ঘরোয়া উপায়ে পারফেক্ট টমেটোর সস তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা হচ্ছে সুস্বাদু ঘরোয়া উপায়ে টমেটো সস তৈরি। বর্তমানে সব জায়গাতেই টমেটো পাওয়া যাচ্ছে। আর এখন বেশ কম দামে পাওয়া যায়। টমেটোর সিজনে অনেকেই শুনি এরকম টমেটোর সস তৈরি করে রেখে দেয় যেটা সারা বছর খায়। তাই এবার ভাবলাম আমিও তৈরি করি। আগে কখনো এটা তৈরি করা হয়নি। কিনা টমেটো সস থেকে নিজের হাতে স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরে তৈরি করা ভালো। এটা তৈরি করার পর একদম পারফেক্ট হয়েছিল খেতে। যেকোনো নাস্তার সাথে টমেটো সসের দরকার হয়। এটা প্রায় প্রতিনিয়তই আমাদের প্রয়োজন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000054425.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • পাকা টমেটো
  • তেঁতুলের ক্যাচ আপ
  • পেঁয়াজ
  • রসুন
  • আদা
  • দারচিনি
  • শুকনো মরিচ
  • লবণ
  • বিট লবণ
  • চিনি
  • কর্নফ্লাওয়ার
  • ভিনেগার

1000054395.jpg

এখানে আমি পাকা লাল টমেটো গুলো নিয়েছি যেন টক না থাকে আর রং টা যেন সুন্দর আসে।

1000054392.jpg

ধাপ - ১

এবার আমি টমেটো গুলো ভালো ভাবে ধুয়ে কুচি করে কেটে নিলাম।

1000054393.jpg

ধাপ - ২

এখানে আমি প্রায় আড়াই কেজি টমেটো টুকরো করে কেটে নিলাম।

1000054398.jpg

ধাপ - ৩

এবার টমেটো গুলোর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, দারচিনি এবং শুকনো মরিচ দিয়ে দিলাম।

1000054402.jpg1000054405.jpg
ধাপ - ৪

এরপর পাতিল টা চুলায় বসিয়ে দিয়েছি। আর টমেটো গুলো রান্না করে নিয়েছি।

1000054406.jpg

ধাপ - ৫

টমেটো কিছুটা গলে গেলে একটা ট্রে তে আমি টমেটো গুলো ঠান্ডা করে নিলাম।

1000054411.jpg

ধাপ - ৬

এবার টমেটো গুলো ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর টমেটো ঝাঁঝরি তে ছেকে নিলাম। টমেটোর পিউড়ি নিলাম বাকি অংশ গুলো ফেলে দিলাম।

1000054412.jpg1000054414.jpg
ধাপ - ৭

এখানে টমেটোর পিউরি গুলো নিলাম।

1000054415.jpg

ধাপ - ৮

এখানে আমি কর্নফ্লাওয়ার এবং ভিনেগার একসাথে মিক্স করে নিলাম। তারপর টমেটোর পিউরির মধ্যে এগুলো দিয়ে দিলাম। তারপর আবারো এটা চুলায় বসিয়ে দিয়েছি।

1000054410.jpg1000054417.jpg
ধাপ - ৯

এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবং বিট লবণ।

1000054416.jpg1000054418.jpg
ধাপ - ১০

তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং কিছুটা তেঁতুল। বিচি ছাড়া শুধুমাত্র তেঁতুল টুকো ব্যবহার করেছি। এটা দিলে একটু টক ফ্লেভার টা খেতে ভালো লাগে।

1000054419.jpg1000054420.jpg
ধাপ - ১১

এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছে

1000054422.jpg

ধাপ - ১২

অনেকটা ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলবো। এরপর এটাকে ঠান্ডা করে সংরক্ষণ করব।

1000054423.jpg

পরিবেশন

1000054426.jpg

1000054427.jpg

1000054430.jpg

1000054431.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই।
Sort:  
 last year 

খুব ভালো লাগলো আপু আপনি টমেটো সস কিভাবে নিতে হয় সেই রেসিপিটি শেয়ার করলেন। অনেক সময় নিয়েছি কিন্তু পারফেক্ট নিতে পারি নাই বলে নষ্ট হয়ে গেছে। আশা করি আপনারা আজকের শেয়ার করা রেসিপিটি টমেটো সসের বেশ ভালো একটি রেসিপি। সবার উপকারে আসবে এই রেসিপিটি। যেহেতু এখন টমেটোর সিজন সবাই সস সংগ্রহ করতে পারবে।

 last year 

ঠিকই বলেছেন আপনি এখন টমেটো সব জায়গায় পাওয়া যাচ্ছে চাইলে এখন রেসিপিটি তৈরি করে সংগ্রহ করতে পারব। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last year 
Screenshot_20250215_193933.jpgScreenshot_20250215_193811_X.jpgScreenshot_20250215_193548_SuperWalk.jpgScreenshot_20250215_193242_Chrome.jpg
 last year 

আমরা যখন স্কুলে পড়তাম তখন ইংরেজিতে আমাদের একটা টপিক ছিল প্রসেসিং। সেখানে বেশিরভাগ সময় টমেটো সস মেকিং এর ধাপগুলো লিখতে হত। আজ আপনার সস তৈরির রেসিপি দেখে সেই কথাই মনে পড়ল।

খুব সুন্দর বানিয়েছেন আপু। আমি কোনদিন বানাইনি বাড়িতে টমেটোসস। দেখি কোন একদিন বানিয়ে দেখব৷

 last year 

হ্যাঁ সম্ভব হলে একবার বানিয়ে দেখতে পারেন।
ধন্যবাদ আপনাকে সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য।

 last year 

টমেটো সস এখন আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস হয়েছে।প্রতিটি বাড়িতেই কোনো না কোনো কাজে ব্যবহৃত হয় বিশেষ করে সন্ধ্যায় মুখরোচক কোনো খাবারের সাথে টমেটো সস না হলে চলেই না।দোকানের কেনা হসে অনেক ধরনের ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক।যদি সামান্য উপকরণ দিয়ে খুব সহজে বাসায় বানিয়ে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই।আপু আপনি অনেক সুন্দর করে ঘরোয়া পদ্ধতিতে টমেটো সস তৈরি করেছেন যা দেখে খুবই ভালো লাগলো আমরা চাইলে যে কেউ এভাবে তৈরি করে নিতে পারবো।অনেক গুরুত্বপূর্ণ একটি রেসিপি শেয়ার করেছেন যা সকলেরই কাজে লাগবে।ধন্যবাদ আপু।

 last year 

এটা ঠিক বলেছেন এখন বেশিরভাগ বিকেলের নাস্তা গুলো সাথে টমেটো সস দিয়ে খাওয়া হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য।

 last year 

টমেটো সস এভাবে বাসায় তৈরি করলে যখন ইচ্ছে তখন খাওয়া যায়। আর বাইরে থেকে কিনে আনা টমেটো সস বাড়িতে তৈরি করার মত এতটা স্বাস্থ্যসম্মত হয় না। আপনি খুবই সুন্দরভাবে টমেটো সস তৈরি করেছেন। খুবই ভালো লাগলো আপু রেসিপি। ধন্যবাদ আপু।

 last year 

আমার রেসিপি তৈরি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

ঘরোয়া উপায়ে পারফেক্ট টমেটোর সস দেরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। টমেটো সস সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি যেভাবে টমেটো সস তৈরি করেছেন তা দেখে খুবই ভালো লাগছে।

 last year 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

সাস্থ্যসন্মতো উপায়ে চমৎকার সুন্দর পারফেক্ট টমেটো সস বানিয়েছেন আপু। অনেক লোভনীয় হয়েছে। সস গুলো মনে হচ্ছে কেনা সস। খুবই সুন্দর বানিয়েছেন এবং সস বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধাপে ধাপে সস তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ঘরোয়া উপায়ে আপনি তো দেখছি বেশ সুন্দর করে টমেটোর সস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা পোস্ট দেখে কিন্তু আমরা বেশ সহজেই নিজের জন্য সস বানিয়ে নিতে পারবো। ধন্যবাদ এমন দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকাঊ জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আসলে আপু নিজের তৈরি খাবার সব সময় সাস্থ্যসন্মত হয়। আপনার সস তৈরি করা দেখে অনেক ভালো লাগলো। নিশ্চয় অনেক মজার ছিল। ধাপ গুলো সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ সস গুলো খেতে আমার কাছে ভালই লেগেছে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62523.92
ETH 1664.08
USDT 1.00
SBD 0.42