ফটোগ্রাফি // কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। যদিও আমি ফটোগ্রাফি তেমন ভালো করতে পারিনা। তবে তাও ফটোগ্রাফি করার চেষ্টা করি। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
প্রথম

এই ফুলের নাম হচ্ছে সাদা লিলি। স্পাইডার লিলি ফুলও বলা হয়। সবুজের মধ্যে সাদা রংয়ের ফুলটি খুব চমৎকারভাবে ফুটে রয়েছে দেখে যেন চোখ ফেরানো যাচ্ছে না। এই ফুলের ঘ্রাণটা খুবই মিষ্টি একটা ঘ্রান হয়ে থাকে যা আমার কাছে খুবই ভালো লাগে। এই ফুল গুলো পানির মধ্যে ভিজিয়ে ঘরে রাখলে পুরো ঘর সুগন্ধে ভরে যায়। ঘ্রাণটা আসলেই খুব সুন্দর।

IMG-20231014-WA0027.jpg

দ্বিতীয়

এটি হচ্ছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুল বেশ কয়েক রঙের হয়ে থাকে। এটি হচ্ছে লাল রঙের রঙ্গন ফুল। একসাথে বেশ কয়েকটি ফুল ফুটে থাকে দেখতে খুবই ভালো লাগে। যদিও এখানে সবগুলো ফুল ফুটেনি। কিছু কিছু কলি রয়েছে। কলি এবং ফুল একসাথে বেশ ভালো লাগছিলো দেখতে।

IMG-20231014-WA0029.jpg

তৃতীয়

এটি হচ্ছে একটি ঢেঁড়স ফুল। ছবিটি আরো বেশ কিছুদিন আগে তুলেছিলাম। এই ফুল থেকে যেটি হয় সেটা আমরা সবজি হিসেবে খেয়ে থাকি। এই সবজিটা কিন্তু অনেক উপকারী একটি সবজি। আমার কাছে কিন্তু ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। ফুলটি দেখতে কিন্তু অনেক চমৎকার হয়ে থাকে এত সুন্দর ভাবে ফুটে থাকে দেখে চোখ ফেরানো যায় না। বিশেষ করে ফুলের কালার টা আমার কাছে বেশি ভালো লাগে।

IMG-20231014-WA0026.jpg

চতুর্থ

এই ফটোগ্রাফি টি গতকাল করেছিলাম বারান্দা থেকে। সূর্যাস্তের আগে সূর্যটি খুব সুন্দর লাগছিল দেখতে। আর সূর্যের পাশে এক টুকরো মেঘ আরো বেশি সুন্দর লাগছিল। মেঘ এবং সূর্যটা একসাথে ছিল এবং আকাশটাও বেশ পরিষ্কার ছিল তাই ফটোগ্রাফিটি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।

IMG-20231014-WA0028.jpg

পঞ্চম

এটি হচ্ছে বেলি ফুলের ফটোগ্রাফি। বেলি ফুলও আমার ভীষণ পছন্দ। বেলি ফুলের ঘ্রাণ টা আসলেই খুব সুন্দর। বেলি ফুলের মালা ও আমার কাছে বেশ ভালো লাগে। এই ফুলের মালা চুলে কিংবা হাতে পড়তে খুব ভালো লাগে। বেলি ফুল আমাদের চুলের জন্য খুবই উপকারী।

IMG-20231014-WA0030.jpg

ষষ্ঠ

এই ফটোগ্রাফি টি ও বেশ কিছুদিন আগে করা। বিকেলে সময় কাটানোর জন্য ছাদে উঠেছিলাম। হঠাৎ দেখি পুরো আকাশ এরকম কালো মেঘে ঢেকে যাচ্ছে। পুরো আকাশটাই অন্ধকার হয়েছিল। আকাশে কালো মেঘ গুলো ভালোই লাগছিল দেখতে। তাই ফটোগ্রাফিটি করে নিয়েছি। মেঘ দেখে বুঝতেই পারছেন সেদিন কতটা বৃষ্টি হয়েছে।

IMG-20231014-WA0031.jpg

সপ্তম

বেশ চমৎকারভাবে কলা গাছে কলা ধরে রয়েছে। কলাগাছে যখন ছোট ছোট কলা বের হয় তখন কিন্তু দেখতে অনেক চমৎকার দেখা যায়। ছোট ছোট কলা গুলো দেখতে খুবই ভালো লাগে। এছাড়াও যখন সবুজের পরে হলুদ কালারটা চলে আসে তখনও বেশ ভালো লাগে। আশা করি এই ফটোগ্রাফিও আপনাদের ভালো লাগবে।

IMG-20231014-WA0033.jpg

ডিভাইস নেম:- স্যামসাং গ্যালাক্সি A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

খুবই সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করে আপনি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা সবকয়টি ফটোগ্রাফি দেখতে বেশ সুন্দর লাগছে। ঢেঁড়স ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার তোলা এত সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে আমি অনেক বেশি মুগ্ধ হলাম। চোখ ফেরানো পাচ্ছিল না ফটোগ্রাফি গুলো দেখে। সাদা লিলি ফুলের ফটোগ্রাফি এবং সূর্যাস্ত যাওয়ার আগের ফটোগ্রাফি টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে দেখতে।

 3 years ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। এত সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। প্রতিটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে ধন্যবাদ এত সুন্দর ফটোগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

প্রকৃতি,ফুল্‌ ,ফলের বেশ ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি দেখতে বেশ সুন্দর লাগছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার প্রত‍্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। ফুল গুলোর উপর ফোকাশ টা বেশ ভালো হয়েছিল। পাশাপাশি কালার গ্রেডিং এবং ক‍্যাপচার টা সুন্দর ছিল। সাদা লিলিটা বেশ আকর্ষণীয় ছিল। পাশাপাশি রঙ্গন, বেলি ফুল প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি এগুলো বেশ চমৎকার ছিল আপু। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 
 3 years ago 

আপনার করা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। আপনার তোলা স্পাইডার লিলির ফটোগ্রাফিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি সাথে খুব সুন্দর ভাবে বর্ণনা তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি খুব সুন্দর করে রেনডম ফটোগ্রাফি করেছেন। রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশি ভালো লাগে। রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। সত্যি বলতে আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এবং আপনার ফটোগ্রাফি প্রশংসা করতে হয়। সবগুলো ফটোগ্রাফির সুন্দর বর্ণনা দিয়ে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। বেশ ভালো লেগেছে আমার কাছে ।স্পাইডার লিলি, বেলি এই ফুলগুলো দেখতে সত্যি অসম্ভব সুন্দর ।আপনি দারুন ভাবে ফটোগ্রাফিও করেছেন। দেখতে ভীষণ ভালো লাগছে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম । সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62644.78
ETH 1783.34
USDT 1.00
SBD 0.38