পেন্সিল আর্ট // একটি ডলফিনের সিম্পল আর্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে একটি সিম্পল আর্ট। এই আর্টটি হল একটি কিউট ডলফিন এর পেন্সিল আর্ট। আজকের এই আর্টটি কিছুটা ভিন্ন ভাবে করার চেষ্টা করেছি। এই ধরনের আর্টগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে পাখি ও বিভিন্ন রকম জিনিস যেগুলো আর্ট করার পর চোখের দৃষ্টি সেখান থেকে সরানো যায় না।

ডলফিন আমরা সকলেই চিনি। যদিও সামনাসামনি দেখা হয় নাই তবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছিলাম। ডলফিন মানুষের সাথে বন্ধুত্ব করে ও বিভিন্ন রকম খেলাধুলা করে থাকে যেগুলা অনেক দর্শক দেখে অনেক আনন্দ উল্লাস করে। আমি যখন এরকম ভিডিও গুলো সামনে দেখি তখন খুব মনোযোগ সহকারে দেখে থাকি। কারণ ডলফিন মানুষের সাথে এত কাছ থেকে মিশে ও যেভাবে করতে বলে সেভাবে সে করে থাকে। ডলফিনের এই বিভিন্ন রকম খেলা অনেক দেশে আয়োজন করে থাকে যেগুলো দেখার জন্য অনেক দর্শক উপস্থিত হয়। একটা জলজ প্রাণীর সাথে মানুষের এত চমৎকার বন্ধুত্ব দেখে মনে হয় যে তারা অন্য অন্য কোন প্রাণীই নয়। যাই হোক তাহলে চলুন কিভাবে আমি এই ডলফিনের পেন্সিল আর্টটি করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করি। আসলে আমার কাছে মনে হয় আর্ট করা থেকেও কি নিয়ে আর্ট করবো সেটা সিলেক্ট করা অনেক কষ্টের। আমার তো ভাবতে ভাবতেই টাইম চলে যায় 😜। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে। আশা করছি আমার আজকের ড্রয়িংটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

ড্রয়িংটির সর্বশেষ একটি ফটোগ্রাফি

IMG_20230530_193212.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • কাটার
  • রাবার ও
  • কটনবার।

IMG_20230530_122433.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি পেন্সিলের সাহায্যে ডলফিন এর একটি আকৃতি অঙ্কন করে নিলাম।

IMG_20230530_193058.jpg

দ্বিতীয় ধাপ
  • এবার আমি ডলফিন এর মাথার কাছে দুটি পাখনা অঙ্কন করে নিলাম।

IMG_20230530_122522.jpg

তৃতীয় ধাপ
  • তারপর আমি ডলফিনের শরীরে কিছু ডিজাইন দিয়ে নিলাম। ও একটি চোখ অঙ্কন করে নিলাম।

IMG_20230530_122548.jpg

চতুর্থ ধাপ
  • তারপর যে ডিজাইনগুলো অংকন করলাম সেগুলো ভিতরের অংশ বাদে শরীরের অন্যান্য অংশ গাড়ো পেন্সিল দিয়ে গাড়ো করে নিলাম। তারপর ডলফিনের মুখের দাঁত গুলো অঙ্কন করে নিলাম।

IMG_20230530_122607.jpg

পঞ্চম ধাপ
  • এবার আমি ডলফিন এর পাখনা দুটোকে গাড়ো পেন্সিল দিয়ে অঙ্কন করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20230530_122623.jpg

ষষ্ঠ ধাপ
  • এবার আমি আবারো যে যে জায়গাগুলো পেন্সিলের গাড়ো কম হয়েছে সেই সেই জায়গাগুলো আবারও ভালো করে পেন্সিল দিয়ে একে গাড়ো করে দিলাম।

IMG_20230530_191120.jpg

চূড়ান্ত ধাপ
  • তারপর আমি একটি কটনবার নিয়ে কটনবারের সাহায্যে যে জায়গাগুলো পেন্সিল দিয়ে গাড়ো করা হয়নি সেগুলো হালকা করে ঘষে দিলাম এবং পেন্সিলের সাহায্যে কিছু ফোটা ফোটা দিয়ে ডলফিনের নিচের অংশটি অঙ্কন করে ফুটিয়ে তুললাম।

IMG_20230530_122717.jpg

  • এখন আমার ডলফিনটি সম্পূর্ণভাবে অঙ্কন করা হয়েছে।

IMG_20230530_013453.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
Sort:  
 3 years ago 

বাপরে বাপ কি ক্রিয়েটিভিটি। একেবারে ডলফিন অঙ্কন করে ফেললেন। চমৎকার হয়েছে আপু। এক কথা জাস্ট অসাধারণ। আপনার অংকন করা ডলফিনটি বেশ নিখুঁত ও হয়েছে। বুঝাই যাচ্ছে অনেক সময় নেই আপনি অঙ্কনটি করেছেন।

 3 years ago 

চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

বিভিন্ন দেশে ডলফিন নিয়ে বিভিন্ন রকমের খেলার আয়োজন করা হয়। আসলে ডলফিন মাছ গুলো দেখতে অনেক ভালো লাগে। আপু আপনি অনেক সুন্দর ভাবে এই আর্ট করেছেন।ডলফিনের সিম্পল আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

ডলফিন এর দারুন একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু ‌। চিত্র অংকন করার ক্ষেত্রে আপনার পারদর্শিতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ডলফিনের দাঁতগুলো আপনি খুবই ভয়ংকর ভাবে তৈরি করেছেন।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

ডলফিনের আর্টটি চমৎকার হয়েছে আপু। পেন্সিল আর্ট গুলো দেখতে আমার খুব ভালো লাগে। এটা ঠিক বলেছেন আপু,আর্ট করার টপিক খোঁজা কষ্টকর ই বটে। ডলফিনের ভিডিও দেখতে আমারও খুব ভালো লাগে। টিভিতে মাঝে মধ্যে দেখা হয়। যাইহোক এতো সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ওয়াও ডলফিনের দুর্দান্ত একটি পেন্সিল আর্ট আপনি শেয়ার করেছেন আমাদের মাঝে।অসাধারণ হয়েছে জাস্ট আর্টটি।আপনি আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনি ভিডিও দেখে তা থেকে ডলফিন আকার চেষ্টা করেছেন জেনে ভালো লাগলো।আসলে মানুষ ও পশুর মধ্যে খুবই ভালো সম্পর্ক গড়ে ওঠে যদি আমরা চাই তাহলে।কিন্তু সত্যি বলতে আপনার অঙ্কিত ডলফিনটি সুন্দর হলেও মুখের দিকটা আমার কাছে হাঙর মাছের মতোই একটু বড় বড় দাঁত মনে হয়েছে।ধন্যবাদ আপু।

 3 years ago (edited)

ঠিকই বলেছেন আমরা চাইলে পশুর সাথেও বন্ধুত্ব করতে পারি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

বাহ আপনি খুব দুর্দান্ত আর্ট করেছেন। আসলে পেন্সিল আর্ট দেখতে আমাকে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে পেন্সিল দিয়ে ডলফিনের আর্ট করেছেন। আট করার প্রক্রিয়া সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর ডলফিন আর্ট দেখে সত্যি খুব ভালো লাগলো। এত চমৎকার ডলফিনের আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ডলফিনের অসাধারণ একটি চিত্রাংকন করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এটা আমার কাছে কতটা ভালো লেগেছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার এত সুন্দর পেন্সিল আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুব সুন্দর ভাবে এবং নিখুঁতভাবে ডলফিন এর পেন্সিল আর্ট করেছেন। আমার কাছে আপনার এই আর্ট অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। নিশ্চয়ই এই আর্ট করতে আপনার অনেক সময় লেগেছিল। ধন্যবাদ এতো ইউনিক একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63940.06
ETH 1843.58
USDT 1.00
SBD 0.38