পাতার উপরে বসে থাকা একটা পোকা তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে ক্লে দিয়ে পাতার উপরে বসে থাকা একটা পোকা তৈরি করে শেয়ার করছি। যদিও এটা খুব সিম্পল। তবে আমার কাছে সিম্পল জিনিস গুলোই ভালো লাগে। অনেকদিন হলো ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা হচ্ছে না। রঙিন কাগজ দিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জিনিস তৈরি করেছি। তাই একটু ভিন্নতা আনার জন্য এটা তৈরি করলাম আজকে। এটা আমার নিজের কাছেই বেশ কিউট লাগছিল দেখতে। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক।

পোকার সর্বশেষ ফটোগ্রাফি

1000051527.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ক্লে
  • মার্কার পেন
ধাপ - ১

প্রথমে আমি সবুজ রঙের একটু ক্লে নিয়ে একটা পাতা তৈরি করে নিয়েছি।

1000051517.jpg

ধাপ - ২

এবার প্লাস্টিকের কাঠি দিয়ে পাতার মধ্যে ডিজাইন করে নিলাম। প্রথমে মাঝখান বরাবর একটা দাগ দিলাম। তারপর সাইডে ছোট ছোট দাগ দিয়েছি।

1000051518.jpg

ধাপ - ৩

এবার আমি কমলা রঙের ক্লে একটু একটু করে নিয়েছি।

1000051519.jpg

ধাপ - ৪

তারপরে এগুলোকে ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। এবার বলগুলো একসাথে সিরিয়াল করে দিলাম। শেষে একটা একটু লম্বা করে তৈরি করে নিয়েছি।

1000051520.jpg

ধাপ - ৫

এবার পাতার উপর পোকাটা বসিয়ে দিলাম। মুখের অংশে একটু হলুদ রঙের ক্লে দিয়ে দিলাম। তারপর সেখানে মুখ চোখ অঙ্কন করে নিয়েছি।

1000051521.jpg

ধাপ - ৬

এবার মাথার উপর দিকে ছোট দুইটা কাঠি বসিয়ে দিলাম।

1000051522.jpg

ধাপ - ৭

কাঠির মধ্যে গোলাপি রঙের ক্লে দিয়ে ছোট ছোট বল তৈরি করে বসিয়ে দিয়েছি।

1000051523.jpg

ধাপ - ৮

এবার ছোট ছোট বলগুলোর মাঝখানে গোলাপি রঙের ক্লে দিয়ে দিলাম। এভাবেই পাতার ওপর বসে থাকা পোকাটা তৈরি করলাম।

1000051526.jpg

1000051532.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕


THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 last year 

এই প্রথমবার এমন একটি ক্লিয়ার্ট দেখছি যা আমি নিজেও করতে পারি এবং মেয়ের স্কুলে একবার প্রজেক্ট ছিল তখন করেছিলাম। নইলে আপনারা যে সমস্ত ধরনের প্লেয়ার করেন সবই কেমন আমার মাথার উপর দিয়ে চলে যায়। কিন্তু দেখতে খুব ভালো লাগে। আপনার এই ক্যাটারপিলারটি খুব কিউট হয়েছে দেখতে।

 last year 

ক্লে দিয়ে পাতার উপর বসে থাকা সুন্দর একটি পোকা তৈরি করেছেন আপু আপনি। পোকাটি দেখতে অনেক কিউট লাগছে আমার কাছে। ক্লে দিয়ে তৈরি বিভিন্ন জিনিস দেখতে বেশ আকর্ষণীয় লাগে। প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে বেশ উপস্থাপন করেছেন আপু আপনি আমাদের মাঝে। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ক্লে দিয়ে খুবই কিউট দেখতে পাতার উপর বসে থাকা পোকা তৈরি করেছেন। দেখতে আসলেই ভারী চমৎকার লাগছে। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর একটি ঘাসফড়িং। ক্লে দিয়ে সুন্দর পোকাটি তৈরি করা সম্পূর্ণ প্রসেস ধাপে ধাপে দেখিয়ে দিয়েছেন ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

বাহ! ভীষণ সুন্দর হয়েছে দেখতে, খুবই সিম্পল কিছুর মাঝে চমৎকার কিছু। অনেক ধন্যবাদ

 last year 

আমার কাছে সবসময় সিম্পল জিনিস গুলো ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

পাতার উপরে বসে থাকা পোকা দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। এই ধরনের কাজগুলো করতে অনেকটা সময় লাগে। এই পোস্ট দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি আকর্ষণীয় লাগছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 58264.43
ETH 1536.77
USDT 1.00
SBD 0.42