ছাদ বাগানে কিছু সবজির ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। তবে আমি চেষ্টা করি ফটোগ্রাফির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনার। মাঝেমধ্যে শুধুমাত্র আকাশের কিংবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করি। গত সপ্তাহে আপনাদের মাঝে কিছু ফুড ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। আজকে আমাদের ছাদ বাগানের কিছু সবজির ফটোগ্রাফি শেয়ার করব। যদিও আমি ফটোগ্রাফি তে তেমন দক্ষ নই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথম

1000066873.jpg

প্রথমে আমি গাছে থাকা একটা চাল কুমড়ার ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফটোগ্রাফি টা কালকে সকালেই করেছিলাম। ছাদে গিয়েছিলাম মূলত এই চালকুমড়া টা আনার জন্য। নিজেদের গাছের এরকম তাজা শাকসবজি খেতে আসলেই ভালো লাগে। গাছে এরকম সবজি হলে দেখতেও ভালো লাগে। এটা গতকাল আম্মু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল।

দ্বিতীয়

1000066877.jpg

এখানে বেগুনের ফটোগ্রাফি শেয়ার করলাম। বেগুন সবজিটা ও আমার খুব পছন্দ। বিশেষ করে ইলিশ মাছ এবং শুটকি দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। বেগুন মোটামুটি ভালই হয়েছে গাছে। কিছুদিন পরপরই কয়েকটা করে আনা হয়। ছাদের গাছ গুলো আব্বু আম্মু দেখা শোনা করে আমি ব্যস্ততার কারণে খুব একটা যেতে পারি না।

তৃতীয়

1000066876.jpg

চতুর্থ

1000066878.jpg

এখানে গাছে থাকা কিছু পেঁপের ফটোগ্রাফি শেয়ার করলাম। এটাও ছাদ থেকে ক্যাপচার করা। এই গাছটা আমার ছোট ভাই লাগিয়েছিল। সে একদিন পেঁপে খাওয়ার সময় তার বীজ মাটিতে ফেলে দিয়েছিল তারপর সেখান থেকে গাছটা হয়েছে। এই পেঁপে গুলো একটু লম্বা দেখতে। এই গাছের পেঁপে এখনো খাওয়া হয়নি।

পঞ্চম

1000059114.jpg

এখানে ঢেঁড়স গাছের ফটোগ্রাফি শেয়ার করলাম। ঢেঁড়স ভাজি কিংবা ভর্তা আমার খুবই পছন্দ।। আর নিজেদের গাছের সবজি দিয়ে তরকারি খেতে তো আরও বেশি ভালো লাগে। ঢেঁড়স এখন আবার কমে গিয়েছে। মাঝখানে কিছুদিন অনেক ভালই ঢেঁড়স ছিল।

ষষ্ঠ

1000056821.jpg

এখানে গাছে থাকা কিছু লেবুর ফটোগ্রাফি শেয়ার করলাম। এই গাছটাতে বলতে গেলে অনেক লেবু ধরে। আর গাছটাও বেশ বড়। এতগুলো লেবু একসাথে দেখতে খুবই ভালো লাগছিল তাই ফটোগ্রাফি টা করেছি।

সপ্তম

1000043879.jpg

এখানে একটা ধুন্দুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই সবজিটা আবার আমার তেমন একটা পছন্দ না। আর গাছটাতে তেমন ভালোভাবে ধুন্দল হয়ওনি। ৬/৭ টার মত হয়েছিল। একদিন ইলিশ মাছ দিয়ে আম্মু রান্না করেছিল। বেশ ভালোই লেগেছে খেতে। আসলে তাজা তাজা সবজি খাওয়ার মজাটাই অন্যরকম।

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 9 months ago 

ছাদ বাগানের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি আপু। বিভিন্ন রকমের সবজি হয়েছে দেখছি।অনেক ভালো লাগলো আপনার এই পোস্ট। বাগান করতেও আমার ভালো লাগে।

 9 months ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

বাহ্ আপনি তো ছাদ বাগান থেকে দারুন দারুন কিছু সবজির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।সবজি গুলো যেমন দেখতে সুন্দর ফটোগ্রাফি ও দারুণ হয়েছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 9 months ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। ধন্যবাদ চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

 9 months ago 

আপনি সবসময় খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন। আপনার ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এর আগেও আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখেছিলাম। আজকে এই ফটোগ্রাফি গুলো দেখে আরো ভালো লাগলো। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন আপনি। প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম।

 9 months ago 

সুন্দর মন্তব্য করে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 9 months ago 

যে কোনো কিছুর রেনডম ফটোগ্রাফি করলে আমার কাছে সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি এরকম রেনডম ফটোগ্রাফি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। কারণ এগুলো এমনিতেই সুন্দর, আর রেনডম ফটোগ্রাফি করলে সব কিছুর সৌন্দর্য আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। যা দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। আজকে আপনি যে ফটোগ্রাফি করেছেন এগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।

 9 months ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে ।এটা জেনে আমার কাছে খুব ভালো লাগলো ধন্যবাদ।

 9 months ago 

আপনাদের বাসার ছাঁদে তো দেখছি বিভিন্ন ধরনের সবজির গাছ রয়েছে। এমন তাজা সবজি খাওয়ার মজাই আলাদা। ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। বিশেষ করে চালকুমড়ার ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

এটা ঠিক তাজা সবজি খাওয়ার মজাই আলাদা। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 9 months ago 

বর্তমান সময়ে বাসার ছাদের উপর কিন্তু অনেকে বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে অনেক কিছু চাষ করে। তবে আপনাদের ছাদের বাগানে অনেক ধরনের সবজি গাছ আছে। আর আপনার কিন্তু প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ তাজা তাজা কিছু সবজির ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

ভালো লাগলো আপনার কাছ থেকে এরকম সুন্দর মন্তব্য পেয়ে ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

আপনার শেয়ার করা আজকের এই চমৎকার একটি পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে এই ছাদ বাগানের এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তা যেভাবে খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 9 months ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59556.64
ETH 1569.98
USDT 1.00
SBD 0.42