সুজির হালুয়া রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করবো সেটি হচ্ছে সুজির হালুয়া রেসিপি। সুজির হালুয়া কম বেশি সবাই পছন্দ করে খেতে। আমার নিজের কাছেও বেশ ভালো লাগে। আর রমজানের এই দিনগুলোতে ইফতারের আইটেমে এরকম মিষ্টি জাতীয় খাবার গুলো থাকলে ভালই হয়। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি


1000016738.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • সুজি
  • গুঁড়ো দুধ
  • চিনি
  • লবণ
  • তেজপাতা
  • দারচিনি
  • এলাচ

1000016722.jpg

ধাপ - ১
  • প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এরপর সেখানে তেজপাতা, দারুচিনি ও এলাচ কিছুক্ষণ ভেজে নিয়েছি।
1000016723.jpg1000016724.jpg
ধাপ - ২
  • এরপর পরিমাণমতো সুজি দিয়ে সেগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি।

1000016725.jpg

ধাপ - ৩
  • এরপর সেখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তারপর আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি।

1000016726.jpg

ধাপ - ৪

1000016728.jpg

ধাপ - ৫
  • এরপর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ।

1000016729.jpg

ধাপ - ৬
  • তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে সবকিছু আবারো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। পানি ভালোভাবে শুকিয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে।
1000016731.jpg1000016732.jpg
ধাপ - ৭
  • এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। ‌ তারপর সবকিছু আবারো মিক্স করে নিয়েছি।
1000016733.jpg1000016734.jpg
ধাপ - ৮
  • সবশেষে রান্না করার সুজিটুকু একটি প্লেটে নিয়ে নিয়েছি এবং ছুরি দিয়ে সেগুলো কেটে ডেকোরেশন করে নিয়েছি বাদাম দিয়ে।

1000016735.jpg

এভাবেই তৈরি হয়ে গেল আজকের রেসিপিটি।

1000016739.jpg

1000016740.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

লোভনীয় সুজির হালুয়া রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন বিশেষ করে পরিবেশন দেখে বেশি লোভনীয় লাগছে আপু। ইফতারের সময় পাঠিয়ে দিলে টেস্ট করে দেখতাম হা হা হা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

সুজির হালুয়া আমার খুবই পছন্দের। আমিও মাঝেমধ্যেই বাসায় বানিয়ে থাকি। আপনার বানানো সুজির হালুয়া দেখে লোভ লেগে গেলো আমার। অসংখ্য আপু লোভনীয় সুজির হালুয়া রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুজি দিয়ে এভাবে হালুয়া তৈরি করলে খেতে ভীষণ মজা লাগে। কিছুদিন আগে আমার মা তৈরি করেছিল সেই মজা হয়েছিল খাবারটি। আপু আপনি আজকে অনেক সুন্দর ভাবে সুজির হালুয়া তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। পরিবেশন টা ও দারুন হয়েছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বুটের ডালের হালুয়া খেয়েছি। কিন্তু সুজির হালুয়া খাওয়া হয়নি। এটা খেতে মনে হয় মজা হয়েছিল ভীষণ। ইফতার টাইমে হালকা মিষ্ট হলে ভালোই হয়। যাক, ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য 🌼

 2 years ago 

সম্ভব হলে এভাবে সুজির হালুয়া একদিন তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনার কাছে ভালই লাগবে খেতে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

রুটি দিয়ে হালুয়া খেতে খুব দারুন। হালুয়া আমার খুব পছন্দের। এতো সুন্দর হালুয়া দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। সুজির হালুয়া রেসিপি দেখে খুব ভালো লাগলো। আমাদের মাঝে সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। সুজির হালুয়া রেসিপি তৈরি প্রক্রিয়া বেশ দারুন হয়েছে। এত সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার রেসিপিটি দেখে আপনার ভালো লেগেছে জেনে আমিও আনন্দিত হলাম। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু রমজানে ইফতারে মিষ্টি কিছু হলে অনেক ভালো লাগে। আপনার সুজির হালুয়া দেখে লোভ লেগে গেল। অনেক মজার হয়েছে নিশ্চয়ই। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুজির হালুয়া গুলো খেতে আমার কাছে বেশ ভালোই লেগেছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। সুজির হালুয়া খেতে আমিও ভীষণ পছন্দ করি। আপনার তৈরি সুজির হালুয়া দেখতে ভীষণ লোভনীয় লাগছে। তাছাড়া আপনার উপস্থাপনা চমৎকার ছিলো। আপনি ঠিক বলেছেন ইফতারের সময় এমন মিষ্টি জাতীয় খাবার গুলো খেতে একটু বেশি ভালো লাগে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এত মজাদার ভাবে আপনি সুজির হালুয়া রেসিপি তৈরি করেছেন দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর খুবই লোভ লেগে গিয়েছে। এরকম ভাবে সুজির হালুয়া তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। আর এটা আমি বেশ কয়েকবার তৈরি করেছি। এখন যেহেতু রমজান মাস তাই ইফতারের সময় এটা আসলেই ভালো লাগবে খেতে। আমার কাছে খুব একটা মিষ্টি জাতীয় কিছু খেতে ভালো লাগে না। কিন্তু মাঝেমধ্যে খেতে ভালোই লাগে। এত মজাদার ভাবে এটা তৈরি করেছেন যে, দেখেই তো লোভ লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ইফতারিতে এই ধরনের মিষ্টি জাতীয় খাবার থাকলে খুব ভালো হয়। সুজির হালুয়া খেতে আমি খুব পছন্দ করি। কিন্তু অলসতার জন্য অনেক দিন ধরে তৈরি করা হয় না। হালুয়ার উপরে বাদাম দিয়ে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন,যা দেখেই খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64692.55
ETH 1867.99
USDT 1.00
SBD 0.38