কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। যদিও আমি ফটোগ্রাফি তেমন ভালো করতে পারিনা। তবে তাও ফটোগ্রাফি করার চেষ্টা করি। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
প্রথম

এটি একটি ছোট চারা গাছের ফটোগ্রাফী। আমাদের বারান্দার একটি টব থেকে ছবি টি ক্যাপচার করেছি। এটি করলার চারা। আমার ছোট ভাই একদিন একটি করলার বীজ মাটিতে লাগিয়েছে দুষ্টুমি করে। এখন দেখছি গাছ টি ভালোই বড় হচ্ছে। বেশ কিছু ফুলও দেখা যাচ্ছে। অনেক তাড়াতাড়ি এটি বড় হয়ে গেছে। এটি অবশ্য কয়েকদিন আগে ক্যাপচার করেছি।

IMG-20231119-WA0004.jpg

দ্বিতীয়

এটি গাছে থাকা কিছু আমড়ার ফটোগ্রাফী। ছাদের গাছে বেশ কিছু আমড়া ধরেছে। গাছে এগুলো ভালোই লাগে দেখতে। আমড়া গুলো খুব একটা বড় হয় না। মাঝারি সাইজের হয়ে থাকে এগুলো। আর খেতেও খুব বেশি টক না।

IMG-20231119-WA0009.jpg

তৃতীয়

এই পেঁপের ফটোগ্রাফী করতে গিয়ে কিছুটা অবাক হলাম আমি। এটি খুবই ছোট একটি পেঁপে। কিন্তু দেখতে মনে হচ্ছিল ছোট থাকা অবস্থাতেই পেকে গিয়েছে। পেঁপের মাঝের অংশ টুকু পাকা এবং উপরে নিচে কিছুটা অংশ কাঁচা। দেখতে ভালোই লাগছিলো তাই ফটোগ্রাফী টি করেছিলাম।

IMG-20231119-WA0007.jpg

চতুর্থ

এখানে আমি দুটি পেয়ারার ফটোগ্রাফি করেছি। পেয়ারা দুটো একসাথে ভালো লেগেছে তাই ফটোগ্রাফী টি করেছি। পেয়ারা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে একটু শক্ত পেয়ারা গুলো আচার দিয়ে মেখে খেতে বেশি ভালো লাগে। আবার মাঝেমাঝে কাসুন্দি দিয়ে মেখে খেতেও ভালো লাগে। এই পেয়ারা গুলো এখনও খুব ছোট। কিন্তু খুব বেশি বড়ও হয় না।

IMG-20231119-WA0008.jpg

পঞ্চম

অবশেষে ফুলের ফটোগ্রাফি। এতক্ষণ কিছু ফলের ফটোগ্রাফী দেখেছেন। এই ফুল গুলো মোটামুটি সবাই চিনে। এগুলো কাটা মুকুট গাছের ফুল। আরো কিছু গাছ রয়েছে অবশ্য। সেখানে এখন আরো অনেক ফুল ফুটেছে। একদিন সেগুলোও শেয়ার করবো। ফুল গুলো একসাথে গুচ্ছাকারে থাকায় অনেক ভালো লাগে।

IMG-20231119-WA0010.jpg

ষষ্ঠ

এটি কলা গাছের মোচার ফটোগ্রাফী। এগুলোর নাকি পুষ্টি গুণ অনেক। তবে আমার কাছে খেতে তেমন ভালো লাগে না। মোচা অনেকেই ভেজে খেয়ে থাকে। আমিও খেয়েছি কয়েকবার তবে ভালো লাগে না আমার কাছে। আবার আমার নানুর বাড়িতে দেখেছি কাচা মেখে খেতে।

IMG-20231119-WA0005.jpg

সপ্তম

এটি কাঠগোলাপ ফুল গাছের ফটোগ্রাফি। ফুলের একটি ডাল কে এখানে ক্যাপচার করেছি। ডালে পাতাও নেই। তবে দুই তিনটি ফুল দেখা যাচ্ছে। আর নিচের থেকে ফুল গুলো খুবই ভালো লাগছিলো দেখতে। পাতাবিহিন ডালে কিছু ফুল উপরে নীল আকাশ। সব মিলিয়ে বেশ দারুন দেখাচ্ছিল তাই এটি ক্যাপচার করেছি।

IMG-20231119-WA0006.jpg

ডিভাইস নেম:- স্যামসাং গ্যালাক্সি A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

আপনি প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেন।আজ ও করলেন। আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি দারুন লেগেছে আমার কাছে।আর বর্ননাগুলো পড়ে ও আরো বেশী ভালো লেগেছে। আপনার ছোট ভাইয়ার দুষ্টমি করে লাগানো বীজ থেকে করলার চারাটি খুবই সুন্দর হয়ে বড় হচ্ছে।আর পেঁপে অল্প বয়সেই পেকে গেছে আপু।সুন্দর সুন্দর ফুল গুলো ও দেখতে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

পৃথিবীতে অনেক সৌন্দর্য রয়েছে যেগুলো আমরা দেখে থাকি। আর এই সৌন্দর্যের মধ্যে থেকে আপনি বেশ কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার তলা প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্যে আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে কলার মোচার ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। এছাড়া করলার চারার ফটোগ্রাফিও খুব সুন্দর হয়েছে।ফটোগ্ৰাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাদের বাগানের টবের মধ্যে থেকে ক্যাপচার করা করলার চারাটি দেখতে সত্যিই অসম্ভব সুন্দর লাগছে আপু। কাঠগোলাপ গাছের ফটোগ্রাফিটিও দেখতে অনেক সুন্দর লাগছে। বাদবাকি ফটোগুলোও অনেক সুন্দর হয়েছে, সবমিলিয়ে দারুন একটি উপস্থাপনা ছিল । শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসম্ভব সুন্দর কয়েকটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন আপনি। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ চমৎকার দেখাচ্ছে। এরকম নিত্যনতুন ফটোগ্রাফি আমার কাছে তো অনেক ভালো লাগে। দুর্দান্ত ফটোগ্রাফি করে উপস্থাপনা করার জন্য আরো অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

আপনি আজকে বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি বেশ ভালো ছিল। তবে এই ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে প্রথম ফটোগ্রাফিটা এবং কাটামুকু ফুলের ফটোগ্রাফি টা বেশি ভালো ছিল এছাড়াও লাস্টের ফটোগ্রাফিটাও আমার বেশ ভালো লেগেছে। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

বাহ আপু আপনি দেখে দারুণ ফটোগ্রাফি করেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। ফলগুলোর ফটোগ্রাফি দেখে বেশ লোভ লাগছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

দুষ্টিমি করে গাছ লাগাতে আপনার ভাই আর সেটা এখন বড় হচ্ছে! ব্যাপারটা ভালোই লাগলো আসলো। করলা গাছ হালকা যত্ন করলেই অনেক বেড়ে যায়। যাক, চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন আপনি।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ফটোগ্রাফি পোস্ট দেখলে আমার কাছে বরাবরই ভালো লাগে। কারণ আমিও ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। ফটোগ্রাফির মধ্যে আলাদা একটা শান্তি অনুভব করা যায়। বীজ থেকে চারা অঙ্কুরিত হচ্ছে দৃশ্যটা দারুন ছিল। কাঠ গোলাপের ফটোগ্রাফি টা দেখে মুগ্ধ হয়ে গেছি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আসলে ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগে। এই রেনডম ফটোগ্রাফির সাথে বর্ণনা ছিল অসাধারণ।এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63918.76
ETH 1843.42
USDT 1.00
SBD 0.39