মেহেদি আর্ট // একটি ইউনিক মেহেদী ডিজাইন ।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেকদিন পর আমি আপনাদের সাথে একটি মেহেদি ডিজাইন শেয়ার করবো। আশা করছি আপনাদের সবার কাছে এই ডিজাইন টি ভালো লাগবে। আজকে এই মেহেদি ডিজাইন টি তে আমি "কাবিরী" মেহেদী ব্যবহার করেছি। ব্যক্তিগতভাবে এই মেহেদীটি আমার খুব পছন্দ। এর কালারটা একদম ন্যাচারাল মেহেদীর কালার হয়।

এই ডিজাইনটি খুব একটা সিম্পল নয়। এই ডিজাইনটি করতে অনেক সময় ব্যয় করে কষ্ট হলেও আমার কাছে ভালোই লেগেছে। যদিও আমি খুব একটা ভালো করে মেহেদি দিয়ে ডিজাইন দিতে পারি না তারপরেও চেষ্টা অব্যাহত রেখে এই ডিজাইনগুলো করে থাকি। আজকের এই ডিজাইনটি আমি কিছুটা ইউনিক করার চেষ্টা করেছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ডিজাইনটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG-20230724-WA0005.jpg

IMG-20230724-WA0006.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি হাতের তালুর একপাশে একটি ফুলের ভিতরের অংশে মেহেদি দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20230724-WA0001.jpg

দ্বিতীয় ধাপ
  • তারপর আমি ফুলের চতুর্দিকে পাপড়ি গুলো মেহেদি দিয়ে ডিজাইন তৈরি করে নিলাম।

IMG-20230724-WA0011.jpg

তৃতীয় ধাপ
  • প্রথম ও দ্বিতীয় ধাপের ন্যায় আমি আরো কয়েকটি ফুলের ভিতরের অংশ ও ফুলের পাপড়ি ডিজাইন করে মেহেদি লাগিয়ে অংকন করে নিলাম।

IMG-20230724-WA0010.jpg

চতুর্থ ধাপ
  • এবার আমি এই ফুল এর পাপড়ি গুলোর উপরে মিম্বারের ন্যায় একটি ডিজাইন তৈরি করে নিলাম সেই সাথে কয়েকটি ফুলের গর্ভদন্ড মেহেদি লাগিয়ে অংকন করে নিলাম।

IMG-20230724-WA0009.jpg

পঞ্চম ধাপ
  • এবার আমি হাতের তালুর আরেক পাশে আগের মত ফুলের ভেতরের অংশসহ ফুলের পাপড়িসহ আরো কিছু ফুল মেহেদি লাগবে অঙ্কন করে নিলাম।

IMG-20230724-WA0008.jpg

ষষ্ঠ ধাপ
  • এবার আমি এই ফুলগুলোর উপরে আমার নিজের মতো করে কিছু ডিজাইন তৈরি করে মেহেদী লাগিয়া অঙ্কন করে নিলাম।

IMG-20230724-WA0002.jpg

সপ্তম ধাপ
  • তারপর আমি আমার হাতের কব্জির নিচের অংশে আরো কিছু ডিজাইন মেহেদি লাগিয়ে অঙ্কন করে নিলাম।

IMG-20230724-WA0003.jpg

অষ্টম ধাপ
  • এবার আমি আমার প্রত্যেকটা আঙ্গুলে কিছু ভিন্ন ভিন্ন ডিজাইন মেহেদি লাগিয়ে অঙ্কন করে নিলাম।

IMG-20230724-WA0007.jpg

সর্বশেষ ধাপ
  • সবশেষে আমি আমার হাতের কব্জির নিচে আরো কিছু ডিজাইন মেহেদি লাগিয়ে অংকন করে নিয়ে আমি আমার মেহেদি ডিজাইনটি সম্পূর্ণ করলাম।

IMG-20230724-WA0004.jpg

এই ছিলো আমার আজকের মেহেদি আর্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

Sort:  
 3 years ago 

আপনি কিন্তু বেশ ইউনিক একটা মেহেদির ডিজাইন অংকন করেছেন আপনি। আসলে মেহেদির ডিজাইন দেখতে আমার কাছে খুব ভালো লাগে। মেহেদির ডিজাইন টা ধাপে ধাপে উপস্থাপনা করে আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন দেখে খুব ভালো লেগেছে। এই মেহেদির ডিজাইন টা কিন্তু দেখেই বুঝতে পারছি অনেক সময় ব্যবহার করে এটি অংকন করেছেন।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনি দারুন একটি মেহেদির ডিজাইন আর্ট করেছেন। এভাবে হাতে মেহেদি ডিজাইন আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। মেহেদি ডিজাইন আর্টের প্রতিটা ধাপা বলে খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। মেহেদি ডিজাইন আর্ট করার খুব সুন্দর করে বর্ণনা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

খুবই সুন্দর মেহেদি ডিজাইন এর চিত্র অংকন আমাদের সাথে শেয়ার করলেন। আপনার হাতে মেহেদি ডিজাইনটি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার মেহেদি ডিজাইন আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু মেহেদী ডিজাইন টা দারুন হয়েছে।কে বলেছে পারেন না অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত।এই ডিজাইনটা দিতে অনেক সময় লেগেছে দেখেই বোঝা যাচ্ছে।আমার কাছে মেহেদী দিতে বেশ ভালো লাগে। দুই ঈদের মধ্যে দেওয়া হয়। তাছাড়া তেমন একটা দেওয়া হয় না। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটা ডিজাইন শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট শেয়ার করলেন। দেখে মনে ই হচ্ছে অনেক সময় লেগেছে।মেহেদি ডিজাইনটি দেয়া শেষ করার পর দারুন লাগছে।আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। সময় ও ধৈর্য্য নিয়ে আপনি কাজটি শেষ করলেন। অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন এই ধরনের ডিজাইনগুলো করতে একটু সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

হাতে মেহেদি দিতে সবার কাছেই ভালো লাগে। আর মেয়েরা কিছুদিন পরপরই ইচ্ছে করেই হাতে মেহেদি পরে। আমি আগে প্রায় প্রতি মাসেই মেহেদী দেয়ার চেষ্টা করতাম এখন অবশ্য খুব বেশি দেয়া হয় না। আপনার হাতে মেহেদী ডিজাইনটি সিম্পল হলেও আমার কাছে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

আপনাদের ভাল লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন মেহেদির ডিজাইনটি কিন্তু সিম্পল হয়। তাই তো দেখতে একটু বেশি সুন্দর লাগছে। মেহেদি রাঙ্গা হাত দেখতে কতই না ভালো লাগে। জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে এমন সুন্দর দৃশ্য দেখলে। আপনার তৈরি করা এই মেয়েদের ডিজাইন অনেক সুন্দর হয়েছে আপু।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেকদিন হলো মেহেদী ব্যবহার করা হয় না।আপনার চেষ্টা করা ডিজাইনটি সুন্দর হয়েছে।আর ডিজাইন করা মানেই খুব সময়সাপেক্ষ।আমার কাছে ও মেহেদী পড়তে ভালো লাগে।ছোটবেলায় গাছের পাতা বেটে মাখতাম।যাইহোক ধাপগুলো ভালো ছিল,ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

দারুন একটা মেহেদির ডিজাইন অংকন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আসলে মেয়েরা প্রায় সবাই দারুন দারুন মেহেদি ডিজাইন তৈরি করতে পারে। আপনার তৈরি করা এই মেহেদি ডিজাইন টাও আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

আমার মেহেদি ডিজাইন টা আপনার ভালো লেগেছে
জেনে আমিও অনেক আনন্দিত হলাম ভাইয়া। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64722.22
ETH 1877.14
USDT 1.00
SBD 0.38