কয়েকটি রেনডম ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
প্রথমে একটা লিলি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এটাকে বলা হয় রেইন লিলি ফুল। ফুলগুলো বৃষ্টির সময় ফুটে বেশি। এ কারণেই রেইন লিলি ফুল বলা হয়। এই বর্ষাকালের সিজনটা এই ফুলের জন্য পারফেক্ট। এগুলো সাদা কালার ছাড়াও গোলাপি রঙের হয়ে থাকে। খুব সুন্দর লাগে দেখতে।
প্রথমে আপনাদের সাথে একটা গোলাপের ফটোগ্রাফি শেয়ার করেছি। হালকা গোলাপি রঙের গোলাপ ফুল আমার বেশ পছন্দ। এই ফটোগ্রাফি টা আমার বারান্দার গাছ থেকে ক্যাপচার করা। এই একটা গাছে মাঝে মাঝে হালকা গোলাপি কালারের গোলাপ ফুল দেখা যায় আবার মাঝে মাঝে সাদা রঙের গোলাপ ফুল ফোটে। এই ফুলটা ও দেখতে বেশ দারুন।
এই ফুলটা কমবেশি সবারই খুব পছন্দের একটা ফুল। এটা হচ্ছে কাঠগোলাপ। কাঠগোলাপ আমারও ভীষণ পছন্দ। এগুলো অনেকগুলো কালারের হয়ে থাকে। তবে আমার কাছে এই সাদা এবং হলুদ রংয়ের কম্বিনেশন টাই সবচেয়ে বেশি ভালো লাগে। এই ফটোগ্রাফি টা অনেক আগে ক্যাপচার করেছিল। গ্যালারিতে ফটোগ্রাফি খুঁজতে গিয়ে হঠাৎ করে চোখে পড়ল। এই ফটোগ্রাফি টা আমাদের ছাদ বাগান থেকে ক্যাপচার করা।
এখানে আমি আপনাদের সাথে একটা নয়ন তারা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। নয়ন তারা ফুলগুলো ও দেখতে খুব সুন্দর হয়। নয়ন তারা ফুলগুলো সাদা রংয়ের রঙের হয়ে থাকে। আমার কাছে সাদা নয়ন তারা ফুল সবচেয়ে বেশি ভালো লাগে। এটি মূলত আমি বারান্দা থেকে ক্যাপচার করেছি।
এখানে ঢেঁড়স গাছের ফটোগ্রাফি শেয়ার করলাম। ঢেঁড়স ভাজি কিংবা ভর্তা আমার খুবই পছন্দ।। আর নিজেদের গাছের সবজি দিয়ে তরকারি খেতে তো আরও বেশি ভালো লাগে। ঢেঁড়স এখন আবার কমে গিয়েছে। মাঝখানে কিছুদিন অনেক ভালই ঢেঁড়স ছিল। এবার ছাদে ভালোই ঢেঁড়স ধরেছিল।
সর্বশেষ আপনাদের সাথে কাটামুকুট গাছের সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই গাছগুলোর মধ্যে কিছু কিছু জাত আছে যাদের ফুলগুলো একটু বড় হয় আর এই ফুলগুলো আকারে ছোট হয়। ছোট হলেও ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে। আর লাল রঙের হওয়ার কারণে আরো বেশি ভালো লাগে।
ধন্যবাদান্তে
@isratmim
আপনি আজকে মুগ্ধ হওয়ার মতো বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। এরকম ফটোগ্রাফি গুলো করতে আর দেখতে আমার অনেক ভালো লাগে। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসম্ভব দারুণ ছিল। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করে না। অনেক সুন্দর ভাবে করলেন আপনি সবগুলো ফটোগ্রাফি।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আমার কাছে ফটোগ্রাফি পোস্ট কত বেশি ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না। ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভরে যায়। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো করলে অনেক আকর্ষণীয় লাগে। আর অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে। এখন আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকে। ঠিক তেমনি ভাবে আপনিও অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। আপনি প্রতিনিয়ত চেষ্টা করতে থাকলে, পরবর্তীতে আরো দারুন দারুন ফটোগ্রাফি করতে পারবেন।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ওয়াও আপু আপনি তো অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা প্রতিটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি বলতে এমন ফুলের দেখলে মন প্রাণ জুড়ে যায়। ফুল সৌন্দর্যের প্রতীক আর প্রিয় ফুল হলে তো কথায় নেই। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাদের ভাল লাগাই আমার এই কাজে সার্থকতা ।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
বাহ আপনি তো ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো। এবং ফটোগ্রাফি কোনটা রেখে কোনটা প্রশংসা করি ভেবে পাচ্ছিনা। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।
দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করতে আমারও খুব ভালো লাগে। রেইন লিলি ফুল এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।