কাঁঠালের বিচি এবং শুঁটকির সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনি আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে কাঁঠালের বিচি এবং শুঁটকির সুস্বাদু রেসিপি। কাঁঠালের বিচি রান্না আমার কাছে খুব ভালোই লাগে খেতে। আমার আম্মু বিভিন্ন ভাবে রান্না করে। মাংসের সাথেও কাঁঠালের বিচি রান্না বেশ ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20230616-WA0013.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • কাঁঠালের বিচি
  • শুঁটকি মাছ
  • পুঁইশাকের ডাটা
  • লবণ
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো
  • রসুন বাটা
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • ধনিয়া পাতা

IMG-20230616-WA0000.jpg

প্রথম ধাপ
  • প্রথমে এখানে আমি পুঁইশাকের ডাটা গুলোর আশ ছাড়িয়ে নিয়েছি। এবং কাঁঠালের বিচি গুলোর লাল আবরণ টুকু ফেলে দিয়েছি।

IMG-20230616-WA0001.jpg

দ্বিতীয় ধাপ
  • এরপর একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি।

IMG-20230616-WA0002.jpg

তৃতীয় ধাপ
  • তারপর সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন বাটা।

IMG-20230616-WA0003.jpg

চতুর্থ ধাপ
  • তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। এরপর সব কিছু খুব ভালো ভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি।
IMG-20230616-WA0004.jpgIMG-20230616-WA0005.jpg
পঞ্চম ধাপ
  • এরপর কিছু শুঁটকি মাছ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি।
IMG-20230616-WA0006.jpgIMG-20230616-WA0007.jpg
ষষ্ঠ ধাপ
  • শুঁটকি মাছ কিছুটা সিদ্ধ হয়ে গেলে সেখানে কাঁঠালের বিচি এবং পুঁইশাকের ডাটা গুলো দিয়ে দিয়েছি।
IMG-20230616-WA0008.jpgIMG-20230616-WA0009.jpg
সপ্তম ধাপ
  • সবকিছু সিদ্ধ হওয়া পর্যন্ত এবং পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

IMG-20230616-WA0010.jpg

সর্বশেষ ধাপ
  • এরপর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এরপর চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।

IMG-20230616-WA0011.jpg

এভাবেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি।

IMG-20230616-WA0012.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Sort:  
 3 years ago 

কাঁঠালের বিচি এবং শুটকি মাছের দারুন একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এর আগে আমি কোন সময় কাঁঠালের বিচির সাথে শুটকি মাছের রেসিপি খাইনি।

 3 years ago 

সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনার কাছে খেতে ভালো লাগবে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার রেসিপির কালারটা জাস্ট অসাধারণ লাগছে।রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু ছিল।আপনি রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,এটা দেখে অনেক ভালো লেগেছে।রেসিপি পরিবেশন দুর্দান্ত হয়েছে।ধন্যবাদ আপু সুন্দর রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

কাঁঠালের বিচি আপনার কাছে খেতে খুবই ভালো লাগে জেনে খুবই খুশি হলাম তাছাড়া আপনার আম্ম ু এটা অনেক রকম ভাবেই রান্না করে থাকে জেনে ভালো লাগলো। ব্যক্তিগতভাবে কাঁঠালের বিচি আমি তেমন একটা খেতে পছন্দ করি না কোনভাবেই। তবে আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। কাঁঠালের বিচি এবং শুটকির এই সুস্বাদু রেসিপি দেখে জিভে জল এসে যাচ্ছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

কাঁঠালের বিচি দিয়ে শুঁটকি মাছের মজাদার রেসিপি তৈরি করেছেন। রেসিপিটি পরিবেশন দেখে যেন সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। এত মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে।

 3 years ago 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

কাঠালের বিচি দিয়ে পুঁইশাকের ডাটা কখনো খাওয়া হয়নি।তবে শুধু শুটকি দিয়ে কাঠাল এর বিচি দিয়ে অনেকবার খেয়েছি।আপনার রেসিপিটি দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে।মনে হচ্ছে খেতে খুবই মজা হয়েছে।

 3 years ago 

রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 
 3 years ago 

আপু কাঁঠালের বিচি,পুঁইশাক ও শুটকি দিয়ে সুস্বাদু রেসিপি তৈরি করেছেন।দেখেই জিভে পানি চলে এলো যে।এই ধরনের রেসিপি হলো এক থালা ভাত এক নিমিষেই শেষ। অনেক অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ঠিকই বলেছেন এই ধরনের রেসিপি গুলো দিয়ে ভাত বেশি খাওয়া যায়। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

কথা হচ্ছে যে আপু যে যেভাবে রান্না করুক না কেন খেতে ভালো হলে হয়। আপনি বেশ মজার করে কাঁঠাল বিচি দিয়ে শুটকি মাছ রান্না করছেন দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। কালার কম্বিনেশনটা অসাধারণ সুন্দর হয়েছে আপু। তাছাড়া মাংস দিয়ে কাঁঠাল বিচি খেতে অনেক ভালো হয় অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিকই বলেছেন মাংস দিয়েও কাঁঠালের বিচি রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় আমাদের বাসায় প্রায় সময় রান্না করা হয়। খেতে আমার কাছে ভালোই লাগে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাকের ডাটা দিয়ে শুঁটকি মাছের রেসিপিটি দারুন হয়েছে আপু।আমিও খুব পছন্দ করি এভাবে খেতে।আপনি রান্নার ধাপগুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। রেসিপিটি খুব লোভনীয় হয়েছে।গরম ভাতের সাথে দারুন লাগবে খেতে।অনেক ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64670.05
ETH 1868.19
USDT 1.00
SBD 0.38