সরিষা ক্ষেতে কাটানো কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

IMG-20240116-WA0000(1).jpg

আজকে আমি আপনাদের সাথে সরিষা ক্ষেতের কিছু ফটোগ্রাফি এবং সেখানে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করবো। কয়েকদিন আগে আমি আমার বোন কে নিয়ে স্কুলে যাওয়ার সময় এই সরিষার ক্ষেত দেখলাম। দেখে খুবই ভালো লাগলো। তাই সেখানে গেলাম। যদিও সরিষা ক্ষেত টি খুব বেশি বড় নয় এবং সবগুলো ফুলও ভালো ভাবে ফুটে নি। তবে দেখতে খুবই ভালো লাগছিল। আর আমি এর আগে কখনো সরিষা ক্ষেত সামনাসামনি দেখি নি। আসলে শহর এলাকায় এসব দৃশ্য পাওয়া খুবই মুশকিল। গ্রামের দিক ছাড়া এমন দৃশ্য দেখা যায় না। তাই সেদিন দেখে ভীষণ মুগ্ধ হয়ে গিয়েছিলাম। বেশ কিছুক্ষণ সেখানে ছিলাম এবং বেশ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছি।

IMG-20240116-WA0004(1).jpg

শীতের কুয়াশায় সরিষা ক্ষেতের সৌন্দর্য দেখতে কিন্তু ভালোই লাগে। আমি সরিষা ক্ষেতের সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখলাম। সরিষা ক্ষেত দূর থেকে দেখলে মনে হয় যেন প্রকৃতির হলুদ চাদর বিছানো রয়েছে। হলুদ এবং সবুজের সৌন্দর্য সবাই কেই মুগ্ধ করে। সেখানে গিয়ে দেখলাম আরো কিছু মানুষ সেখানে ঘুরাঘুরি করছিল। সবাই ছবি তুলছিলো। আমিও কিছু ফটোগ্রাফি করে নিয়েছি। সরিষা ক্ষেতে নানা ধরনের প্রজাপতি দেখলাম। এবং সেখানে বেশ কিছু মৌমাছি ঘুরাঘুরি করছিল। এসব কিছু খুবই ভালো লাগছিলো দেখতে।

IMG-20240116-WA0001(1).jpg

IMG-20240116-WA0002(1).jpg

বেশ কিছুক্ষণ সেখানে ঘুরাঘুরি করেছিলাম। সেখান থেকে চলে গিয়েছিলাম সূর্যমুখী ফুলের ক্ষেতে। সেখানে গিয়ে আরো বেশি ভালো লেগেছে। পরে শেয়ার করবো সেখানে কাটানো মুহূর্ত গুলো।

IMG-20240116-WA0003(1).jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্তে
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি বর্তমানে এইচ এস সিতে অধ্যায়নরত অবস্থায় আছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

আজকে আপনি আমাদের মাঝে সরিষা ফুলের অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন। এখন শীতের সময় দেশের সমস্ত কৃষি মাঠগুলোতেই লক্ষ্য করা যায় সরিষা ক্ষেত। আর এই সময়টাই মানুষ বেশিরভাগ ঘর থেকে বের হয়ে আসে ফসলের মাঠের দিকে যেখানে বিভিন্ন প্রকার ফসল ফলিয়ে থাকে আমার কৃষক ভাইয়েরা। চমৎকার এই দৃশ্য দেখতে পেরে সত্যিই আমি খুশি।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বোনকে নিয়ে স্কুলে যাওয়ার সময় সরিষা ক্ষেতের মাঠ দেখে আপনি মুগ্ধ হয়ে গেলেন আপু।আমিও এমন দৃশ্য দেখলে মুগ্ধ না হয়ে পারতাম না।কি সুন্দর হলুদ ফুলের মাঠ।ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। সবাই খুব ফটোগ্রাফি করছিলো।সত্যি দেখে ভীষণ ভালো লাগলো। আপনি চমৎকার একটি সময় কাটিয়েছেন। এরপর সূর্যমুখী ফুলের ক্ষেতে গিয়েছেন।তা হয়তো পরে শেয়ার করবেন।আশাকরি সুন্দর অনুভূতি পরবর্তীতে দেখতে পারবো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ সূর্য মুখী ফুলের বাগানে ও গিয়েছিলাম তা পরে এক সময় শেয়ার করব। সুন্দর ওগঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আসলে এই সময় এলে চারিদিকে সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করতে পারি।
যতদূর চোখ যায় হলুদ ফুলের মাঝে সবুজের সুন্দর দৃশ্য চোখে ভেসে ওঠে।
আপনার ফটোগ্রাফি এবং লেখাগুলো পড়ে বুঝতে পারছি আপনি দারুন সময় উপভোগ করেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

শীতের সময় অন্যতম সৌন্দর্য হলো সরিষা ক্ষেত। যখন মাঠে ঘোরাঘুরি করতে যাই সরিষা ফুল দেখলে মন ভালো হয়ে যায়। আপনি দারুন মুহূর্ত অতিবাহিত করেছেন এবং সাথে ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিকই বলেছেন এই ধরনের সরিষা ক্ষেত দেখলে মন এমনিতেই খুবই ভালো হয়ে যায়। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আমাদের দিকেও দেখলাম এবার সরিষার ক্ষেত! এর আগে চোখে পড়েনি। তবে আপনি দেখছি ভালো সময় কাটিয়েছেন সরিষার ক্ষেতে। হলুদের রাজ্যে কিছুক্ষণ! পরের পর্বে সূর্যমুখীর রাজ্য দেখার অপেক্ষায় 🌼

 2 years ago 

ঠিকই বলেছেন পরবর্তীতে সূর্যমুখীর রাজ্যে দেখানোর চেষ্টা করব। আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনি দেখছি সরিষা ফুলের দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন ও ফটোগ্রাফি গুলো আমার ভীষণ ভালো লাগছে। আজকেও আমি সরিষা ফুলের ফটোগ্রাফি করেছি এবং বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে সরিষা ফুল ও সূর্যমুখী ফুল। আপনার বর্ণনা অনেক সুন্দর ছিল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সরিষা ফুলের সৌন্দর্য আসলে মুগ্ধ করার মতো ৷ প্রকৃতির অপরুপ সৌন্দর্য খুঁজে পাওয়া যায় এসব জায়গায় ৷ আপনি সরিষা ক্ষেতে অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন এবং প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করেছেন জেনে খুবই ভালো লাগলো ৷ আপনার ফটোগ্রাফি ও দুর্দান্ত হয়েছে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে ,আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর মন্তব্য মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

শীতের দিনে ভালো লাগার সব থেকে একটা জিনিস হচ্ছে সরিষার ফুল। সরিষার ক্ষেত্রে ভ্রমণ আমিও করেছিলাম এবার শীতে খুবই ভালো লেগেছিল। আপনি এই বছর শীত কালে সরিষার ক্ষেত ভ্রমণ করেছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো।

 2 years ago 

এটা ঠিক শীতের সময় সরিষা ক্ষেতের সৌন্দর্য এবং সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালই লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাদের ওদিকের সরিষার ক্ষেত গুলো দেখলে খুবই খারাপ লাগে আপু। কারণ আমাদের এই দিকে এমন সুন্দর সরিষার ক্ষেত নেই। তবে খুব দেখতে ইচ্ছে করে এবং যেতও ইচ্ছে করে। কিন্তু এদিকে নেই বলে যাওয়া হয় না দেখারও সুযোগ নেই। আপনার ফটোগ্রাফি গুলো এবং অনুভূতি গুলো পড়ে ভালো লাগলো।

 2 years ago 

আমারও সরিষা খেতে খুবই কম যাওয়া পড়েছে তবে এবার সামনাসামনি গিয়ে আমার কাছেও বেশ ভালো লেগেছে। আমরাও শহর এলাকায় থাকার কারণে খুব একটা যাওয়া হয় না। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64085.58
ETH 1844.13
USDT 1.00
SBD 0.38