ফুচকা খেতে যাওয়ার কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

IMG-20231229-WA0003.jpg

কয়েকদিন আগে আপনাদের সাথে একটি মিনি পিকনিকের কিছু মুহূর্ত শেয়ার করেছিলাম যেটি নানু বাড়িতে আমরা সব কাজিন রা একসাথে মিলে করেছিলাম। বলেছিলাম আরো কিছু মুহূর্ত শেয়ার করবো। আজকে আমি আপনাদের সাথে ফুচকা খেতে যাওয়ার কিছু মুহূর্ত শেয়ার করবো। আমরা গাজীপুর আসার আগের দিন সবাই মিলে প্ল্যান করলাম বাইরে থেকে ফুচকা খেয়ে আসবো। আমি কিছুটা অসুস্থ থাকার কারণে খুব বেশি দূরে যেতে পারিনি। কাছাকাছি একটি ফুচকার দোকানে গিয়েছিলাম। যেহেতু গ্রাম তাই তেমন ভালো কোনো খাবার দোকান পাইনি। কাছাকাছি ভালো খাবারের দোকান তেমন ছিল না কিছুটা দূরে গেলে অবশ্য পাওয়া যায় তবে আমরা যাইনি।

IMG-20231229-WA0006.jpg

তবে আমরা যে দোকান থেকে গিয়েছিলাম সেটি আমাদের একটি পরিচিত দোকান ছিল। আর ওনাদের ফুচকা গুলো নাকি খুব মজার হয়, সবার মুখে শুনেছি। বিভিন্ন ইভেন্টেও তারা ফুচকা তৈরি করে থাকে। তাই ভাবলাম দূরে না গিয়ে এখান থেকেই ট্রাই করি। যদিও ফুচকা আমার খুব একটা পছন্দ না তবে আমার অন্য কাজিন রা ফুচকা খাবেই। তাই আমিও ঠিক করলাম ফুচকা খাবো।

IMG-20231229-WA0000.jpg

আমরা বাসা থেকে দুপুরের পর পরই বের হয়ে গেলাম। খুব বেশি দূর না তাই হেঁটে হেঁটেই গেলাম। আর গ্রামের প্রাকৃতিক পরিবেশে হাঁটতে ভালোই লাগে। আমরা প্রায় বিকাল চারটায় বাসা থেকে বের হই। আর সেখানে যেতে প্রায় ২০ মিনিট সময় লেগেছে। আমরা গিয়ে জিজ্ঞেস করলাম ফুচকার প্লেট কত করে আর কি কি আইটেম রয়েছে। দোকানে ফুচকা, চটপটি, ঝালমুড়ি, ভেলপুরি এবং আইসক্রিম রয়েছে। আইসক্রিম টা নাকি খেতে অনেক সুস্বাদু তবে আমরা এটি ট্রাই করতে পারি নি কারণ আমাদের সবার কম বেশি জ্বর ঠান্ডার সমস্যা ছিল। এরপর আমরা ৪০ টাকার সাত প্লেট ফুচকা অর্ডার করেছি। বেশ কিছুক্ষণ বসে থেকে এরপর ফুচকা পেলাম। ফুচকা টা আসলেই খুব ভালো ছিল। আমি তেমন একটা না খেলেও সেদিন ভালোই লেগেছে খেতে।

IMG-20231229-WA0004.jpg

এরপর আমরা চটপটি অর্ডার দিলাম। চটপটি টাও খুবই ভালো লেগেছিলো। ফুচকা পছন্দ না হলেও চটপটি আমার বেশ পছন্দ। চটপটি অবশ্য সবাই খায় নি। চার প্লেট অর্ডার করেছিলাম শুধুমাত্র। অন্যরা পরে ঝালমুড়িও খেয়েছিল।

IMG-20231229-WA0005.jpg

IMG-20231229-WA0002.jpg

এখানে আমরা একটি সেলফি নিয়ে নিলাম। আরো অনেকেই ছিলো কিন্তু গ্রুপ সেলফি ক্যাপচার করা হয় নি।

IMG-20231229-WA0001.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্তে
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি বর্তমানে এইচ এস সিতে অধ্যায়নরত অবস্থায় আছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

আসলে ফুচকা খাওয়ার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে। আমিও বাইরে গেলে মাঝে মাঝে ফুচকা খেয়ে থাকি। সবাই মিলে ফুচকা খেতে যাওয়ার কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন দেখ খুব ভালো লাগলো। ফুচকা খাওয়ার মুহূর্ত বেশ চমৎকার ভাবে অতিবাহিত করেছেন নিশ্চয়। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

জি ভাইয়া ফুচকা খাওয়ার মুহূর্ত খুবই চমৎকার ভাবে অতিবাহিত করেছি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

কাজিনরা মিলে বেশ ভালোই ফুচকার আড্ডা দিয়েছে আপু ৷ এলাকার কাছাকাছি দোকানে বসে সবাই মিলে বেশ ভালোই সময় কাটিয়েছেন দেখছি ৷ দোকান ছোট হলেও দারুণ ভাবে ফুচকার প্লেট সাজিয়ে দিয়েছে ৷ যাই হোক আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত গুলো দেখে ভীষণ ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করে নেওয়ার জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

এটা ঠিক কাজিনরা সবাই মিলে বেশ ভালো একটা সময় পার করেছি ।যা আমার কাছে খুব ভালোই লেগেছে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ফুচকা আমি আজকেও খেলাম খেতে ভীষণ মজা লাগে। পরিচিত ফুচকা দোকানের ফুচকা খেতে একটু বেশি মজা লাগে। আপনাদের খাওয়া দাওয়ার ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন আপনাদের ঠান্ডা লাগাটা সেরে যায়। ফুচকা খেতে আমারও অনেক ভালো লাগে। আপনারা দেখছি অনেক গুলো প্লেট ফুচকা অর্ডার করেছিলেন।

 3 years ago 

হ্যাঁ ঠিকই বলেছেন। আমরা অনেকগুলো ফুচকার প্লেট অর্ডার করেছিলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ফুচকা খাওয়ার দারুন মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ভালোলাগার মুহূর্তটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগলো। আর স্মরণ হয়ে গেল আপনার ভাবিকে নিয়েও কিছুদিন আগে ফুচকা খেতে গিয়েছিলাম গাংনী বাজারেতে সেই আনন্দঘন মুহূর্ত।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বেশ ভালই উপভোগ করলেন তাহলে আপু ফুচকা খাওয়ার মুহূর্ত। যেহেতু সব কাজিনরা মিলে গেলেন। এভাবে যদি গ্রুপ করে যাওয়া হয় তাহলে খাবার খেতে বেশ ভালোই লাগে। বিশেষ করে যখন ঠান্ডা লাগে এই ধরনের ঝাল ঝাল খাবার গুলো খেতে খুব ভালোই লাগে। ফুচকার কালার দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু ছিল।

 3 years ago 

জ্বী আপু ফুচকা গুলো খুবই সুস্বাদু ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ বাহ,কাজিনরা মিলে ফুচকা খেয়ে এখন ছবি দেখিয়ে লোভ লাগাচ্ছেন।আমি ছবিটা দেখেই আপনার ভাইয়াকে বলছি ফুচকা খাবো,বলে এখন কই পাবো,হাহাহা।যাইহোক কাজিনরা থাকলে সময়টা খুব ভালো যায়। আর এভাবে গ্রামে হাটতে বের হলে তো আরও ভালো লাগে।

 3 years ago 

এটা ঠিক বলেছেন যে কাজিনরা থাকলে এরকম খুব ভালো সময় পার করা যায়।আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এই প্রথম শুনলাম যে, কোনো মেয়ের ফুচকা তেমন পছন্দ না। যাইহোক তবুও সবার সাথে ফুচকা খেয়েছিলেন,এটা খুব ভালো হয়েছে। কারণ সবার সাথে মিলেমিশে খাওয়া দাওয়া করার আনন্দ অন্য রকম। আপু আপনার মতো আমারও চটপটি ভীষণ পছন্দ। বিকেল বেলা বের হয়ে আপনারা ফুচকা,চটপটি এবং ঝালমুড়ি তো বেশ মজা করে খেয়েছেন। আসলে একসাথে অনেকজন থাকলে এমনিতেই খুব মজা হয়। সবমিলিয়ে আপনারা এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন আপু। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনারা সব কাজিনরা মিলে ফুচকা খেতে গিয়েছিলেন দেখে খুব ভালোই লাগলো। আপনারা তো দেখছি ফুচকা চটপটি ঝালমুড়ি সবকিছুই খেয়েছিলেন। ফুচকা আপনার খুব একটা পছন্দ না হলেও, সবার সাথে মজা করেই খেয়েছিলেন দেখছি। যেহেতু আপনার গ্রামে ছিলেন তাই গ্রামে কিন্তু হাঁটাহাঁটি করতে অনেক বেশি ভালোই লাগে। ধন্যবাদ আপনাদের খাওয়া দাওয়া করার মুহূর্তটা সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64100.66
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38