দিয়ে শিং মাছের ভুনা রেসিপি। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG_20230917_112755.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • শিং মাছ
  • টমেটো 🍅
  • পেঁয়াজ
  • কাঁচামরিচ
  • রসুন বাটা
  • লবণ
  • জিরা গুঁড়া
  • ধনিয়াপাতা
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো ও
  • সয়াবিন তেল

IMG_20230917_113315.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি শিং মাছগুলোকে ভালো করে ঘষে এর গায়ে থাকা কালো চামড়াটি পরিষ্কার করে নিলাম। তারপর মাছগুলোকে কেটে পিস পিস করে নিলাম। তারপর পানি দিয়ে ভালোভাবে ধৌত করে নিলাম।

IMG_20230917_113250.jpg

দ্বিতীয় ধাপ
  • এরপর চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম তারপর পেঁয়াজকুচি ও কাঁচা মরিচ কুচি গুলো এর মধ্যে দিয়ে দিলাম।

IMG_20230917_113339.jpg

তৃতীয় ধাপ
  • তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক এক করে রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া ও পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে কিছুটা হালকা তেলে ভেজে নিলাম। এখানে আমি মরিচের গুঁড়া একটু বেশি ব্যবহার করেছি যাতে একটু ঝাল হয়।

IMG_20230917_114336.jpg

IMG_20230917_114348.jpg

চতুর্থ ধাপ
  • এবার আমি আগে থেকে কেটে রাখা শিং মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে বেশ কিছুক্ষণ এগুলোকে তেলে ভেজে নিলাম।

IMG_20230917_114409.jpg

IMG_20230917_114423.jpg

পঞ্চম ধাপ
  • তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে বেশ কিছুক্ষণ এগুলোকে রান্না করে নিলাম।

IMG_20230917_122737.jpg

সর্বশেষ ধাপ
  • পানি মোটামুটি শুকরিয়ে আসলে আমি এর মধ্যে কেটে রাখা ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিলাম। তারপর এগুলোকে চুলা থেকে নামিয়ে নিলাম।

IMG_20230917_122808.jpg

  • রেসিপিটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

IMG-20230917-WA0014.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। সত্যি বলতে একটু ঝাল ঝাল হওয়াতে রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়েছে। আমি যেভাবে তৈরি করেছি আমার বিশ্বাস আপনারাও এভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনি টমেটো দিয়ে খুব সুন্দর করে শিং মাছের রেসিপি করেছেন। টমেটো দিয়ে যদি এভাবে মাছ রান্না করা হয় খেতে সত্যি অনেক মজাই লাগে। আর শিং মাছ আমার খুব পছন্দের একটি মাছ। এ ধরনের রেসিপির মধ্যে টমাটো বেশি দিলে একটু সুকা লাগে এই কারণে খেতে খুব মজাই লাগে। তবে আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপনি যেকোনো রেসিপিতে টমেটো ব্যবহার করলে খেতে একটু টক-ভাব লাগে। তাই আমার কাছেও খেতে ভালো লাগে। রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার রেসিপিটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। রেসিপিটা দেখেই জিভে জল চলে এসেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

মাছের মধ্যে শিং মাছ খুবই একটা দামি মাছ। দুর্বল রোগীদের জন্য এই মাছ খুবই উপযোগী। আপনি আজকে টমাটা দিয়ে শিং মাছের ভুনা রেসিপি তৈরি করেছেন। রেসিপি তৈরি প্রতিটা ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার রান্নাটাও বেশ চমৎকার হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিকই বলেছেন অসুস্থ রোগীদের জন্য শিং মাছ অনেক উপকারী।আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

খুবই মজাদার এবং লোভনীয় একটি শিং মাছ রান্নার রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। শিং মাছ বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু আমাদের বাসার আন্টি তেমন একটা ভালোভাবে রান্না করতে পারে না। টমেটো দিয়ে শিং মাছ এর আগে একবার খেয়েছিলাম খুবই সুস্বাদু লেগেছিল তবে আপনার এই রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে আরও বেশি সুস্বাদু হয়েছে। মজাদার এই রেসিপিটি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

শিং মাছ আমার খুব প্রিয় একটি মাছ। আপনি টমেটো দিয়ে খুব সুন্দর করে শিং মাছের রেসিপি করেছেন। যদিও বর্তমানে মাছের দাম অনেক ছড়া। সত্যি বলতো আপনার রেসিপিটি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। যদিও টমেটো দিয়ে কোন মাছ রান্না করা হয় তখন টক থাকার কারণে খেতে খুব ভাজাই লাগে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

ঠিকই বলেছেন আপনি কোন মাছ রান্না করার সময় যদি টমেটো দেওয়া হয় তাহলে খেতে একটু বেশি ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

টমেটো দিয়ে যে কোন মাছ ভুনা করলে খেতে অনেক ভালো লাগে। শিং মাছের ঝোল খেতে অনেক মজার হয়। আর টমেটো দিয়ে সুন্দরভাবে ঝোল করলে খেতে বেশ ভালো লাগে। আপু আপনি দারুন একটি রেসিপি তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু। দেখে মনে হচ্ছে খেতে বেশ মজা হয়েছিল। ভাতের সাথে খেতে বেশ ভাল লাগবে। যাদের রক্তাল্পতার সমস্যা আছে তাদের জন্য বেশ ভালো শিং মাছ। তারা শিং মাছ খেলে এ সমস্যা থেকে মুক্তি পেতে পারে। অনেক ধন্যবাদ মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন আপনি রেসিপিটি খেতে খুব মজা হয়েছে। সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি বরাবরই খুব সুন্দর সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। আসলে এই রেসিপিটি দেখে লোভ আর সামলাতে পারছি না। কারণ এই রেসিপিগুলো খুবই লোভনীয়। ধন্যবাদ আপু, রেসিপিটি শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য।

 3 years ago 

চমৎকার একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছেন আজ। আপনার রেসিপিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। রান্নার কার্যক্রম খুব সুন্দর ভাবে করেছেন আপনি। এই থেকে দারুন একটা রেসিপি সম্পর্কে ধারণা অর্জন করতে পারলাম। শিং মাছের এই অসাধারণ রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ চমৎকার আপু। রেসিপি টা দারুণ তৈরি করেছেন আপু। শিং মাছ এবং টমেটো এর রেসিপি টা বেশ লোভনীয় লাগছে। পাশাপাশি অনেক সুন্দর লাগছে রেসিপি টা এবং অনেক সুন্দর উপস্থাপনা ও পরিবেশনা করেছেন।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65754.07
ETH 1924.19
USDT 1.00
SBD 0.38