ভেজিটেবল নুডুলস রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বেশ কিছুদিন পর পোস্ট শেয়ার করছি। আসলে এই কয়েকদিন অসুস্থ ছিলাম। জ্বর ঠান্ডা ছিল। ভেবেছিলাম ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে এমন পরে টেস্ট করে টাইফোয়েড ধরা পড়লো। এখন মোটামুটি সুস্থ আছি। যাইহোক, আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে ভেজিটেবল নুডুলস এর রেসিপি। বেশ কিছুদিন আগে রেসিপিটি তৈরি করেছিলাম। এখানে নুডুলস এর সাথে আমি কিছু পাস্তাও ব্যবহার করেছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20231215-WA0010.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • নুডুলস
  • পাস্তা
  • আলু
  • বরবটি
  • ডিম
  • লবণ
  • পেঁয়াজ
  • কাচা মরিচ
  • ধনিয়া পাতা

IMG-20231215-WA0000.jpg

ধাপ - ১
  • প্রথমে আমি এখানে পাস্তা গুলো সিদ্ধ করে নিয়েছি।

IMG-20231215-WA0018.jpg

ধাপ -২
  • পাস্তা গুলো কিছুটা সিদ্ধ হয়ে গেলে সেখানে বরবটি এবং আলু কুচি দিয়ে দিয়েছি।
IMG-20231215-WA0017.jpgIMG-20231215-WA0016.jpg
ধাপ - ৩
  • এরপর সেখানে নুডুলস কিছুটা ভেঙে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য।

IMG-20231215-WA0015.jpg

ধাপ - ৪
  • সবকিছু একসাথে সিদ্ধ হওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে নিবো।

IMG-20231215-WA0001.jpg

ধাপ - ৫
  • এরপর একটি প্যানে তেল গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কাচা মরিচ কুচি।

IMG-20231215-WA0014.jpg

ধাপ - ৬
  • পেঁয়াজ এবং কাচা মরিচ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সেখানে দুটি ডিম দিয়ে দিয়েছি।

IMG-20231215-WA0005.jpg

ধাপ - ৭
  • তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। সবকিছু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি।

IMG-20231215-WA0004.jpg

ধাপ - ৮
  • তারপর দিয়ে দিয়েছি সিদ্ধ করা নুডুলস এবং নুডুলস এর মসলা।
IMG-20231215-WA0013.jpgIMG-20231215-WA0012.jpg
ধাপ - ৯
  • সবশেষে ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি।

IMG-20231215-WA0011.jpg

এভাবেই তৈরি হয়ে গেলো আজকের রেসিপি

IMG-20231215-WA0008.jpg

IMG-20231215-WA0009.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

নুডুলস আমার খুবই প্রিয় বিশেষ করে শীতের বিকেলে এই জাতীয় খাবার খেতে সবথেকে বেশি মজা লাগে।
সেটা যদি ভেজিটেবল নুডুলস হয় তাহলে তো কোন কথাই নেই।
আপনার প্রস্তুত প্রণালী এবং ফটোগ্রাফি দেখেই লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

প্রথমে আপনার সুস্থতা কামনা করি । আসলে আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে সবারই কম বেশি জ্বর ঠান্ডা হচ্ছে । আমিও কিছুদিন আগে জ্বর ঠান্ডা সব মিলি য়ে ভালোই ভোগান্তিতে ছিলাম। যাইহোক, এখন সুস্থ এই ধরনের ভেজিটেবল নুডলস রেসিপি করলে যেটা মুখের রুচি আসে খাবারের প্রতি। খুবই ভালো লাগলো আপনার নুডুলস রেসিপি তৈরি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমিও কয়েকটা দিন বেশ ভোগান্তিতে ছিলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

নুডুলস আমার প্রিয় একটি খাবার। নাস্তা হিসেবে এর প্রয়োজনীয়তা অতুলনীয়। নুডলস এর এই মজাদার রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

নুডুলস কম বেশি সবাই পছন্দ করে। আমার কাছেও ভীষণ ভালো লাগে খেতে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

এত লোভনীয় একটি রেসিপি শেয়ার করলেন আপনি সত্যি দারুন হয়েছে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনা সবকিছু অসাধারণ ছিল। আপনি ভেজিটেবল নুডুলস তৈরি করলেন। আমার খেতে খুব ভালোই লাগে ভেজিটেবল নুডুলস। তবে বেশ কয়েকদিন ধরে খাওয়া হয়না। কারণ এখন বাচ্চারা নুডুলসের সাথে সবজি খেতে চাই না। তাই আর তৈরি করা করাও হয়ে উঠে না। অসাধারণ একটি রেসিপি শেয়ার করলেন ভালো লাগলো।

 3 years ago 

বাচ্চারা সবজি এমনিতেই কম খেতে চায়। নুডুলসের সাথে সবজি খুব কম বাচ্চারা পছন্দ করে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

নুডুলস এর সাথে পাস্তা ব্যবহার করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। ভেজিটেবল নুডুলস রেসিপি দেখে অনেক ভালো লেগেছে। এরকম ভাবে মজাদার নুডুল রেসিপি তৈরি করে, সন্ধ্যাবেলায় খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটা দেখতেই অনেক বেশি লোভনীয় লাগতেছে। উপস্থাপনার মাধ্যমে এই মজাদার রেসিপি তৈরি করার পদ্ধতি খুব সুন্দর করে সবার মাঝে ভাগ করে নিয়েছেন। কেউ চাইলে কিন্তু আপনার তৈরি করা মজাদার রেসিপি টা তৈরি করতে পারবে।

 3 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ঝটপট কোনো মজাদার রেসিপি তৈরি করতে হলে নুডুলস তার মধ্যে অন্যতম। দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে আর কিভাবে এই মজাদার নুডুলস রেসিপি তৈরি করেছেন সেটা ধাপে ধাপে শেয়ার করেছেন। লোভনীয় রেসিপিটি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

চমৎকার একটি রেসিপি শেয়ার করলেন আপু।নুডুলস আর পাস্তা নানা সবজি দিয়ে রান্না করলেন। রেসিপির কালার খুব সুন্দর হয়েছে।এ ধরনের ভেজিটেবল নুডুলস খেতে ভীষণ মজার হয়। ধন্যবাদ আপু মজার এই নুডুলস রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন এই ধরনের ভেজিটেবল নুডুলস খেতে ভীষণ মজার হয়। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

নুডলস আমার অনেক পছন্দের। নুডলস দেখলেই আমার লোভ লেগে যায়। আপনার নুডলস রেসিপি দেখে সত্যি জিভে জল চলে আসলো। তবে আপনি পাস্তা ব্যবহার করে নুডলস টি আরো সুস্বাদু করছেন।নুডলস এর কালার দেখে মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে।ধন্যবাদ আপু রেসিপি টি শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভেজিটেবল নুডুলস দেখে তো খুব লোভ লেগে গেল। সবজি দিয়ে নুডুলস খেতে আমার অনেক ভালো লাগে।আমি ও ভেজিটেবল নুডুলস বেশির ভাগ সময় রান্না করি খেতে অনেক মজা হয়। ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64026.39
ETH 1858.12
USDT 1.00
SBD 0.39