আর্টিফিশিয়াল ফুলের কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি। এই ফটোগ্রাফি গুলো আমি কয়েকদিন আগেই ক্যাপচার করেছি। যদিও আমি ফটোগ্রাফি তেমন ভালো করতে পারিনা। তবে তাও ফটোগ্রাফি করার চেষ্টা করি। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।


কয়েকদিন আগে এই আর্টিফিশিয়াল ফুলের দোকান টি তে গিয়েছিলাম কিছু কিনাকাটা করার জন্য। সেই মুহূর্তগুলোও আপনাদের সাথে শেয়ার করেছি। এই দোকান টি তে প্রায় সময় বিভিন্ন কারণে যাওয়া হয় আমার। ঘর সাজানোর সবকিছুই পাওয়া যায় এখানে। তাই প্রায় সময় যাওয়া হয়। বা কোনো গিফট কিনার ক্ষেত্রেও এখানেই যাই কারণ এখানে বিভিন্ন ধরনের জিনিস থাকে এবং সবগুলো ইউনিক কালেকশন থাকে। আর এই ধরনের দোকান গুলোতে গেলে মনে হয় সবকিছু কিনে নিয়ে আসি। বিভিন্ন ধরনের ফুল দেখে খুবই ভালো লেগেছে তাই ফটোগ্রাফী করে নিয়েছি। আজকে আপনাদের সাথে আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো।

প্রথম
  • এটি হচ্ছে আর্টিফিশিয়াল পদ্ম ফুলের ফটোগ্রাফি। এই পদ্ম ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তাই ফটোগ্রাফিটি করে নিয়েছি। বিশেষ করে এই পদ্ম ফুলের কালার টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। গোলাপি রঙের মধ্যে হালকা সাদা রং এবং মাঝখানে হলুদ রং টা বেশ ভালো লাগছিল দেখতে।

20240104_130143.jpg

দ্বিতীয়
  • এটি হচ্ছে বেগুনী রঙের পদ্ম ফুল। এই ফুলের রং টাও খুব সুন্দর। হালকা বেগুনি রং এর সাথে কিছুটা অংশ সাদা রং। এই কম্বিনেশনটা আসলেই খুব সুন্দর। আর এই ফুলের পাপড়িগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ফুলটি এমন ভাবে তৈরি করা হয়েছে দেখে মনে হচ্ছে খুব সুন্দর ভাবে ফুটে রয়েছে।

20240104_125959.jpg

তৃতীয়
  • এটি হচ্ছে সাদা রংয়ের আর্টিফিশিয়াল শাপলা ফুল এর ফটোগ্রাফি। সাদা রংটা আমার বরাবরই খুব পছন্দ। যার কারণে এই ফুলটা ও দেখতে ভীষণ ভালো লেগেছে। সাদা রঙের পাপড়ি গুলোর উপরের কিছুটা অংশে গোলাপি রঙের কম্বিনেশনটা বেশ দারুন দেখাচ্ছে। সাদা পাপড়ি গুলোর মাঝে হলুদ অংশটুকুও খুব সুন্দর দেখাচ্ছে।

20240104_130203.jpg

চতুর্থ
  • এগুলো সম্ভবত লিলি ফুল। বাস্তবে এই ফুলগুলো তেমন একটা দেখিনি। তবে ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর। এই ফুলগুলো দেখে মনে হয়েছে এগুলো একদম আসল। কারণ অন্যান্য গুলোতে একটু আর্টিফিশিয়াল ভাবটা বোঝা গেলেও এই ফুলটাতে তেমন একটা বোঝা যায় না। সাদা রংয়ের ফুলটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। ফুলের পাপড়ি গুলোর মধ্যে একদম ছোট ছোট নিখুঁত কাজগুলো আসলেই খুব সুন্দর।

20240104_130659.jpg

পঞ্চম
  • এগুলো হলো আর্টিফিশিয়াল কাশফুল। এখানে সাদা রং ছাড়াও আরো বিভিন্ন রঙের কাশফুল রয়েছে। তবে সাদা রং টাই সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে দেখতে। দূর থেকে সাদা রংয়ের কাশফুল গুলো দেখলে মনেই হবে না এগুলো আর্টিফিশিয়াল। অন্যান্য রঙের কাশফুলগুলোও মোটামুটি ভালই লেগেছে।

20240104_130711.jpg

ষষ্ঠ
  • এখানে বেশ কিছু আর্টিফিশিয়াল গোলাপ ফুল দেখা যাচ্ছে। অন্যান্য ফুলগুলোর তুলনায় গোলাপ ফুল গুলোই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রতিটি পাপড়ি খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। আর প্রত্যেকটা গোলাপ ফুলের কালারও খুবই সুন্দর।

20240104_130719.jpg

সপ্তম
  • এখানে আরও কিছু আর্টিফিশিয়াল গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি। এগুলো ছোট টবে ছিল। সাদা রঙের গোলাপ গুলো খুবই সুন্দর লাগছিল দেখতে। পাশাপাশি লাল রঙের গুলোও খুবই ভালো লাগছিল দেখতে। আসলে এই আর্টিফিশিয়াল জিনিস গুলো এতো নিখুঁত ভাবে করা হয় যে দেখে বুঝায় যায় না এগুলো আর্টিফিশিয়াল।

20240104_131213.jpg

ডিভাইস নেম:- স্যামসাং গ্যালাক্সি A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

এ ধরনের আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে ঘর সাজালে কিংবা অফিস সাজালে সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যাহোক আপনার তোলা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। আর্টিফিশিয়াল কাশফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আর্টিফিশিয়াল ফুলের দারুন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আর্টিফিশিয়াল গুলো দেখতে আসলেই অনেক সুন্দর দেখায়। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে সাদা রঙের লিলি ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আর্টিফিশিয়াল ফুলের চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুল গুলো দেখতে অসাধারন লাগছে। এধরনের আর্টিফিশিয়াল ফুল দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য অনেক টাই বেড়ে যায়। তবে গোলাপ এবং কাশফুল আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা ঠিকই বলেছেন। এখনআর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য বেড়ে যায় । সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

এখন এতো সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল দেখা যায় যে ,মনে হয় অর্জিনাল ফুল। আর এ ধরনের ফুল আজকাল ঘর ও অফিস সাজাতে দেখা যায়। দেখতেও বেশ সুন্দর লাগে।ময়লা হলে ধুয়ে এই ফুলগুলো বারবার বযভার করা যায় বলে বেশ চলছে আজকাল। তবে আপনি ফুলের ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর করেছেন। বেশ ভালো লাগলো ফটোগ্রাফিগুলো দেখতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ইদানিং আর্টিফিশিয়াল ফুলগুলো এত চমৎকার লাগে দেখে চট করে বোঝার উপায় নেই এগুলো আর্টিফিশিয়াল ফুল নাকি বাস্তবের ফোটা ফুল। যাইহোক আপনার তোলা আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে ।বিভিন্ন কালারের পদ্মফুল দেখতে পেরেও ভাল লাগল। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বর্তমানে আর্টিফিশিয়াল ফুলগুলো মনে হয় বেশি ইউজ হচ্ছে। সবখানেই এই ফুলগুলো দেখতে পাওয়া যায়। আর দেখতেও ভালো লাগে। ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট। দেখে বুঝর উপায় নেই যে এগুলো আর্টিফিশিয়াল ফুল 🌼

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি দেখে অনেক অনেক ভালো লাগলো আপু ৷ আসলে এই ফটোগ্রাফি গুলো দেখে বোঝার উপায় নেই যে এগুলো আর্টিফিশিয়াল ফুল ৷ একদম বাস্তবিক তাজা ফুল মনে হচ্ছে ৷ যাই হোক , চমৎকার ফটোগ্রাফি করেছেন ৷ অনেক ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আর্টিফিশিয়াল ফুলগুলোর ফটোগ্রাফি খুবই সুন্দর ভাবে করেছেন।ফুলগুলো দেখতে অনেক সুন্দর ও ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।ফুলগুলো থেকে সুবাস না পেলেও সৌন্দর্য টা কিন্তু অনেকটাই বেশি বৃদ্ধি পায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার আর্টিফিসিয়াল ফুলের ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো।সবগুলো ফটোগ্রাফি জাস্ট চমৎকার ছিল।আমিও বেশ কিছুদিন আগে এধরনের একটি ফটোগ্রাফি শেয়ার করেছিলাম।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63164.29
ETH 1874.36
USDT 1.00
SBD 0.37