লিচু পিঠা রেসিপি // ১০% বেনিফিশিয়ারি @shy-fox
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি হলো লিচু পিঠা রেসিপি। এই পিঠার সম্পূর্ণ রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
প্রয়োজনীয় উপকরণ
- ময়দা- ৩ কাপ
- চিনি- ১ কাপ
- ডিম- ১ টি
- গুঁড়ো দুধ- ৩ টেবিল চামচ
- সয়াবিন তেল- পরিমান মত
- লবণ- পরিমান মত
- বেকিং পাউডার- পরিমাণ মতো
প্রথম ধাপ
- প্রথমে আমি একটি বাটিতে ডিম ভেঙ্গে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
- এরপর আমি সেখানে পরিমানমতো চিনি দিয়ে দিয়েছি।
তৃতীয় ধাপ
- এরপর সেখানে পরিমাণমতো বেকিং পাউডার দিয়ে দিয়েছে।
চতুর্থ ধাপ
- তারপর সেখানে পরিমান মত লবন দিয়ে দিয়েছি।
পঞ্চম ধাপ
- তারপর সেখান পরিমাণমতো গুড়ো দুধ দিয়ে দিয়েছি।
ষষ্ঠ ধাপ
- এরপর আমি সবকিছু ভালো করে নেড়ে নিয়েছি এবং সেখানে পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি।
এরপর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
সপ্তম ধাপ
- এরপর সেখানে পরিমাণমতো ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
এবার ভাল করে মেখে একটি ডো তৈরি করে নিয়েছি। ডো টি কিছুটা নরম হবে। খুব বেশি শক্ত করা যাবে না।
অষ্টম ধাপ
- এবার আমি একটি ঝুড়ি নিয়ে নিয়েছি। লিচু পিঠা নাম অনুযায়ী এটি দেখতে লিচুর মতই। লিচুর মতো ডিজাইন করার জন্যই এইরকম ঝুড়িটি প্রয়োজনীয়। এরপর আমি ডো তো থেকে কিছুটা পরিমাণ আটা নিয়ে ঝুড়ির মধ্যে চাপ দিয়ে দেই।
নবম ধাপ
- এরপর ঝুড়িটি থেকে ডো টি উঠিয়ে নেয়ার পর এরকম একটি ডিজাইন হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ঝুড়ির মধ্যে যেন সব সময় তেল থাকে। না হলে এই আপনি এটি উঠানোর সময় আটকে যাবে। তেল থাকলে খুব সহজেই উঠানো যাবে।
দশম ধাপ
- তারপর আমি সেগুলো গোল গোল করে নেই। এরপর এটি দেখতে অনেকটা লিচুর মতো দেখা যাবে।
সর্বশেষ ধাপ
- তারপর আমি একটি প্যানে পরিমাণমতো তেল দিয়ে গরম তেলে পিঠা গুলো ভেজে নিয়েছি।
তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভাল লেগেছে।
লিচু পিঠা আমি এই প্রথমবারের মতো ট্রাই করেছি। এটি দেখতে যেমন সুন্দর এবং লিচুর মতো এবং এটি খেতে অনেক সুস্বাদু। এই পিঠার উপরের অংশটুকু অনেকটা ক্রিস্পি হয় এবং ভিতরের অংশ টুকু অনেকটা সফট হয়। খেতে অনেকটা কেকের মতই। আপনারা একবার টেষ্ট করলেই বুঝতে পারবেন এটি কতটা সফট এবং সুস্বাদু।
এই ছিল আমার আজকের পোস্ট। পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি টি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ইতি
@isratmim
বাহ আপনার এই পিঠা দেখতে খুব সুন্দর লাগছে। এই ধরনের পিঠা আগে কখনো দেখিনি। বাসায় একদিন বানাতে হবে এই পিঠা। ধন্যবাদ আপনাকে একটি ইউনিক রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
এটি খেতে অনেক সুস্বাদু হয়। একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন ভাইয়া। আশা করছি ভাল লাগবে। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
লিচু পিঠা গুলো দেখতে একেবারে লিচুর মতো মনে হচ্ছে। আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি লিচু নিয়ে এসেছেন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এবং অনেক আকর্ষণীয় লাগছে। আমার কাছে দেখে খুব ইউনিক মনে হয়েছে। আমি চেষ্টা করব এইভাবে আপনার রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করার জন্য। সত্যিই অসাধারণ লিচু পিঠা তৈরি করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
লিচু পিঠা ওয়াও!!!
দেখতে খুব লোভনীয় দেখাচ্ছে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে।
আমার কাছে একদম ইউনিক মনে হচ্ছে।
দেখতে একদম অরিজিনাল লিচুর মত দেখাচ্ছে।।
এটি খেতে আসলেই সুস্বাদু হয়েছিল। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
লিচু পিঠা রেসিপি অনেক সুন্দর হয়েছে আপু। লিচু পিঠা দেখতে একদম সত্যিকারের লিচুর মতোই লাগছে। আপনি অনেক সুন্দর করে এই পিঠা তৈরি করেছেন। আপনি আপনার পিঠা তৈরীর পদ্ধতি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে দারুন একটি পিঠার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
Share on Twitter
https://twitter.com/IsratMim16/status/1480551037647736832?t=psR3yx-TVI1-a-_pLgkp3Q&s=19
দারুণ একটি পিঠা রেসেপি শেয়ার করেছেন। লিচু পিঠা আমার খুবই পছন্দের। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনি খুবই সুন্দর ভাবে এটা উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
আপু আপনার আজকের এই লিচু পিঠা রেসিপি টি অসাধারণ হয়েছে। হঠাৎ করে আপনার এই পিঠাগুলো ছবি চোখে পড়ার সাথেই মনে হল লিচু পড়ে যখন ক্যাপশনটা পড়লাম তখন বুঝতে পারলাম এটা লিচু পিঠা । দারুন হয়েছে আপনার এই পিঠা রেসিপি। খুব সুন্দর ভাবে প্রতিটি উপকরণের পরিমাণ এবং ধাপগুলো আমাদের মাঝে আপনি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
কিছু পিঠের সাথে আজকেই প্রথম পরিচিত হলাম। যাক তবু নতুন একটি পিঠা রেসিপি শিখতে পারলাম। ভালোই লেগেছে নতুনত্ব আছে। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
ওয়াও আপু এই প্রথম আমি এরকম কোন রেসিপি দেখলাম লিচু পিঠা। একেবারেই ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
লিচু পিঠা আমার খাইতে খুব ভালো লাগে আপু। আম্মুরে বলি প্রায়ই বানিয়ে দেয়। তবে বেশি মজা লাগে আমার খালা বানিয়ে দেয় সেটা। গ্রামে গেলেই খাওয়া হয় মাঝে মধ্যে। বলা যায় খালার হাতে যাদু আছে। খালারা যখন বানাতো আমিও হাতে হাতে কাজ করতাম লিচুর আদলে বানিয়ে দিতাম হাঝি দিয়ে।
মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।